জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী একনেকে উঠছে ১৫ উন্নয়ন প্রকল্প সম্মেলন স্কুলের পাশে অচেতন অবস্থায় উদ্ধার অজ্ঞাত যুবক যশোর হাসপাতালে ভর্তি পীরগাছায় বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটির ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ঢাকা উত্তর সিটিতে আসিফ মাহমুদ, দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারীকে এনসিপির মেয়র প্রার্থী ঘোষণা ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখতে শান্তিগঞ্জ প্রেসক্লাবের বার্ষিক নৈশভোজ অনুষ্ঠিত মোবাইল অ্যাপ ভিত্তিক ভয়ংকর জুয়া খেলায় আসক্ত বিভিন্ন শ্রেণি পেশার মানুষ পৈতৃক ভিটা নিয়ে সালিশ, অর্থ লেনদেনের অভিযোগ ঘরছাড়া শিশুর পা কেটে নামানো হয় ভিক্ষাবৃত্তিতে, ৭ মাস পর বাবার বুকে ফিরল রায়হান গোল্ড মেডেল পেলেন শাহেদুল আলম ও ফাহমিদা ফয়সাল আয়েশা, সংবর্ধনা ৭৩ কৃতী শিক্ষার্থীকে শ্রীমঙ্গলে বায়তুল আমান মাদ্রাসায় ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ, মেধাবী শিক্ষার্থীদের জন্য বিশেষ বৃত্তির ঘোষণা ১৯ সেপ্টেম্বর 'ঢাকা টু রংপুর' লংমার্চ' সফল করতে পীরগাছা উপজেলা জামায়াতের প্রস্তুতিমূলক সভা গারাংগিয়া সড়ক রক্ষায় সাহসী সাংবাদিক সাইফুল ইসলাম, ভারী যান ও দখলদারির বিরুদ্ধে প্রশাসনে আবেদন ‎​বহুলীতে আলোচনার তুঙ্গে জেলা বিএনপির উপদেষ্টা এস এম রঞ্জু: পাল্টে যাচ্ছে মাঠের হিসাব বানিয়াচংয়ে নারীদের গোসলের ছবি তোলা নিয়ে সংঘর্ষ : আহত অর্ধশতাধিক পানি সম্পদ মন্ত্রী হিসাবে আমিই প্রথম ভোলাকে রক্ষার করার চেষ্টা করেছি স্পিকার মেজর হাফিজ আশাশুনির নাকতাড়া কমিউনিটি ক্লিনিক ভবনের নাজুক অবস্থায় জীবন শংসয় বাঘায় দু'টি পিস্তল, ম্যাগাজিন ও তাজা গুলিসহ এক নারী আটক শ্যামনগর ভয়েস অব সিটিজেন্স কমিটির অর্ধ-বার্ষিক সভা লাখাইয়ে মাদকবিরোধী পৃথক অভিযানে ৯০পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার।

পীরগাছায় মিথ্যা তথ্য দিয়ে হয়রানি মূলক মামলার অভিযোগ উঠেছে

মিথ্যা মামলা

সম্পূর্ণ মিথ্যা তথ্য দিয়ে কিছু নিরীহ মানুষের নামে হয়রানিমূলক মামলা করার অভিযোগ উঠেছে। এই মিথ্যা মামলা দায়ের করায় এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। ঘটনাটি ঘটেছে রংপুরের পীরগাছা উপজেলার কিসামত ঝিনিয়া গ্রামে। ওই গ্রামের নয়া মিয়ার ছেলে আনোয়ার হোসেন দীর্ঘদিন যাবত রংপুর শহরে বসবাস করেন। তিনি বাদী হয়ে প্রতিবেশী সমসের আলীর ছেলে আব্দুল মান্নান ও জয়নাল আবেদীনসহ আটজনকে আসামি করে একটি মামলা করেন।

মামলা সূত্রে জানা যায়, গত চার আগস্ট/২৫ তারিখে ১৪৪/১৪৫ ধারার একটি মোকদ্দমা দায়ের করেন। যার নম্বর-৯৭৫/২০২৫। ওই মামলার জের ধরে আনোয়ার হোসেন প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য গত ২০ আগস্ট/২৫ তারিখে আরো একটি মামলা করেন। যার নম্বর-এম আর-৩৬০/২০২৫। আনোয়ার হোসেনের দায়ের করা ৩৬০ নম্বর মামলার আরজি একটি সাজানো নাটক বলে অবহিত করেছেন স্থানীয়রা। গত ২০ আগস্ট আনোয়ার হোসেন ধানের চারা রোপন করার জন্য কিসামত ঝিনিয়ায় কোথাও এসেছেন কিনা, স্থানীয়রা জানেন না। এরপরও আরজিতে ভোগদখলীয় সম্পত্তির তফসিল উল্লেখ না থাকায় লোকেশন নিশ্চিত করা যায়নি। কিসামত ঝিনিয়া গ্রামের অন্তত ২০ জন লোকের সাথে কথা বললে তারা বলেন, আনোয়ার কখন, কোথায় ধানের চারা রোপন করতে এসেছিলেন। কে, কখন তাকে ভয়ভীতি দেখিয়েছে, প্রাণনাশের হুমকি দিয়েছে, সেটা শুধুমাত্র সে নিজেই ভালো জানেন, আমরা গ্রামবাসী কেউই জানি না।

হয়রানি মামলার শিকার আব্দুল মান্নান বলেন, আনোয়ার হোসেন মিথ্যা তথ্য দিয়ে হয়রানিমূলক মামলা করেছে। তার মূল উদ্দেশ্য সামাজিকভাবে আমাকে হেয়প্রতিপন্ন করা। 

বাদী আনোয়ার হোসেন বলেন, আমি প্রায় ২০ বছর হতে রংপুর শহরে বসবাস করি, অটো রিক্সা চালাই। গ্রামের বাড়িতে গিয়ে একটি রাতও যাপন করি না। তিনি আরো বলেন, অভিযুক্তরা আমার বাবার সাথে খারাপ আচরণ করেছে। মনকে শান্তনা দেওয়ার জন্য মামলা করেছি।

আরও খবর

6aa7a3538506b-140926013339.webp
একনেকে উঠছে ১৫ উন্নয়ন প্রকল্প

১ ঘন্টা ২৬ মিনিট আগে