জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী একনেকে উঠছে ১৫ উন্নয়ন প্রকল্প সম্মেলন স্কুলের পাশে অচেতন অবস্থায় উদ্ধার অজ্ঞাত যুবক যশোর হাসপাতালে ভর্তি পীরগাছায় বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটির ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ঢাকা উত্তর সিটিতে আসিফ মাহমুদ, দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারীকে এনসিপির মেয়র প্রার্থী ঘোষণা ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখতে শান্তিগঞ্জ প্রেসক্লাবের বার্ষিক নৈশভোজ অনুষ্ঠিত মোবাইল অ্যাপ ভিত্তিক ভয়ংকর জুয়া খেলায় আসক্ত বিভিন্ন শ্রেণি পেশার মানুষ পৈতৃক ভিটা নিয়ে সালিশ, অর্থ লেনদেনের অভিযোগ ঘরছাড়া শিশুর পা কেটে নামানো হয় ভিক্ষাবৃত্তিতে, ৭ মাস পর বাবার বুকে ফিরল রায়হান গোল্ড মেডেল পেলেন শাহেদুল আলম ও ফাহমিদা ফয়সাল আয়েশা, সংবর্ধনা ৭৩ কৃতী শিক্ষার্থীকে শ্রীমঙ্গলে বায়তুল আমান মাদ্রাসায় ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ, মেধাবী শিক্ষার্থীদের জন্য বিশেষ বৃত্তির ঘোষণা ১৯ সেপ্টেম্বর 'ঢাকা টু রংপুর' লংমার্চ' সফল করতে পীরগাছা উপজেলা জামায়াতের প্রস্তুতিমূলক সভা গারাংগিয়া সড়ক রক্ষায় সাহসী সাংবাদিক সাইফুল ইসলাম, ভারী যান ও দখলদারির বিরুদ্ধে প্রশাসনে আবেদন ‎​বহুলীতে আলোচনার তুঙ্গে জেলা বিএনপির উপদেষ্টা এস এম রঞ্জু: পাল্টে যাচ্ছে মাঠের হিসাব বানিয়াচংয়ে নারীদের গোসলের ছবি তোলা নিয়ে সংঘর্ষ : আহত অর্ধশতাধিক পানি সম্পদ মন্ত্রী হিসাবে আমিই প্রথম ভোলাকে রক্ষার করার চেষ্টা করেছি স্পিকার মেজর হাফিজ আশাশুনির নাকতাড়া কমিউনিটি ক্লিনিক ভবনের নাজুক অবস্থায় জীবন শংসয় বাঘায় দু'টি পিস্তল, ম্যাগাজিন ও তাজা গুলিসহ এক নারী আটক শ্যামনগর ভয়েস অব সিটিজেন্স কমিটির অর্ধ-বার্ষিক সভা লাখাইয়ে মাদকবিরোধী পৃথক অভিযানে ৯০পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার।

পীরগাছায় ৮ম শ্রেণি শিক্ষার্থীদের নিয়ে উন্মুক্ত সেশন ‘ক্যারিয়ার ভাবনা’ অনুষ্ঠিত

‘তোমার ভবিষ্যত, তোমার সিদ্ধান্ত’-সায়েন্স, আর্টস না কমার্স: এই প্রতিপাদ্যে রংপুরের পীরগাছায় ৮ম শ্রেণি শিক্ষার্থীদের নিয়ে উন্মুক্ত সেশন ‘ক্যারিয়ার ভাবনা’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৪ নভেম্বর) সকালে উপজেলার তাম্বুলপুর ইউনিয়নের রামগোপাল হোসেনিয়া দ্বিমুখী দাখিল মাদ্রাসা মাঠে এ ‘ক্যারিয়ার ভাবনা’ অনুষ্ঠিত হয়।

‘ড্রিমারস স্টুডেন্ট ওয়েলফেয়ার ফাউন্ডেশনের’ আহবায়ক মোশাররফ হোসেনের সভাপতিত্বে ও সদস্য সচিব রবিউল ইসলামের সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন তাম্বুলপুর ইউপি চেয়ারম্যান বজলুর রশিদ মুকুল। তিনি তার বক্তব্যে বলেন, ১৫বছর পর এই এলাকায় কমপক্ষে তিনজন ডাক্তার পাবো। তখন এই উপজেলার মধ্যে আমরাই সেরা হবো। এসময় তিনি ছেলেমেয়েদের মোবাইল আসক্তি থেকে দুরে থাকতে বলেন। পাশাপাশি শিক্ষার্থীদের পড়ার টেবিলে মনোযোগী হওয়ার আহবান জানান তিনি। 

সদস্য সচিব রবিউল ইসলাম বলেন, আমরা মূলত প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীদের মোটিভেশন দিয়ে আমরা তাদেরকে একজন মেধাবী হিসেবে গড়ে তুলি। আমরা ছাত্রবান্ধব কাজ করে থাকি। শিক্ষার্থীদেরকে উচ্চশিকড়ে পৌঁছে দেওয়া আমাদের মূল লক্ষ্য।

আহবায়ক মোশাররফ হোসেন বলেন, পিছিয়ে পড়া জনগোষ্ঠী তার অন্যতম কারণ হলো শিক্ষা। শিক্ষা থেকে পিছিয়ে থাকার কারণে আমাদের এ এলাকা অনুন্নত। পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে কিভাবে এগিয়ে নেওয়া যায়, কিভাবে নেতৃত্ব সৃষ্টি করা যায়-এটাই আমাদের টার্গেট।

শিক্ষার্থীরা ভবিষ্যতে কি হতে চায়, তাদের লক্ষ্য কি, কোন বিষয়ে পারদর্শী, কোন পথে গেলে জীবনের সফলতা আসবে-সেসব বিষয়ে গুরুত্বপূর্ণ মোটিভেশনাল বক্তব্য রাখেন শেখ মুজিব হলের সাহিত্য বিষয়ক সম্পাদক ও পীরগাছার কৃতিসন্তান আবিদ হাসান রাফি। এসময় শিক্ষার্থীরা ভবিষ্যতে কি হতে চায়-এমন প্রশ্নের উত্তরে শিক্ষার্থীরা তাদের স্ব স্ব অভিমত ব্যক্ত করেন। 

এসময় উপস্থিত ছিলেন তাম্বুলপুর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারী হুমায়ুন বাদশা, যুববিভাগের সেক্রেটারী জাহিদ হাসান সহ শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ। পরে কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।

আরও খবর