জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী একনেকে উঠছে ১৫ উন্নয়ন প্রকল্প সম্মেলন স্কুলের পাশে অচেতন অবস্থায় উদ্ধার অজ্ঞাত যুবক যশোর হাসপাতালে ভর্তি পীরগাছায় বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটির ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ঢাকা উত্তর সিটিতে আসিফ মাহমুদ, দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারীকে এনসিপির মেয়র প্রার্থী ঘোষণা ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখতে শান্তিগঞ্জ প্রেসক্লাবের বার্ষিক নৈশভোজ অনুষ্ঠিত মোবাইল অ্যাপ ভিত্তিক ভয়ংকর জুয়া খেলায় আসক্ত বিভিন্ন শ্রেণি পেশার মানুষ পৈতৃক ভিটা নিয়ে সালিশ, অর্থ লেনদেনের অভিযোগ ঘরছাড়া শিশুর পা কেটে নামানো হয় ভিক্ষাবৃত্তিতে, ৭ মাস পর বাবার বুকে ফিরল রায়হান গোল্ড মেডেল পেলেন শাহেদুল আলম ও ফাহমিদা ফয়সাল আয়েশা, সংবর্ধনা ৭৩ কৃতী শিক্ষার্থীকে শ্রীমঙ্গলে বায়তুল আমান মাদ্রাসায় ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ, মেধাবী শিক্ষার্থীদের জন্য বিশেষ বৃত্তির ঘোষণা ১৯ সেপ্টেম্বর 'ঢাকা টু রংপুর' লংমার্চ' সফল করতে পীরগাছা উপজেলা জামায়াতের প্রস্তুতিমূলক সভা গারাংগিয়া সড়ক রক্ষায় সাহসী সাংবাদিক সাইফুল ইসলাম, ভারী যান ও দখলদারির বিরুদ্ধে প্রশাসনে আবেদন ‎​বহুলীতে আলোচনার তুঙ্গে জেলা বিএনপির উপদেষ্টা এস এম রঞ্জু: পাল্টে যাচ্ছে মাঠের হিসাব বানিয়াচংয়ে নারীদের গোসলের ছবি তোলা নিয়ে সংঘর্ষ : আহত অর্ধশতাধিক পানি সম্পদ মন্ত্রী হিসাবে আমিই প্রথম ভোলাকে রক্ষার করার চেষ্টা করেছি স্পিকার মেজর হাফিজ আশাশুনির নাকতাড়া কমিউনিটি ক্লিনিক ভবনের নাজুক অবস্থায় জীবন শংসয় বাঘায় দু'টি পিস্তল, ম্যাগাজিন ও তাজা গুলিসহ এক নারী আটক শ্যামনগর ভয়েস অব সিটিজেন্স কমিটির অর্ধ-বার্ষিক সভা লাখাইয়ে মাদকবিরোধী পৃথক অভিযানে ৯০পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার।

পীরগাছায় কমিউনিটি ক্লিনিকের যাতায়াতের রাস্তা সংকীর্ণ করে রাখার অভিযোগ

সংকীর্ণ রাস্তা ।

রংপুরের পীরগাছায় প্রায় ৫০বছরের যাতায়াতের রাস্তা ব্যারিকেড দিয়ে সংকীর্ণ করে রাখার অভিযোগ পাওয়া গেছে। উপজেলার ইটাকুমারী ইউনিয়নের কামদেব গ্রামে এ ঘটনাটি ঘটে। সেই গ্রামে একটি কামদেব কমিউনিটি ক্লিনিক রয়েছে। ফলে ভোগান্তিতে পড়ছে রোগী সহ সাধারণ মানুষ। প্রতিকার চেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে আবেদন করেন ওই গ্রামের শতাধিক গ্রামবাসি। 

অভিযোগ সূত্রে জানা গেছে, কামদেব গ্রামে প্রায় ৩০ পরিবার বসবাস করে আসছে। ওই গ্রামে ২০বছর আগে কামদেব কমিউনিটি ক্লিনিক প্রতিষ্ঠিত হয়। সাধারণ মানুষ ও রোগীরা এই রাস্তা দিয়ে যাতায়াতের করে থাকে। রাস্তাটি গ্রামের একমাত্র প্রধান চলাচলের পথ হিসেবে দীর্ঘ প্রায় ৫০ বছর যাবত ব্যবহার হয়ে আসছে। কিছুদিন পূর্বে হঠাৎ করে ওই গ্রামের সুলতান মিয়ার ছেলে সাজু মিয়া ও মোহাম্মদ আলীর ছেলে আব্দুল মান্নানগং মিলে রাস্তাটিতে কংক্রিটের খুঁটি দিয়ে ঘেরা নির্মাণ করে পথটি সংকীর্ণ করে করে রেখেছে। 

এতে করে পরিবারগুলো অবরুদ্ধ হয়ে পড়েছেন। এছাড়াও, কামদেব কমিউনিটি ক্লিনিকে কর্মরত কর্মকর্তা-কর্মচারী ও সাধারণ রোগীরা ক্লিনিকে যাতায়াত করতে পারছে না। ফলে সরকারি স্বাস্থ্যসেবা কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। বিশেষ করে প্রসূতি মা, বয়স্ক ব্যক্তি ও জরুরী রোগীদের পরিবহনের কোন ভ্যান বা মোটরসাইকেল যেতে পারেনা। 

গ্রামবাসি জাকির হোসেন বলেন, তাদের সাথে আমাদের কোন ঝগড়া-বিবাদ নেই। হঠাৎ করেই ২০দিন আগে তারা ব্যারিকেড দিয়েছে। আমরা গ্রামবাসি রাস্তাটি খুলে দেওয়ার জন্য স্থানীয়ভাবে একাধিকবার অনুরোধ করেছি। কিন্তু তারা আমাদের অনুরোধ উপেক্ষা করে রাস্তাটি খুলে দিতে অস্বীকৃতি জানিয়েছে। তারা জনসাধারণের চলাচলের পথ রুদ্ধ করে দেওয়ায় আমাদের স্বাভাবিক জীবনযাত্রা অচল হয়ে পড়েছে।

কামদেব কমিউনিটি ক্লিনিকের সভাপতি হাবিবুর রহমান সুজন বলেন, ব্যারিকেড দেওয়াতে অনেকের সমস্যার সৃষ্টি হয়েছে। আমরা উভয় পক্ষকে বসে বিষয়টি মীমাংসা করার চেষ্টা করব।

ক্লিনিক সিএইচসিপি সেলিনা আক্তার বলেন, এ রাস্তা দিয়ে প্রসূতি মা, বয়স্ক ব্যক্তি ও জরুরী রোগীরা যাতায়াত করে কিন্তু রাস্তাটি সংকীর্ণ করাতে বয়স্ক ও প্রসূতি রোগীরা ভ্যানে করে আসতে পারেনা। আমরা চাই দ্রুত এই রাস্তাটি খুলে দেওয়া হউক। 

অভিযুক্ত সাজু মিয়া বলেন, আমার সীমানায় আমি ব্যারিকেড দিয়েছি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মো. রাসেল বলেন, তাদের দুই পক্ষকে ডাকা হয়েছিল। আগামী সপ্তাহে রাস্তাটি মাপযোগ করে সঠিক প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। প্রতিবেদনের পর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।    

আরও খবর

6aa7a3538506b-140926013339.webp
একনেকে উঠছে ১৫ উন্নয়ন প্রকল্প

১ ঘন্টা ২৬ মিনিট আগে