‎মোংলায় ১২০ পিস ইয়াবাসহ আন্তঃজেলা মাদক কারবারি চক্রের তিন সদস্য গ্রেফতার যশোরে পারিবারিক কলহে ছাদ থেকে লাফিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যার চেষ্টা, আশঙ্কামুক্ত নাসিরনগরে নবাগত ইউএনও এরফান উদ্দিনের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: রাজবাড়ীতে মোবাইল ব্যাংকিং প্রতারণা ডিবি পরিচয়ে ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ গোয়ালন্দে ৪০ বছরের শিক্ষকতা শেষে আব্বাস আলী মোল্লার অবসরজনিত বিদায় সংবর্ধনা গোয়ালন্দে ২টি ওয়ান শুটার গান, কার্তুজ ও ১০টি ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১ জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানে ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস। আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার নিরাপদ পানি ও কৃষির উপযোগী পানির দাবিতে শ্যামনগরে যুবদের মানববন্ধন লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২ ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী মহেশখালীর ফয়সালকে নির্মম ভাবে হত্যা করে খুনিদের পৈশাচিক হাসি আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান এক বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থী অসুস্থ, কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন বেগমগঞ্জের নিষিদ্ধ পলিথিন কারখানায় অভিযান, জরিমানাসহ কাচাঁমাল উদ্ধার বেগমগঞ্জে গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্কুলশিক্ষকের যুক্তরাষ্ট্রে ১০০ শতাংশ রফতানি শুল্কের মুখে ভারত স্কুলের স্টেজে সাবেক ছাত্রলীগ নেতা, ব্যানারে ‘শেখ হাসিনার বাংলাদেশ’—নাঙ্গলকোটে তোলপাড় হাতিয়ায় সেই স্কুলে ফের আরো ৯ শিক্ষার্থী অসুস্থ

মৌলভীবাজারে মাওলানা এনামুল হক নোমান শ্রীমঙ্গলী সংকলিত 'তরুণ প্রজন্মের দিশারী' গ্রন্থের মোড়ক উন্মোচন

মৌলভীবাজারের রাজনগর উপজেলায় 'তরুণ প্রজন্মের দিশারী' নামে একটি গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়েছে।

মঙ্গলবার (১১ নভেম্বর) রাত ৮টায় রাজনগরের জামিউল উলূম বছিরমহল মাদরাসা মাঠে আল গফুর ছাত্র সংসদের বুকস্টলে একঝাঁক আলেমের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে এই গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়।

মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জামিউল উলূম বছরমহল মাদরাসার নাজিমে তালিমাত মাওলানা এমদাদুল হক তালুকদার, সিলেটের কাতিব মিডিয়ার স্বত্তাধিকারী, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব মাওলানা ইনাম বিন সিদ্দিকী, খেলাফত মজলিস রাজনগর উপজেলা সভাপতি মাওলানা কাওছার আহমদ তালুকদার, রমজানের পরশ রিয়েলিটি শো'র পরিচালক মাওলানা শাহ আনহারুল ইসলাম, জামিউল উলুমের শিক্ষক মুফতি আতাউর রহমান, জামেয়া গহরপুর সিলেটের শিক্ষক মাওলানা হিফজুর রহমান হাম্মাদ, জামেয়া শামীমাবাদ সিলেটের শিক্ষক মুফতি আবু সুফিয়ান নাসিম, দারুন নাজাত কওমী মাদরাসার শিক্ষক মাওলানা সাঈদ আশরাফ, রুপসপুর লুৎফিয়া মাদরাসার মুহাদ্দিস মুফতি আবু তাহের প্রমুখ।

আকাবিরদের জীবন থেকে চয়নকৃত শিক্ষামূলক অনন্য রত্ন সম্বলিত গ্রন্থটি সংকলন করেছেন রাজনগর জামিউল উলূম বছরমহল মাদরাসার সিনিয়র মুদাররিস মাওলানা এনামুল হক নোমান শ্রীমঙ্গল।

গ্রন্থের সংকলক শ্রীমঙ্গলের সাইটুলা ইসলামিয়া আরাবিয়া ইমদাদুল উলুম মাদরাসার প্রতিষ্ঠাতা মুহতামিম মাওলানা মুজাহিরুল হক (রহ.) এর দ্বিতীয় পুত্র। এনামুল হক নোমান ২০০৩ সালে সিলেটের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জামেয়া কাসিমুল উলুম হজরত শাহজালাল (রহ.) দরগাহ মাদরাসা থেকে দাওরায়ে হাদিস (এমএ) কৃতিত্বের সাথে উত্তীর্ণ হন। প্রায় দুই যুগ ধরে তিনি কওমি মাদরাসায় মুদাররিস হিসেবে কর্মরত রয়েছেন। ব্যক্তি জীবনে তিনি এক পুত্র ও এক কন্যার জনক।


গ্রন্থের মোড়ক অনুষ্ঠানে বক্তারা বলেন, বিশিষ্ট সংগঠন ও শিক্ষক মাওলানা এনামুল হক নোমান শ্রীমঙ্গলী সংকলিত 'তরুণ প্রজন্মের দিশারী' গ্রন্থটি সময়ের বিবেচনায় অনেক গুরুত্বপূর্ণ। সালাফদের নক্বশে কদম ছাড়া খালাফদের পথচলা খুবই কঠিন। পথের বাঁকে বাঁকে ফিতনার জাল বিছানো। আকাবিরদের দেখানো পথই তরুণদের উজ্জ্বল দিশারী। এসময় উপস্থিত সকলেই গ্রন্থটির ব্যপক প্রচার ও পাঠকপ্রিয়তা কামনা করেন।

অনুষ্ঠানে গ্রন্থের সংকলক মাওলানা এনামুল হক নোমান উপস্থিত অতিথিবৃন্দের হাতে অটোগ্রাফসহ বইটি তুলে দেন। 


Tag
আরও খবর