বানিয়াচংয়ে দু পক্ষের সংঘর্ষ: নিহত ১ কুতুবদিয়ায় বইছে নির্বাচনী আমেজ চাঁদের পাশে জ্বলজ্বলে তারা, সন্ধ্যার আকাশে অপূর্ব মায়াবী দৃশ্য। একটি পা হারানো অবস্থায় বাবার বুকে ফিরল রায়হান, বাঁচতে চায় মানুষের ভালোবাসায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আগুন বহুলীতে পরিবর্তনের অঙ্গীকারে সোচ্চার জনগণ: সবার মুখে এস এম রঞ্জুর নাম নবারুণ বিদ্যালয়ে শিক্ষার্থী উপস্থিতি কমেছে? হাতিয়ায় ফের ২১ শিক্ষার্থী শ্রেণি কক্ষে অসুস্থ হয়ে পরে ‎বাগেরহাটের শরণখোলায় বলেশ্বর নদে বিশাল কুমিরের উপস্থিতি, স্থানীয় মৎস্যজীবীদের মধ্যে তীব্র আতঙ্ক লোহাগড়ায় নিহত স্বেচ্ছাসেবক দল কর্মীর মাগফেরাত কামনায় দোয়া ও শোকসভা অনুষ্ঠিত। শাহীন হত্যার মামলার রায় ১জন যাবজ্জীবন, ১জন ৫ বছরের কারাদণ্ড নোয়াখালীর কোম্পানীগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৬ সাতক্ষীরার কলারোয়ায় সন্ত্রাস দমন আইনে ৫৪ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত : প্রথম ধাপ ১২ নভেম্বর, ভোট হবে ৭ ধাপে চণ্ডীদাস-রজকিনীর প্রেমগাথা, হারিয়ে যাচ্ছে সেই ঘাট লাখাইয়ে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান। কচুয়ায় গাঁজা ও ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার 'বেগম পাড়া' নাটক নিয়ে বড় পর্দায় আসার অপেক্ষায় শাহীন আহমেদ রাজ সেবা করার প্রত্যয়ে মেম্বার পদপ্রার্থী হচ্ছেন মিজান শিক্ষকতা জীবনের ইতি, ভালোবাসায় সিক্ত ঝর্ণা ইয়াসমিনের বিদায়

লোহাগাড়ায় রাতে শীতের আগমন, চায়ের দোকানে ভীড়।



মুন্সি শাহাব উদ্দীন, চট্টগ্রাম। 


চট্টগ্রামের লোহাগাড়ায় রাতের আকাশে নামতে শুরু করেছে শীতের আগমনী সুর। গত কয়েকদিন ধরে সন্ধ্যা নামলেই বাতাসে বইছে ঠান্ডা হাওয়া, আর স্থানীয়দের মুখে মুখে শোনা যাচ্ছে— “শীত আইস্সে  ভাই!”


গতকাল রাত ১১টার দিকে অনেক বাসিন্দা হঠাৎ করে  ঠান্ডার আঁচ টের পান। কেউ কেউ প্রথমে ভেবেছিলেন, হয়তো হালকা বৃষ্টি আসছে, কিন্তু কিছুক্ষণের মধ্যেই স্পষ্ট হয়ে যায়— এটা শীতেরই বার্তা।


স্থানীয় এক চা  দোকানদার এই প্রতিবেদককে   জানান,

“রাতে চায়ের ক্রেতা বাড়ছে দ্বিগুণ।   আগের দিনে এক পাত্র চা বানাইতাম, এখন দুই পাত্রেও শেষ হয় না। শীতের শুরুতেই ব্যবসা জমজমাট।”

অন্যদিকে, গৃহিণীরা শুরু করেছেন কম্বল, সোয়েটার ও পুরনো শীতবস্ত্র ঝাড়ার কর্মযজ্ঞ। একজন কলেজ পড়ুয়া  হাসতে হাসতে বলেন,

 “সারাবছর যে কম্বল তাকের ওপর থাকে, আজ সেটা ঘরে ফিরছে। মানে ব্যাপারটা সিরিয়াস!”

লোহাগাড়ার প্রবীণ বাসিন্দা একজন  হাজী  সাহেব শীতের এই আগমন নিয়ে বলেন,

 “এইটা আসল শীত না। ডিসেম্বর এলে তখন বুঝবেন শীত কাকে বলে।”

চায়ের দোকান, আলাপ-আড্ডা আর উষ্ণ গল্পে এখন সরগরম পুরো লোহাগাড়া। অনেকেই বলছেন, বছরের এই সময়টা যেন এক অন্যরকম আনন্দ নিয়ে আসে—

শীতের হাওয়ায় গল্পের গরমেই মেতে আছে লোহাগাড়া।



Tag
আরও খবর