বাংলাদেশসহ ১৯ দেশের বিশেষ ওষুধে ১০০% শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা বাংলাদেশকে নভেম্বর পর্যন্ত এলএনজি দিতে পারবে না কাতার এনার্জি: রয়টার্স নাসিরনগরের কুন্ডায় উঠান বৈঠকে গ্রাম আদালতের সেবা বিষয়ে সচেতনতামূলক আলোচনা আসন্ন নির্বাচনকে সামনে রেখে শুভপুর উত্তর বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত কুলিয়ারচর উপজেলা নির্বাচনে মাঠ চষে বেড়াচ্ছেন ভাইস চেয়ারম্যান প্রার্থী শহীদ উদ্দিন বাবুল জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা

গনতন্ত্র আর অধিকারের জন্য মানুষ মুক্তিযুদ্ধে জীবন দিয়েছিল - ড. আব্দুল মঈন খান

গনতন্ত্র আর অধিকারের জন্য মানুষ মুক্তিযুদ্ধে জীবন দিয়েছিল - ড. আব্দুল মঈন খান 



মোহাম্মদ মিনার হোসেন খান, পলাশ (নরসিংদী) 



                   নরসিংদীর পলাশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড.আব্দুল মঈন খান বলেন, ১৯৭১ সালে বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ মুক্তিযুদ্ধেে জীবন দিয়েছিল। তারা দুটি প্রধান উদ্দেশ্যে জীবন দিয়েছিল। প্রথমটি ছিল বাংলাদেশে গণতন্ত্র থাকবে আর দ্বিতীয়টি ছিল প্রতিটি দরিদ্র মানুষ তার বেঁচে থাকার অধিকার নিয়ে সুখে শান্তিতে জীবন যাপন করবে।


৯ নভেম্বর ২০২৫ রোজ রবিবার দুপুরে নরসিংদী -২ পলাশ সংসদীয় আসন ঘোড়াশালের ঘোড়া চত্বরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত বর্ণাঢ্য র‍্যালি উদ্বোধন করে এসব কথা বলেন।


                    মঈন খান বলেন, ১৯৭১ সালের স্বাধীনতার পরে ১৯৭২ থেকে ১৯৭৫ বাংলাদেশে গণতন্ত্রের পরিবেশে ফ্যাসিবাদ  আওয়ামীলীগ একটি বাকশাল কায়েম করেছিল। তখন বাংলাদেশের মানুষ বিদ্রোহ করেছিল। ১৯৭৫ সালের ঐতিহাসিক ৭ নভেম্বর বাংলাদেশের ছাত্র-জনতা ঢাকার রাজপথে নেমে এসে বিশাল জনসমুদ্রে পরিনত হয়েছিল এবং বাকশালকে অপসারিত করে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে তারা নতুন করে আহ্বান জানিয়ে বাংলাদেশকে পরিচালনার দায়িত্ব দিয়েছিল।


                      মঈন খান আরও বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ১৯৭১ সালো ২৬ মার্চের কালো রাতে চট্টগ্রাম কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা দিয়ে পাক বাহিনীর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছিলেন। আমরা ৭ নভেম্বরের ঐতিহাসিক দিনটিতে তাকে স্মরণ করার জন্য এই র‍্যালির আয়োজন করেছি। আমরা বাংলাদেশের ইতিহাসকে নতুন করে উদ্ভাসিত করতে চাই। বিশ্বের সামনে দেখিয়ে দিতে চাই, বাংলাদেশের মানুষ অন্যায়,পরাধীনতা,জুলুম, মানবাধিকার লঙ্ঘন ও ভোটাধিকার লঙ্ঘনকে স্বীকার করে না।


বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খান বলেছেন, আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধের একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে দেশের জনগণ যদি বিএনপিকে ভোট দিয়ে নির্বাচিত করে তাহলে আমরা নতুন বাংলাদেশ গড়ে তুলবো। এই নতুন বাংলাদেশে গণতন্ত্র, মানবাধিকার, ভোটাধিকার ও কোটি কোটি দরিদ্র মানুষের বেঁচে থাকার অধিকার থাকবে। ইনশাল্লাহ, আমরা তারেক রহমানের নেতৃত্বে তা নিশ্চিত করবো।  


মঈন খান বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আপোষহীন রাজনীতিকে অনুসরণ করে এবং তারেক জিয়ার দিক নির্দেশনায় আমরা পুনরায় বাংলাদেশে গণতন্ত্র ফিরিয়ে আনবো। 


                        এসময় আরও উপস্থিত ছিলেন, পলাশ উপজেলা বিএনপির সভাপতি এম এ সাত্তার, সাধারণ সম্পাদক প্রফেসর সাইফুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দীন ভূইয়া মিল্টন, ঘোড়াশাল পৌর বিএনপির সভাপতি আলম মোল্লা, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন চিশতিয়া, পলাশ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নাজমুল হোসেন সোহেল সহ এলাকার সর্বস্তরের নেতাকর্মী ও  বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। 

Tag
আরও খবর