সততার যোগ্যতায় অনন্য: বহুলীতে সর্বস্তরের মানুষের আস্থার প্রতীক জেলা বিএনপির উপদেষ্টা এস এম রঞ্জু ‎ পীরগাছায় মুজাহিদ কমিটি (চরমোনাই) ছেড়ে জামায়াতে যোগ দিলেন মোখলেছুর রহমান ‎ ‎রামপালের দ্বিতীয় ইউনিট বন্ধে তীব্র লোডশেডিংয়ে, ভারতীয় প্রকৌশলীর বিলম্বে অসন্তোষ আক্কেলপুরে চেয়ারম্যান প্রার্থী মতিউর রহমান মতু মোটরসাইকেল শোডাউন বিনিয়োগের জন্য বাংলাদেশ এখন স্থিতিশীল রাষ্ট্র: মাহদী আমিন ভেজাল সার মজুত, ব্যবসায়ীকে ১ মাসের কারাদণ্ড নতুন নামে যাত্রা শুরু করল র‍্যাব এশিয়ান গেমস উপলক্ষ্যে জাপান গমন করলেন সেনাবাহিনী প্রধান নওগাঁর নিয়ামতপুরে মাদকবিরোধী অভিযান : তিনজন আটক পলাশপোলে পথচারীকে আটকে টাকা আদায়ের অভিযোগ আদমদীঘিতে বাঁশঝাড়ে জুয়ার আসর থেকে ৪ জন গ্রেফতার আদমদীঘি শাঁওইল বিদ্যালয়ের শিক্ষকের অবসরজনিত বিদায় সংবর্ধনা শেরপুরের ঝিনাইগাতীতে মাদক সেবনের দায়ে ৩ জনের কারাদণ্ড শ্যামনগরে জলবায়ু ঝুঁকি মোকাবেলায় স্থানীয় অভিযোজন কৌশল নির্ধারণে কর্মশালা ‎মোংলা বন্দর কর্মচারী সংঘের নির্বাচনে সরোয়ার-সোবাহান প্যানেলের নিরঙ্কুশ জয় ‎ বানিয়াচং-আজমিরীগঞ্জ সড়কে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু চন্দনাইশে ‘তুমিই হবে সেরা’ মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ও ফল প্রকাশ রাজশাহীর মধ্যচরে পানিবন্দীদের মাঝে ত্রাণ বিতরণ ঝিনাইগাতীতে গ্রাম আদালতকে গতিশীল করতে মতবিনিময় ও ভিডিওচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত শিল্পখাতে স্বস্তি ফিরছে, বেড়েছে গ্যাস-বিদ্যুৎ সরবরাহ

মোংলা-খুলনা মহাসড়কে মর্মান্তিক দুর্ঘটনায় নিহত ২, আহত ৭

ছবি সংগৃহীত



মোংলা-খুলনা মহাসড়কের তেতুলিয়া ব্রিজ এলাকায় যাত্রীবাহী বাস উল্টে খাদে পড়ে দুইজন নিহত ও সাতজন আহত হয়েছেন।আহতদের মধ্যে বাস ও মোটরসাইকেলের যাত্রীরাও রয়েছেন। 

শুক্রবার (৭ নভেম্বর) দুপুরে এই দুর্ঘটনা ঘটেছে।

মোংলা ইপিজেড ফায়ার সার্ভিস ইউনিটের সিনিয়র স্টেশন অফিসার মো. এমরান হোসেন জানান, মোংলা থেকে খুলনার উদ্দেশ্যে যাত্রীবাহী বাসটি দুপুর ১টার দিকে তেতুলিয়া ব্রিজ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা সাতটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে বাসটি হঠাৎ ব্রেক করলে উল্টে পাশের খাদে পড়ে যায়, যা একটি মাছের ঘেরের উপর ছিল। এতে বাসের দুই যাত্রী ঘটনাস্থলেই মারা যান। আহত সাতজনকে উদ্ধার করে রামপাল ঝনঝনিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ফায়ার সার্ভিস কর্মকর্তা এমরান হোসেন আরও জানান, মোটরসাইকেলে থাকা যাত্রীরা পর্যটক ছিলেন এবং তারা সুন্দরবন ভ্রমণের উদ্দেশ্যে মোংলায় যাচ্ছিলেন।

নিহত ও আহতদের নাম পরিচয় এখনও জানা যায়নি। পরিচয় শনাক্তের কাজ চলমান রয়েছে।


আরও খবর