আশাশুনিতে সিভিল সোসাইটি অর্গানাইজেশনের অর্ধ-বার্ষিক সভা ইসলামপুরের সাজাপ্রাপ্ত বাবা-ছেলে গ্রেপ্তার পত্নীতলায় দিনব্যাপী ফ্রী হেলথ ক্যাম্প ২০২৬ অনুষ্ঠিত চার বছরে ২ কোটি ৪০ লাখ কৃষক কার্ড দেবে সরকার জাতীয় যুব দিবসে যুব পুরস্কার পাচ্ছেন ১৪ জন দেশে আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশের ভূমিকা অগ্রগণ্য: স্বরাষ্ট্রমন্ত্রী পীরগাছায় দারুল ইসলাম মাদ্রাসায় সবক প্রদান ও পুরস্কার বিতরণ ২৮ অক্টোবর পল্টনে লগি-বৈঠার নৃশংস হত্যাকাণ্ডে দোষীদের বিচারের দাবিতে বাঘায় জামায়তের বিক্ষোভ মিছিল বাঘায় দিনব্যাপী উদ্যোক্তা সম্মেলন ও কর্মশালা অনুষ্ঠিত সাতক্ষীরায় চাঞ্চল্যকর জাকারিয়া হত্যা মামলায় গ্রেপ্তার হুজাইফা গোয়ালন্দে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ল ৩ টি ঘর, গরু ও ৬০ মণ ধান নরসিংদীতে অস্ত্র, মাদক ও নগদ ১০ লাখ টাকাসহ বিপুল সরঞ্জাম উদ্ধার উলিপুর উপজেলা মডেল মসজিদে শুদ্ধ উচ্চারণে পবিত্র কুরআন শরীফ শিখানো হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতক দ্বিতীয় বর্ষের পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ঘোষণা বরিশাল শেরে ই বাংলা মেডিকেলে নবজাতকের মৃত্যু, সুষ্ঠু তদন্তের দাবি পরিবারের কুলিয়ারচরে মুছা মিয়া উচ্চ বিদ্যালয়ে নবগঠিত এডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত ভোলা খেয়াঘাটে নীরবতা: লঞ্চ বন্ধে সংকটে শ্রমিক ও ইজারাদার,ভোগান্তি যাত্রীদের অসুস্থ বিএনপি নেতা রফিকুল ইসলামের পাশে হাজী সিরাজুল ইসলাম পীরগাছায় সাতদরগা যুব সংঘের ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত শান্তিগঞ্জে শহীদদের স্বরণে উপজেলা জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

কচুয়ার উন্নয়নে ড. আ ন ম এহসানুল হক মিলেনের কোনও বিকল্প নেই

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র নেতৃত্বের দূর-দৃষ্টি আবারও প্রমাণিত হলো চাঁদপুরের কচুয়ায় উপজেলার ১১ নং গোহট দক্ষিন ইউনিয়নের গোবিন্দপুর মিয়াজী বাড়ীর মৃত ওবায়েদুল হক'র সন্তান বিএনপির সাবেক সফল শিক্ষা প্রতিমন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন কে ধানের শীষ প্রতীকে মনোনয়ন দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেখিয়ে দিলেন সঠিক সময়ে সঠিক মানুষকেই দায়িত্ব দেওয়ার নামই নেতৃত্ব জাতীয়তাবাদী দল বিএনপির।   

ড. আ ন ম এহসানুল হক মিলন চাঁদপুরের কচুয়ার মাটি ও মানুষের সাথে হৃদয় দিয়ে যুক্ত একজন নেতা নন, তিনি সারা বাংলাদেশে জনপ্রিয় ও ক্লীন ইমেজের একজন নেতা । তার মন্ত্রীত্বের সময় কচুয়ার অবকাঠামো উন্নয়ন, শিক্ষা বিস্তার, যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের বাস্তব নজির এখনো কচুয়া উপজেলার ১২টি ইউনিয়ন ও ১ টি পৌরসভা এবং ২৪৩ টি গ্রামের-পাড়া-মহল্লায় মানুষের মুখে মুখে। তিনি কখনো লোক দেখানো রাজনীতি করেননি, বরং নীরবে-নিভৃতে কচুয়ার সাড়ে ৪ লক্ষ মানুষের জন্য কাজ করে গেছেন ।  

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যখন তাকে মনোনয়ন দিলেন, কচুয়ার মানুষ যেন হাঁফ ছেড়ে বাঁচলো। কারণ, ড. আ ন ম এহসানুল হক মিলন ছাড়া কচুয়ার নেতৃত্ব আজও কল্পনা করা ভাবা যায় না।  

আসন্ন আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ  নির্বাচনে ভোটারদের সামনে বড় দায়িত্ব। এইবার নেতা সঠিক নির্বাচনে সঠিক নেতৃত্ব নির্বাচন করেছেন, এখন সময় মানুষের সঠিক সিদ্ধান্তের অপেক্ষা । এই চূড়ান্ত সময়ে কোনো আবেগ বা বিভ্রান্তির কোনও সুযোগ নেই। ভোট দিতে হবে বিবেক দিয়ে, এলাকার ভবিষ্যৎ ভেবে।  

যে মানুষটি বছরের পর বছর ধরে কচুয়ার জন্য কাজ করেছেন, সুনামের সাথে জাতীয় দায়িত্ব পালন করেছেন, দলীয় দুঃসময়ে থেকেছেন অনড় তার হাতে নেতৃত্ব দেওয়া মানে চাঁদপুরের কচুয়ার অগ্রগতির গতিকে আরও শক্তিশালী করা।  

কচুয়ার উন্নয়ন,শান্তি আর মর্যাদার রাজনীতির একমাত্র বিকল্প—ড. আ ন ম এহসানুল হক মিলন।তাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী কে ভোট দেওয়া মানে কচুয়ার ভবিষ্যতের পক্ষে রায় দেওয়া। সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রবাসী কচুয়া জাতীয়তাবাদী ফোরাম কেন্দ্রীয় কমিটির সভাপতি ও ওয়াশিংটন ডিসি বিএনপির সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম তুহিন উপরোক্ত কথাগুলো বলেন।

Tag
আরও খবর