বাঘায় ১২৫ বোতল ফেয়ারডিলসহ ৩ মাদক ব্যবসায়ী আটক এমপির প্রচেষ্টায় ছাড়া পেলো ভারতের বিএসএফের হাতে আটক বাঘার ৫ জন ১০ বছর ধরে শয্যাশায়ী ঝিনাইগাতীর ঝমেলা, অন্ধকার ঘরে কাটছে জীবনের শেষ দিন পরিবর্তনের বার্তা ও কর্মসংস্থানের অঙ্গীকার: বহুলীতে জুমার নামাজে এস এম রঞ্জুর দোয়া প্রার্থনা দিনাজপুরে কাউন্সিলর কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে পীরগঞ্জ জয় স্পোর্টিং ক্লাব, রংপুর চ্যাম্পিয়ন কালিগঞ্জে পানিতে ডুবে মামা-ভাগ্নের মর্মান্তিক মৃত্যু আসন্ন ইউপি নির্বাচন: যশোরের ৮ উপজেলায় ৫৪ ভোটকেন্দ্রে রদবদল শরৎ বিকেল - ইফতেখার রবিন লাখাইয়ে কৃষ্ণপুর গনহত্যা দিবসে আলোচনা ও শ্রদ্ধান্জলী নিবেদন। আসিয়ান কাপে বাংলাদেশ দলে আরও তিন প্রবাসী একাত্তরের ভূমিকার প্রমাণ ছাব্বিশেও দিয়েছে জামায়াত হাতেনাতে ২৩ জঙ্গি গ্রেফতার ‎জীবাশ্ম জ্বালানি প্রকল্পের অর্থায়ন বন্ধের দাবিতে মোংলায় তীব্র প্রতিবাদ সালুয়া ইউনিয়ন বিএনপির সভাপতি দেলোয়ার হোসেন ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা দিয়ে গণসংযোগ পীরগাছায় জাতীয় ছাত্রশক্তির কমিটি গঠিত হওয়ায় আনন্দ মিছিল কুতুবদিয়ায় জামায়াতের রুকন বৈঠক অনুষ্ঠিত কুতুবদিয়ায় জামায়াতের রুকন বৈঠক অনুষ্ঠিত পীরগাছায় নাগদাহ আলাইকুমারী পানি ব্যবস্থাপনা সমিতির নবনির্বাচিত কমিটির মতবিনিময়, বৃক্ষরোপন ও চারা বিতরণ পীরগাছায় কামদেব মাদ্রাসায় অভিভাবক সমাবেশ; এক দপ্তরীর বিদায় সংর্ধনা ‎মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানের সাথে নবনির্বাচিত সিবিএ নেতাদের সৌজন্য সাক্ষাৎ

সাভার পৌর কমিউনিটি সেন্টার পুনরুদ্ধারে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও নিরাপত্তা জোরদার

মো: ওমর ফারুখ (নাদিম) - রিপোর্টার

প্রকাশের সময়: 03-11-2025 12:16:42 pm

দীর্ঘদিন পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা সাভার পৌর কমিউনিটি সেন্টার এলাকায় অপরাধ দমনে উদ্যোগ নিয়েছে উপজেলা প্রশাসন।


একসময় সাংস্কৃতিক ও সামাজিক অনুষ্ঠান কেন্দ্র হিসেবে ব্যবহৃত এই স্থাপনাটি অবহেলা, রক্ষণাবেক্ষণের অভাব এবং ঘন জঙ্গলে আচ্ছাদিত হওয়ায় সাম্প্রতিক বছরগুলোতে এটি অপরাধীদের আড্ডাখানায় পরিণত হয়।


সম্প্রতি কেন্দ্রটির অভ্যন্তর থেকে এক নারীর গলাকাটা মরদেহ উদ্ধার হওয়ার ঘটনায় এলাকায় উদ্বেগ সৃষ্টি হয়। এরপর স্থানীয় বাসিন্দা, শিক্ষক, সাংবাদিকসহ বিভিন্ন সামাজিক সংগঠন প্রশাসনের জরুরি পদক্ষেপের দাবি জানান।


এই প্রেক্ষিতে সাভার থানার পুলিশের উদ্যোগে এলাকাটি পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়। জঙ্গল ও আগাছা অপসারণ করা হয় এবং স্থানীয়দের মধ্যে অপরাধ প্রতিরোধে সচেতনতা কর্মসূচি চালানো হয়।


আজ নবনিযুক্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কমিউনিটি সেন্টার এলাকা পরিদর্শন করে তাৎক্ষণিক কয়েকটি সংস্কার ও নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেন। এদের মধ্যে রয়েছে।


ভবনের ভাঙা দরজা-জানালা বন্ধকরণ, উচ্চক্ষমতাসম্পন্ন আলোকবাতি স্থাপন, ফুলগাছ রোপণ ও পরিবেশ সৌন্দর্যবর্ধন, সিসিটিভি ক্যামেরা স্থাপন ও রাতে পুলিশি টহল জোরদার



সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন “স্থানটি একসময় সাভারের সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের কেন্দ্র ছিল। আমরা চাই, সংস্কারের মাধ্যমে এই জায়গাকে আবারও জনসাধারণের কাজে ফিরিয়ে আনতে। আলো, পরিচ্ছন্নতা ও নজরদারি এই তিনটি ব্যবস্থা অপরাধ দমনে কার্যকর ভূমিকা রাখবে।”


স্থানীয় বাসিন্দারা প্রশাসনের এ পদক্ষেপকে স্বাগত জানিয়ে জানিয়েছেন, দীর্ঘদিন ধরে এ এলাকায় সন্ধ্যার পর চলাচলে আতঙ্ক ছিল। আলোকায়ন ও নিরাপত্তা ব্যবস্থা চালু হলে পরিবেশ স্বাভাবিক হবে বলে তারা আশা করছেন।


সামাজিক সংগঠনগুলো মনে করছে, যথাযথ সংস্কার ও ব্যবহারের মাধ্যমে স্থাপনাটি পুনরায় সাংস্কৃতিক ও সামাজিক কর্মকাণ্ডের কেন্দ্রস্থলে পরিণত হতে পারে।

Tag
আরও খবর

6aad3319a9398-180926064825.webp
হাতেনাতে ২৩ জঙ্গি গ্রেফতার

৫ ঘন্টা ৪৬ মিনিট আগে





6aac9a08a0011-180926075520.webp
বিচার প্রশাসনে বড়সড় ওলটপালট

১৬ ঘন্টা ৩৯ মিনিট আগে