বিপৎসীমা ছাড়াতে পারে তিস্তার পানি, প্লাবিত হতে পারে ১২ জেলার নিম্নাঞ্চল কক্সবাজারে পাহাড়ধসে নিহত বেড়ে ১১ নাকুগাঁও ও কাটাবাড়ীতে বন্যহাতি প্রতিরোধে টাস্ক ফোর্স কমিটির সক্ষমতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ‎ভরা মৌসুমেও ইলিশের আকাল: উপকূলীয় বাগেরহাটে চরম সংকটে মৎস্য খাত জয়পুরহাটে ট্রাক অটোরিক্সা মুখোমুখি সংঘর্ষে নিহত ২ আহত ৫ ! ট্রাক চালক আটক আক্কেলপুরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে এক ব্যক্তির মৃত্যু. পীরগাছায় ঋণ খেলাপির মামলায় ব্যবসায়ী গ্রেফতার চিলমারীতে রোডেম ফাউন্ডেশনের উদ্যোগে হুইল চেয়ারে বিতরণ করা হয়েছে। শেরপুরে বাল্যবিবাহ প্রতিরোধে নারী ফুটবলারদের মাঝে বাইসাইকেল বিতরণ ঝিনাইগাতীতে তিন ভিক্ষুক পেলেন দোকানের মালামাল, একজনকে দেওয়া হলো অটোরিকশা মাদারীপুরের কালকিনিতে সা*পের কা*মড়ে নারীর মৃ*ত্যু নালিতাবাড়ীতে বন্যহাতি প্রতিরোধে টাস্ক ফোর্স কমিটির সক্ষমতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত জন্মদিন শুভেচ্ছা জানানোর জন্য সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা শেরপুরে অবৈধ বালু উত্তোলন ও মাদকের বিরুদ্ধে জেলা প্রশাসনের মোবাইল কোর্ট, জরিমানা ও কারাদণ্ড ৫ বছরের শিশুকে ধর্ষণ পর হত্যার দায়ে জেঠাতো ভাইয়ের মৃত্যুদন্ড রায়পুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে আলোচনা সভা, ঋণ ও বৃক্ষের চারা বিতরণ আশাশুনিতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত লাখাইয়ে ঝাড় ফুঁ নামে প্রতারণা, হাতিয়েছে লক্ষ লক্ষ টাকা। বেতনের ১০ শতাংশ সরকারি কোষাগারে ফিরিয়ে দেন প্রধানমন্ত্রী নবম পে স্কেল বাস্তবায়নে নতুন পরিকল্পনা

কুতুবদিয়ায় হিফজুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত

হুফ্ফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ কক্সবাজারের কুতুবদিয়া উপজেলা শাখার উদ্যোগে  হিফজুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩১ অক্টোবর ২০২৫) সকালে উপজেলার সদর বড়ঘোপ ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

এতে,কুতুব শরীফ দরবারের যুগ্ম পরিচালক শাহজাদা আবদুল করিম আল কুতুবী এর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য ড. এ. এইচ. এম. হামিদুর রহমান আযাদ।

উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, বড়ঘোপ ইউনিয়ন পরিষদের  চেয়ারম্যান আ.ন.ম শহীদ উদ্দিন ছোটন, প্রধান বিচারক ও হুফ্ফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ চট্টগ্রামের সভাপতি  মাও: ক্বারী হাফেজ আব্দুর রশিদ, প্রধান বক্তা হিসেবে একই সংগঠনের কক্সবাজার জেলা সাধারণ সম্পাদক এইচ এম জালালুদ্দিন তাওহীদ, 

বিশেষ অতিথি হিসেবে, বাংলাদেশ জামায়াতে ইসলামী কুতুবদিয়ার আমীর আ.স.ম শাহরিয়ার চৌধুরী, হুফ্ফাজুল কুরআন ফাউন্ডেশনের কক্সবাজার জেলার সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব হাফেজ শফিকুল ইসলাম সিকদার, চট্টগ্রামের ইসলামিয়া তাহফিজুল কুরআন একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক আলহাজ্ব মাও: হাফেজ  আলীমুল হক।

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন হেফজখানা ও মাদ্রাসার হাফেজ শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। আয়োজক সূত্রে জানা যায়, ৫, ১০, ২০ ও ৩০ পারায় পরীক্ষা নেওয়া হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। উপজেলা পর্যায়ে বিজয়ীদের জেলায় অংশগ্রহণ করতে হবে। ৩০ পারায় প্রথম  হয়েছেন বড়ঘোপের হাফেজ জালাল উদ্দীন আদর্শ হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার ছাত্র মুহাম্মদ গোলাম মোস্তফা। 

বক্তারা বলেন, “পবিত্র কুরআনের হাফেজরা ইসলাম ধর্মের রক্ষক। তাঁদের মানসিক, নৈতিক ও শিক্ষাগত উন্নয়নে সমাজের সকলের সহযোগিতা প্রয়োজন।”

আয়োজকরা জানান, আগামী বছর আরও বৃহত্তর পরিসরে হিফজুল কুরআন প্রতিযোগিতা আয়োজনের পরিকল্পনা রয়েছে। কুরআনের হিফজে পারদর্শী শিক্ষার্থীদের উৎসাহিত করতেই এ আয়োজন করা হয়। 

অনুষ্ঠানটি পরিচালনা করেন হুফ্ফাজুল কুরআন ফাউন্ডেশনের কুতুবদিয়ার সভাপতি হাফেজ ছানা উল্লাহ ও সম্পাদক হাফেজ মোরশেদ আলম।

Tag
আরও খবর