বাঘায় ১২৫ বোতল ফেয়ারডিলসহ ৩ মাদক ব্যবসায়ী আটক এমপির প্রচেষ্টায় ছাড়া পেলো ভারতের বিএসএফের হাতে আটক বাঘার ৫ জন ১০ বছর ধরে শয্যাশায়ী ঝিনাইগাতীর ঝমেলা, অন্ধকার ঘরে কাটছে জীবনের শেষ দিন পরিবর্তনের বার্তা ও কর্মসংস্থানের অঙ্গীকার: বহুলীতে জুমার নামাজে এস এম রঞ্জুর দোয়া প্রার্থনা দিনাজপুরে কাউন্সিলর কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে পীরগঞ্জ জয় স্পোর্টিং ক্লাব, রংপুর চ্যাম্পিয়ন কালিগঞ্জে পানিতে ডুবে মামা-ভাগ্নের মর্মান্তিক মৃত্যু আসন্ন ইউপি নির্বাচন: যশোরের ৮ উপজেলায় ৫৪ ভোটকেন্দ্রে রদবদল শরৎ বিকেল - ইফতেখার রবিন লাখাইয়ে কৃষ্ণপুর গনহত্যা দিবসে আলোচনা ও শ্রদ্ধান্জলী নিবেদন। আসিয়ান কাপে বাংলাদেশ দলে আরও তিন প্রবাসী একাত্তরের ভূমিকার প্রমাণ ছাব্বিশেও দিয়েছে জামায়াত হাতেনাতে ২৩ জঙ্গি গ্রেফতার ‎জীবাশ্ম জ্বালানি প্রকল্পের অর্থায়ন বন্ধের দাবিতে মোংলায় তীব্র প্রতিবাদ সালুয়া ইউনিয়ন বিএনপির সভাপতি দেলোয়ার হোসেন ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা দিয়ে গণসংযোগ পীরগাছায় জাতীয় ছাত্রশক্তির কমিটি গঠিত হওয়ায় আনন্দ মিছিল কুতুবদিয়ায় জামায়াতের রুকন বৈঠক অনুষ্ঠিত কুতুবদিয়ায় জামায়াতের রুকন বৈঠক অনুষ্ঠিত পীরগাছায় নাগদাহ আলাইকুমারী পানি ব্যবস্থাপনা সমিতির নবনির্বাচিত কমিটির মতবিনিময়, বৃক্ষরোপন ও চারা বিতরণ পীরগাছায় কামদেব মাদ্রাসায় অভিভাবক সমাবেশ; এক দপ্তরীর বিদায় সংর্ধনা ‎মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানের সাথে নবনির্বাচিত সিবিএ নেতাদের সৌজন্য সাক্ষাৎ

এক দশকেরও বেশি সময় ধরে অচল সাভার পৌর কমিউনিটি সেন্টার: মাদক ও অপরাধের আখড়া

মো: ওমর ফারুখ (নাদিম) - রিপোর্টার

প্রকাশের সময়: 01-11-2025 04:05:53 pm

সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক আয়োজনের কেন্দ্রবিন্দু ছিল সাভার পৌর কমিউনিটি সেন্টার। তবে দীর্ঘ আইনি জটিলতার কারণে প্রায় এক দশকেরও বেশি সময় ধরে বন্ধ পড়ে থাকা এই কমিউনিটি সেন্টারটি এখন মাদক সেবন, জুয়া ও অসামাজিক কর্মকাণ্ডের নিরাপদ আস্তানায় পরিণত হয়েছে বলে অভিযোগ উঠেছে স্থানীয়দের কাছ থেকে। 

এতে এলাকাজুড়ে বাড়ছে উদ্বেগ, ক্ষোভ এবং নিরাপত্তাহীনতা।


স্থানীয়দের ধারণ করা ভিডিওতে দেখা যায়, সেন্টারের প্রধান ফটক থেকে শুরু করে পুরো ভবনেই নোংরা আবর্জনার স্তূপ, ভাঙাচোরা আসবাবপত্র ও দেয়ালে অশ্লীল লেখালেখি। রাতের বেলা এখানে নিয়মিত মাদকসেবন, জুয়ার আসর এবং অপরাধী চক্রের আড্ডা বসে বলে অভিযোগ করেছেন এলাকাবাসী। এমনকি সম্প্রতি ভবনের ভেতর লাশ উদ্ধার হওয়ার ঘটনাও জনমনে আলোচনার জন্ম দিয়েছে।


একজন স্থানীয় বাসিন্দা বলেন,“কমিউনিটি সেন্টার বন্ধ থাকায় এখানে বিভিন্ন সন্ত্রাসী ও মাদকসেবীরা রাতদিন আড্ডা দেয়। এটা আমাদের পরিবার ও তরুণ সমাজের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে।”


২০১২ সালে জেলা পরিষদ ভবনটির মালিকানা দাবি করলে সাভার পৌর কর্তৃপক্ষের সঙ্গে আইনি জটিলতা তৈরি হয়। সেই মামলার জেরে ভবনটি তালাবদ্ধ হয়ে পড়ে এবং তখন থেকে কার্যত পরিত্যক্ত।


সচেতন মহল ও স্থানীয় বাসিন্দারা দ্রুত আইনি জটিলতা নিরসন করে ভবনটি সংস্কার করে সাংস্কৃতিক ও সামাজিক কার্যক্রমের জন্য চালু করার দাবি জানিয়েছেন। তাদের ভাষ্য, “এটি চালু হলে তরুণ সমাজ সুস্থ সাংস্কৃতিক পরিবেশে ফিরে আসবে, অপরাধও কমবে।”


এ বিষয়ে সাভার পৌর কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে মন্তব্য করতে রাজি হয়নি। তবে ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শাহীনুর কবির বলেন, “এলাকাটিতে নজরদারি বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। সিসিটিভির আওতায় আনার বিষয়েও পৌর কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে।”

তিনি আরও জানান, অপরাধমূলক কর্মকাণ্ড রোধে বিশেষ অভিযান ও পর্যবেক্ষণ চালানো হবে।

Tag
আরও খবর

6aad3319a9398-180926064825.webp
হাতেনাতে ২৩ জঙ্গি গ্রেফতার

৫ ঘন্টা ৪৭ মিনিট আগে





6aac9a08a0011-180926075520.webp
বিচার প্রশাসনে বড়সড় ওলটপালট

১৬ ঘন্টা ৪০ মিনিট আগে