শ্রীমঙ্গলে এনসিপির নবগঠিত আহ্বায়ক কমিটির পরিচিতি সভা নয় মাস পর একই কায়দায় লালপুর ভূমি অফিসে আবারও চুরি পশ্চিম সুন্দরবনে অভয়ারাণ্য এলাকায় মাছ ধরার অভিযোগে চার জেলে আটক শেরপুরের ঝিনাইগাতীতে বিজিবি কর্তৃক আটক ২১ গরু নিয়ে যাওয়ার অভিযোগ আশাশুনির টেংরাখালী স্কুলের পাশের সড়কে নির্বিচারে বৃক্ষ নিধন মৌলভীবাজারে 'জীবন গড়ার ছড়া’র মোড়ক উন্মোচন শ্রীমঙ্গলে বাকপ্রতিবন্ধী কাদিরের মুখে হাসি, চা বিক্রির ভ্যান, সরঞ্জাম ও নগদ পুঁজি দিয়ে স্বাবলম্বী করার উদ্যোগ ব্যবসায়ী মতিনের লালপুরে সমাজকল্যাণ প্রতিমন্ত্রীর সুস্থতা কামনায় দোয়া মাহফিল জয়পুরহাটে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর উদ্বোধন আক্কেলপুরে নদীর সুইসগেট থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার ভালোবেসে বিয়ের এক বছর পর স্বামীর ঘরে কিশোরী স্ত্রীর মৃত্যু ধর্মপাশায় সংখ্যালঘু পরিবারের ঘরে আগুন, লুটপাটের অভিযোগ; আহত ৩জমি নিয়ে বিরোধের জেরে হামলার অভিযোগ, ঘরের মালামাল লুটের দাবি; ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ চর দেউজীতে জুমার নামাজ আদায় শেষে মুসল্লিদের খোঁজখবর নিলেন এস এম রঞ্জু জয়পুরহাটের আক্কেলপুরে নদীর সুইসগেট থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার ভূল নম্বরে চলে যাওয়া টাকা উদ্ধার করে মালিককে দিল শ্যামনগর থানা পুলিশ আদমদীঘি রহিম উদ্দীন ডিগ্রী কলেজে একাদশ শ্রেণির ক্লাস উদ্বোধন চৌদ্দগ্রামে জমি বিরোধের জেরে স্কুলছাত্রীর ওপর হামলা, গুরুতর আহত স্বাভাবিক হচ্ছে গ্যাস সরবরাহ পরিস্থিতি: পেট্রোবাংলা ‘জাতিসংঘকে সমঝোতামূলক বিশ্বের কেন্দ্রে দেখতে চায় বাংলাদেশ’ জুমার দিন যে আমলগুলো ভুলবেন না

কামারখন্দে বিএনপি’র ৩১ দফার লিফলেট বিতরণ ও ধানের শীষে ভোট প্রার্থনা

বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান ঘোষিত “রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচি” বাস্তবায়নের লক্ষ্যে সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ ও ধানের শীষের পক্ষে ভোট প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৫ অক্টোবর ২০২৫) বিকেলে কামারখন্দ উপজেলার জামতৈল রোড এলাকায় এ লিফলেট বিতরণ কর্মসূচিতে নেতৃত্ব দেন সিরাজগঞ্জ জেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক ও সাবেক ছাত্রনেতা জননেতা মির্জা মোস্তফা জামান।

কর্মসূচিতে বক্তারা বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার, আইনের শাসন প্রতিষ্ঠা এবং জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে বিএনপি’র ৩১ দফা এখন সময়ের দাবি। তাঁরা আরও বলেন, “দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে একটি নতুন, স্বচ্ছ ও জনগণমুখী রাষ্ট্র কাঠামো গড়ে তুলতে হলে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে।”

মির্জা মোস্তফা জামান বলেন, “দেশের মানুষ আজ ন্যায়ের শাসন, স্বাধীন বিচারব্যবস্থা ও প্রকৃত গণতন্ত্রের প্রত্যাশায় ঐক্যবদ্ধ হয়েছে। বিএনপি সেই জনগণের আশার প্রতীক— আর ধানের শীষই পরিবর্তনের হাতিয়ার।”

এসময় স্থানীয় বাজার, দোকানপাট ও পথচারীদের হাতে লিফলেট বিতরণ করা হয়। অনেকে আগ্রহভরে লিফলেট গ্রহণ করেন এবং ধানের শীষের প্রতি সমর্থন জানান। মাঠজুড়ে নেতাকর্মীদের উপস্থিতি ও স্লোগানে প্রাণবন্ত হয়ে ওঠে পুরো এলাকা।

কর্মসূচির শেষে উপস্থিত নেতারা আসন্ন নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা ও জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে প্রশাসনের সহযোগিতা কামনা করেন।

উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন— জেলা বিএনপির সহ-সভাপতি ও জেলা ড্যাবের সভাপতি ডা. এম এ লতিফ, জেলা বিএনপির নির্বাহী সদস্য আসলাম উদ্দিন, সহ-প্রচার সম্পাদক জিন্নাহ সরদার, সাবেক শহর বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক জাকির হোসেন, জেলা ড্যাবের সদস্য ডা. আব্দুল আজিজ, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক রিফাত হাসান সুমন, যুগ্ম সাধারণ সম্পাদক তাইবুল হাসান, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আকাশ খন্দকার, সদস্য আব্দুল হামিদ রানা, পৌর জাসাসের সভাপতি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাওন আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক কামরুজ্জামান সোহাগ, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আরিফ, যুবনেতা ওলি ও হাবিব, এবং মহিলা দলের নেত্রী কলি।

কর্মসূচি শেষে নেতাকর্মীরা প্রতিজ্ঞা ব্যক্ত করেন— “যে কোনো বাধা ও ভয়ভীতি উপেক্ষা করে জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলনে বিএনপি শেষ পর্যন্ত মাঠে থাকবে।”

আরও খবর



6ab5359bed43c-240926083715.webp
সাগর উত্তাল, কমেছে গ্যাস সরবরাহ

১ দিন ৪ ঘন্টা ৫৮ মিনিট আগে