জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী একনেকে উঠছে ১৫ উন্নয়ন প্রকল্প সম্মেলন স্কুলের পাশে অচেতন অবস্থায় উদ্ধার অজ্ঞাত যুবক যশোর হাসপাতালে ভর্তি পীরগাছায় বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটির ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ঢাকা উত্তর সিটিতে আসিফ মাহমুদ, দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারীকে এনসিপির মেয়র প্রার্থী ঘোষণা ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখতে শান্তিগঞ্জ প্রেসক্লাবের বার্ষিক নৈশভোজ অনুষ্ঠিত মোবাইল অ্যাপ ভিত্তিক ভয়ংকর জুয়া খেলায় আসক্ত বিভিন্ন শ্রেণি পেশার মানুষ পৈতৃক ভিটা নিয়ে সালিশ, অর্থ লেনদেনের অভিযোগ ঘরছাড়া শিশুর পা কেটে নামানো হয় ভিক্ষাবৃত্তিতে, ৭ মাস পর বাবার বুকে ফিরল রায়হান গোল্ড মেডেল পেলেন শাহেদুল আলম ও ফাহমিদা ফয়সাল আয়েশা, সংবর্ধনা ৭৩ কৃতী শিক্ষার্থীকে শ্রীমঙ্গলে বায়তুল আমান মাদ্রাসায় ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ, মেধাবী শিক্ষার্থীদের জন্য বিশেষ বৃত্তির ঘোষণা ১৯ সেপ্টেম্বর 'ঢাকা টু রংপুর' লংমার্চ' সফল করতে পীরগাছা উপজেলা জামায়াতের প্রস্তুতিমূলক সভা গারাংগিয়া সড়ক রক্ষায় সাহসী সাংবাদিক সাইফুল ইসলাম, ভারী যান ও দখলদারির বিরুদ্ধে প্রশাসনে আবেদন ‎​বহুলীতে আলোচনার তুঙ্গে জেলা বিএনপির উপদেষ্টা এস এম রঞ্জু: পাল্টে যাচ্ছে মাঠের হিসাব বানিয়াচংয়ে নারীদের গোসলের ছবি তোলা নিয়ে সংঘর্ষ : আহত অর্ধশতাধিক পানি সম্পদ মন্ত্রী হিসাবে আমিই প্রথম ভোলাকে রক্ষার করার চেষ্টা করেছি স্পিকার মেজর হাফিজ আশাশুনির নাকতাড়া কমিউনিটি ক্লিনিক ভবনের নাজুক অবস্থায় জীবন শংসয় বাঘায় দু'টি পিস্তল, ম্যাগাজিন ও তাজা গুলিসহ এক নারী আটক শ্যামনগর ভয়েস অব সিটিজেন্স কমিটির অর্ধ-বার্ষিক সভা লাখাইয়ে মাদকবিরোধী পৃথক অভিযানে ৯০পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার।

পীরগাছায় প্রধান শিক্ষকের অপসারণসহ ৬ দফা দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

৬ দফা দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

রংপুরের পীরগাছায় কল্যাণী ইউনিয়নের বিহারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গাছ কাটার সিদ্ধান্ত বাতিল, স্লিপ, কাবিখা এমারজেন্সি এডুকেশন প্রকল্প বাস্তবায়নে অনিয়ম, দুর্নীতির তদন্ত, বিতর্কিত এডহক কমিটি বাতিল করাসহ প্রধান শিক্ষক আকমল হোসেন অরেঞ্জকে অপসারণসহ ৬ দফা দাবি বাস্তবায়নের জন্য মানববন্ধন করেছে এলাকাবাসী। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকালে ওই বিদ্যালয় সংলগ্ন রাস্তায় মানববন্ধন করেন এলাকাবাসী। 

ওই মানববন্ধনে অংশ নিয়ে বক্তব্য দেন, বিদ্যালয়টির ম্যানেজিং কমিটির সাবেক সহ-সভাপতি মুশফিকুর রহমান লিটন, সাবেক শিক্ষার্থী ও বর্তমান অভিভাবক মো.আব্দুল হাই সার্ভেয়ার। অভিভাবক মো.খলিল মিয়া, মনিরুজ্জামান ও সাইদুল ইসলাম প্রমুখ। বক্তারা বলেন, বর্তমান প্রধান শিক্ষক আকমল হোসেন অরেঞ্জ বদলি হয়ে এখানে আসার পর থেকেই শিক্ষার মান নিম্নমুখী হয়েছে, শিক্ষার্থী সংখ্যা হ্রাস পেয়েছে।

প্রধান শিক্ষকের একক সিদ্ধান্তের আবেদনের প্রেক্ষিতে প্রয়োজনীয়-অপ্রয়োজনীয় ১৫৩ টি গাছ নিলাম করা হয়। নিলামের পূর্বে ফরেস্টের মূল্য নির্ধারণী টিমকে প্রভাবিত করে মূল্য নির্ধারণ করা হয়েছে, এতে সরকার বিশাল পরিমানের রাজস্ব হারাচ্ছে। 

পুনরায় মূল্য নির্ধারণ করে শুধুমাত্র ইউক্যালিপ্টাস গাছ নিলাম করতে হবে। বিদ্যালয়ের পশ্চিমের গেটের পরিবর্তে দুই ভবনের মাঝ দিয়ে গেট করতে হবে। বিতর্কিত এডহক কমিটি বিলুপ্ত ঘোষণা করে নতুন কমিটি করতে হবে। বর্তমান প্রধান শিক্ষক আকমল হোসেন এর সময়ে প্রাপ্ত স্লিপ, কাবিখা ও এমারজেন্সি এডুকেশন প্রকল্প বাস্তবায়নের ব্যাপারে নিরপেক্ষ তদন্ত করতে হবে। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি স্মারকলিপি দেন এলাকাবাসী। 

এবিষয়ে মন্তব্য নেওয়ার জন্য প্রধান শিক্ষক আকমল হোসেন অরেঞ্জকে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন রিসিভ না করায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। 

উপজেলা শিক্ষা কর্মকর্তা আবুল হোসেন বলেন, গাছ কাটার আবেদন সরাসরি নির্বাহী অফিসারের দপ্তরে করেছেন প্রধান শিক্ষক। গাছ নিলামের বিষয়ে প্রধান শিক্ষক অতি উৎসাহী ছিলেন, তাকে ভালো করে ধরেন, প্রকৃত সত্য বেরিয়ে আসবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মো. রাসেল বলেন, মানববন্ধনের বিষয়টি জেনেছি এবং এলাকাবাসীর পক্ষে থেকে স্মারকলিপি পেয়েছি। আপাতত গাছ কাটা স্থগিত করা হয়েছে, আগামী রবিবার সরেজমিন তদন্ত সাপেক্ষে আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও খবর

6aa7a3538506b-140926013339.webp
একনেকে উঠছে ১৫ উন্নয়ন প্রকল্প

১ ঘন্টা ২৭ মিনিট আগে