‎মোংলায় ১২০ পিস ইয়াবাসহ আন্তঃজেলা মাদক কারবারি চক্রের তিন সদস্য গ্রেফতার যশোরে পারিবারিক কলহে ছাদ থেকে লাফিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যার চেষ্টা, আশঙ্কামুক্ত নাসিরনগরে নবাগত ইউএনও এরফান উদ্দিনের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: রাজবাড়ীতে মোবাইল ব্যাংকিং প্রতারণা ডিবি পরিচয়ে ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ গোয়ালন্দে ৪০ বছরের শিক্ষকতা শেষে আব্বাস আলী মোল্লার অবসরজনিত বিদায় সংবর্ধনা গোয়ালন্দে ২টি ওয়ান শুটার গান, কার্তুজ ও ১০টি ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১ জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানে ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস। আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার নিরাপদ পানি ও কৃষির উপযোগী পানির দাবিতে শ্যামনগরে যুবদের মানববন্ধন লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২ ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী মহেশখালীর ফয়সালকে নির্মম ভাবে হত্যা করে খুনিদের পৈশাচিক হাসি আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান এক বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থী অসুস্থ, কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন বেগমগঞ্জের নিষিদ্ধ পলিথিন কারখানায় অভিযান, জরিমানাসহ কাচাঁমাল উদ্ধার বেগমগঞ্জে গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্কুলশিক্ষকের যুক্তরাষ্ট্রে ১০০ শতাংশ রফতানি শুল্কের মুখে ভারত স্কুলের স্টেজে সাবেক ছাত্রলীগ নেতা, ব্যানারে ‘শেখ হাসিনার বাংলাদেশ’—নাঙ্গলকোটে তোলপাড় হাতিয়ায় সেই স্কুলে ফের আরো ৯ শিক্ষার্থী অসুস্থ

মৌলভীবাজারে ৪ দফা দাবিতে সর্বদলীয় ইসলামী সংগ্রাম পরিষদের মানববন্ধন

মৌলভীবাজারে ট্রেনের টিকিট বৈষম্য দূরীকরণ, শমশেরনগর বিমানবন্দর দ্রুত চালু, ঢাকা-মৌলভীবাজার মহাসড়কের সংস্কার কাজ দ্রুত সম্পন্ন এবং হবিগঞ্জের মিরপুর, মৌলভীবাজার থেকে ফেঞ্চুগঞ্জ হয়ে সিলেট মহাসড়ক চার লেনে রুপান্তর করার দাবিতে মৌলভীবাজারে সর্বদলীয় ইসলামী সংগ্রাম পরিষদের উদ্যোগে

বৃহস্পতিবার (১৬ অক্টেবর) দুপুরে মৌলভীবাজার চৌমুহনা এলাকায় বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। 

সর্বদলীয় ইসলামী সংগ্রাম পরিষদের আহবায়ক ও খেলাফত মজলিস এর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মাওলানা আহমদ বিলাল এর সভাপতিত্বে ও যুগ্ম সচিব এম মুহিবুর রহমান মুহিব এর সঞ্চালনায় বক্তব্য রাখেন সম্মিলিত সামাজিক উন্নয়ন পরিষদের সভাপতি  খালেদ চৌধুরী, মাওলানা জামিল আনসারী,  সমাজসেবক সিরাজ সিদ্দিকী, সংগ্রাম পরিষদের সদস্য সচিব হাফিজ মাওলানা আলাউর রহমান টিপু, জাতীয় ইমাম সমিতি মৌলভীবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা হিফজুর রহমান ফুয়াদ সহ সর্বদলীয় ইসলামী সংগ্রাম পরিষদের নেতৃবৃন্দ।

সভাপতির বক্তব্যে রাজনগর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা আহমদ বিলাল বলেন, দেশের অর্থনীতিতে মৌলভীবাজার জেলাবাসীর অবদান অনস্বীকার্য। কিন্তু স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের আমলে এ জেলায় উন্নয়নের নামে লুটপাট ছাড়া উল্লেখযোগ্য কিছু পায়নি মৌলভীবাজারবাসী। এই জনপদের অধিকাংশ রাস্তাঘাটের বেহাল অবস্থা দীর্ঘদিনের। ঢাকাগামী দূরপাল্লার বাসে যাতায়াতের ক্ষেত্রে যাত্রীদের ভয়ের অন্যতম কারণ হচ্ছে দীর্ঘ যানজট। গুরুত্বপূর্ণ ঢাকা-সিলেট এ মহাসড়কটির বেহাল অবস্থার কারণে অন্তত ৫কিলোমিটারের যানজট সৃষ্টি হয়। ৫ঘন্টার যাত্রাপথ কখনো কখনো ১৫ থেকে ১৬ ঘন্টা সময় নষ্ট হচ্ছে। চাপ বাড়ছে ট্রেন ভ্রমণে। টিকেট কালো বাজারি সিন্ডিকেটের কারণে ট্রেনের টিকিটও এখন সোনার হরিণ। সব মিলিয়ে এ অঞ্চলের মানুষের সাথে উন্নয়ন বৈষম্য করা হয়েছে। কাজেই অনতিবিলম্বে আমাদের চার দফা দাবি বাস্তবায়ন করতে হবে।


Tag
আরও খবর