|
Date: 2025-10-16 19:13:29 |
মৌলভীবাজারে ট্রেনের টিকিট বৈষম্য দূরীকরণ, শমশেরনগর বিমানবন্দর দ্রুত চালু, ঢাকা-মৌলভীবাজার মহাসড়কের সংস্কার কাজ দ্রুত সম্পন্ন এবং হবিগঞ্জের মিরপুর, মৌলভীবাজার থেকে ফেঞ্চুগঞ্জ হয়ে সিলেট মহাসড়ক চার লেনে রুপান্তর করার দাবিতে মৌলভীবাজারে সর্বদলীয় ইসলামী সংগ্রাম পরিষদের উদ্যোগে
বৃহস্পতিবার (১৬ অক্টেবর) দুপুরে মৌলভীবাজার চৌমুহনা এলাকায় বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সর্বদলীয় ইসলামী সংগ্রাম পরিষদের আহবায়ক ও খেলাফত মজলিস এর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মাওলানা আহমদ বিলাল এর সভাপতিত্বে ও যুগ্ম সচিব এম মুহিবুর রহমান মুহিব এর সঞ্চালনায় বক্তব্য রাখেন সম্মিলিত সামাজিক উন্নয়ন পরিষদের সভাপতি খালেদ চৌধুরী, মাওলানা জামিল আনসারী, সমাজসেবক সিরাজ সিদ্দিকী, সংগ্রাম পরিষদের সদস্য সচিব হাফিজ মাওলানা আলাউর রহমান টিপু, জাতীয় ইমাম সমিতি মৌলভীবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা হিফজুর রহমান ফুয়াদ সহ সর্বদলীয় ইসলামী সংগ্রাম পরিষদের নেতৃবৃন্দ।
সভাপতির বক্তব্যে রাজনগর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা আহমদ বিলাল বলেন, দেশের অর্থনীতিতে মৌলভীবাজার জেলাবাসীর অবদান অনস্বীকার্য। কিন্তু স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের আমলে এ জেলায় উন্নয়নের নামে লুটপাট ছাড়া উল্লেখযোগ্য কিছু পায়নি মৌলভীবাজারবাসী। এই জনপদের অধিকাংশ রাস্তাঘাটের বেহাল অবস্থা দীর্ঘদিনের। ঢাকাগামী দূরপাল্লার বাসে যাতায়াতের ক্ষেত্রে যাত্রীদের ভয়ের অন্যতম কারণ হচ্ছে দীর্ঘ যানজট। গুরুত্বপূর্ণ ঢাকা-সিলেট এ মহাসড়কটির বেহাল অবস্থার কারণে অন্তত ৫কিলোমিটারের যানজট সৃষ্টি হয়। ৫ঘন্টার যাত্রাপথ কখনো কখনো ১৫ থেকে ১৬ ঘন্টা সময় নষ্ট হচ্ছে। চাপ বাড়ছে ট্রেন ভ্রমণে। টিকেট কালো বাজারি সিন্ডিকেটের কারণে ট্রেনের টিকিটও এখন সোনার হরিণ। সব মিলিয়ে এ অঞ্চলের মানুষের সাথে উন্নয়ন বৈষম্য করা হয়েছে। কাজেই অনতিবিলম্বে আমাদের চার দফা দাবি বাস্তবায়ন করতে হবে।
© Deshchitro 2024