শ্যামনগরে দুর্গা পূজা মন্ডপ পরিদর্শনে জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ড.মনিরুজ্জামান লাখাইয়ে পুজা মণ্ডপ পরিদর্শনে লাখাই প্রেসক্লাবের নেতৃবৃন্দ। সাংবাদিকদের উদ্দেশে এমপি সুলতান মাহমুদ বাবু বললেন, 'আমি যদি দুর্নীতি করি, সেটাও লিখবেন' তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসায় আলিম প্রথম বর্ষের নবীনবরণ অনুষ্ঠিত শান্তিগঞ্জে পিএফজি ও ওয়াইপিএজি'র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত ঢাকায় পেশাদার বারিস্তা গড়ে তুলছে DSCA, দেশের প্রথম ISO-সার্টিফায়েড কফি প্রশিক্ষণ প্রতিষ্ঠান উলিপুরে ছাত্র হিযবুল্লাহ্ কুড়িগ্রাম জেলা শাখার কাউন্সিল ও সম্মেলন অনুষ্ঠিত শার্শায় মোবাইলে ভিডিও ধারন করে প্রবাসী স্ত্রীর আত্মহত্যা সাতকানিয়ায় ‘মৌসুমী হিজড়া’র বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ বৃক্ষরোপণ ও পরিবেশ সুরক্ষায় সেরার স্বীকৃতি পেলো শেরপুর জেলা প্রকৃতি ও জীবন ক্লাব যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন মৌসুমী জাতীয় পতাকার মান রক্ষা করা প্রতিটি সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অটুট রাখতে হবে : রাষ্ট্রপতি মহাষ্টমী: দেবীবন্দনা ও আমাদের সার্থকতা -সচ্চিদানন্দ দে সদয় পীরগাছায় ভূমি কর্মকর্তার বিরুদ্ধে সংবাদ সম্মেলন !! তদন্ত প্রতিবেদনে অনিয়ম ও অর্থ দাবির অভিযোগ সামাজিক সম্প্রীতি জোরদার হোক দুর্গাপূজায় দেবহাটায় শামীম হত্যা মামলায় ফজলুল হক আমিনী গ্রেপ্তার লোহাগাড়ায় ভাড়া বাসা থেকে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সাতকানিয়ায় চুরির অপবাদে যুবককে পিটিয়ে হত্যা রায়পুরে মন্দিরে কাজ করতে গিয়ে ইলেকট্রিশিয়ানের মৃত্যু

বিজয়ের চোখে মানবিক দেশ গড়ার প্রত্যয়

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সুপরিচিত এক মুখ ইয়াসিন আরাফাত বিজয়। একজন লেখক সংগঠক ও স্পোর্টস এক্সপার্ট। তার থেকেও গুরুত্বপূর্ণ ইস্যু বিজয় একজন মানবিক ও নান্দনিক মানুষ। যমুনার অববাহিকায় ২০০১ সালের, ২০ সেপ্টেম্বর, সিরাজগঞ্জ জেলার, কাজিপুর উপজেলার, ছালাভরা গ্রামে তিনি জন্মগ্রহণ করেন।


৭ম শ্রেণীতে‌ পড়া অবস্থায় স্থানীয় মাসিক "কৌমুদ' পত্রিকায় একটি কবিতা প্রকাশের মাধ্যমে তার লেখক সত্তার আত্মপ্রকাশ ঘটে। ধারাবাহিকভাবে তিনি এখন নিয়মিত কলাম, ফিচার, ছোটগল্প ও প্রবন্ধ লিখে যাচ্ছেন দেশের প্রথম সারির জাতীয় পত্রিকা এবং অনলাইন পোর্টালগুলোতে।


বিজয় বিশ্বাস করেন এই যুগের সচেতন পাঠকদের মধ্যে তার অবস্থান দৃঢ়। তার বিশ্লেষণ এবং চিন্তাধারার প্রেক্ষাপটও ভিন্ন। তিনি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের হাত থেকে বর্ষসেরা (২০২৪) উপস্থাপকের পুরস্কার গ্রহণ করেছেন, এছাড়াও ক্যাম্পাসে বর্ষসেরা সংগঠক সম্মাননাও রয়েছে তার। অতি সম্প্রতি বিশ্ববিদ্যালয়ে তার নিজ হলের পানিতে ফিকাল কলিফর্ম জীবাণু ধরা পরে (এটা এক ধরনের ব্যাকটেরিয়া গোষ্ঠী, যা মূলত মানুষ ও উষ্ণ রক্তের প্রাণীর মল থেকে আসে‌)। হলে বিশুদ্ধ পানির চরম সংকট দেখা দেওয়ায় অনেকে বাধ্য হয়ে এই পানিই পান করে যাচ্ছিলেন। এইটা শনাক্ত হওয়ার পর তিনি নিজ উদ্যোগে তাৎক্ষণিকভাবে নিজ বিভাগের কিছু জুনিয়রদের সাথে নিয়ে সকাল থেকে পানির বড় বড় ৩ টা জার সংগ্রহ করে তা যত্ন সহকারে পরিস্কার করে, প্রথম দিকে নিজে পানি বহন করে এবং পরে পাইপের মাধ্যমে ৩ দিন প্রায় ৩২০০ লিটার সুপেয় পানির ব্যবস্থা করেছিলেন। এই ঘটনা বিশ্ববিদ্যালয়ে তথা দেশ জুড়ে ছড়িয়ে পড়েছিল। এছাড়াও তিনি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সামাজিক কাজের সাথে জড়িত। জুলাই আন্দোলন ও শিশু আছিয়া হত্যা আন্দোলনের অন্যতম যোদ্ধা ছিলেন। জুলাই আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করায় ডিজিটাল আইনে মামলাও হয়েছিল তার বিরুদ্ধে। সম্প্রতি তার এলাকায় শিশু ধর্ষণ নিয়ে তার নেতৃত্বে তীব্র আন্দোলন গড়ে তুলে ২৪ ঘন্টার আল্টিমেটাম দিয়ে প্রভাবশালী এক নেতাকে গ্রেফতার করিয়েছেন। এছাড়াও ধর্ষণ, সামাজিক নিরাপত্তা ইস্যু, নারী শিক্ষার্থীদের লাঞ্ছিত করার বিরুদ্ধে প্রতিবাদ, পোষ্য কোটার বিপক্ষে ক্যাম্পাসজুড়ে বিজয়ের রয়েছে বলিষ্ঠ কন্ঠস্বর। এবং বৃক্ষরোপণ, রক্তদানসহ আরও নানান মানবিক কাজে রয়েছে তার উদার সম্পৃক্ততা। বর্তমানে তিনি নিজ বিশ্ববিদ্যালয়ের সামাজিক-সাংস্কৃতিক বিভিন্ন সংগঠনের দায়িত্ব পালন করছেন। নিজ এলাকায় বিভিন্ন সামাজিক ও মানবিক সংগঠনের সাথে কাজ করে যাচ্ছেন। নিজ উপজেলা ক্রীড়া সংস্থার ছাত্র প্রতিনিধিও তিনি। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের খেলাধুলা কেন্দ্রীকও তার স্বপ্ন সুদূরপ্রসারী। ক্রীড়া গবেষণায় মনোনিবেশ করে দেশের ক্রীড়া অঙ্গনে রাখতে চান বিশেষ ভূমিকা। ইতিমধ্যেই তার ক্রীড়া সম্পর্কিত বেশ কিছু প্রবন্ধ আলোচনায় এসেছে। সর্বোপরি মানবিক মানুষ হওয়ায় তার অন্যতম লক্ষ্য। বর্তমানে তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে "শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান" বিভাগে, বি.এস.সি ৩য় বর্ষে অধ্যয়নরত।

আরও খবর







deshchitro-69aeeff67528b-090326100614.webp
শিবচরে আমের সোনালি মুকুলে নতুন সম্ভাবনা

২২২ দিন ২৩ ঘন্টা ৫৮ মিনিট আগে