জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী একনেকে উঠছে ১৫ উন্নয়ন প্রকল্প সম্মেলন স্কুলের পাশে অচেতন অবস্থায় উদ্ধার অজ্ঞাত যুবক যশোর হাসপাতালে ভর্তি পীরগাছায় বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটির ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ঢাকা উত্তর সিটিতে আসিফ মাহমুদ, দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারীকে এনসিপির মেয়র প্রার্থী ঘোষণা ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখতে শান্তিগঞ্জ প্রেসক্লাবের বার্ষিক নৈশভোজ অনুষ্ঠিত মোবাইল অ্যাপ ভিত্তিক ভয়ংকর জুয়া খেলায় আসক্ত বিভিন্ন শ্রেণি পেশার মানুষ পৈতৃক ভিটা নিয়ে সালিশ, অর্থ লেনদেনের অভিযোগ ঘরছাড়া শিশুর পা কেটে নামানো হয় ভিক্ষাবৃত্তিতে, ৭ মাস পর বাবার বুকে ফিরল রায়হান গোল্ড মেডেল পেলেন শাহেদুল আলম ও ফাহমিদা ফয়সাল আয়েশা, সংবর্ধনা ৭৩ কৃতী শিক্ষার্থীকে শ্রীমঙ্গলে বায়তুল আমান মাদ্রাসায় ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ, মেধাবী শিক্ষার্থীদের জন্য বিশেষ বৃত্তির ঘোষণা ১৯ সেপ্টেম্বর 'ঢাকা টু রংপুর' লংমার্চ' সফল করতে পীরগাছা উপজেলা জামায়াতের প্রস্তুতিমূলক সভা গারাংগিয়া সড়ক রক্ষায় সাহসী সাংবাদিক সাইফুল ইসলাম, ভারী যান ও দখলদারির বিরুদ্ধে প্রশাসনে আবেদন ‎​বহুলীতে আলোচনার তুঙ্গে জেলা বিএনপির উপদেষ্টা এস এম রঞ্জু: পাল্টে যাচ্ছে মাঠের হিসাব বানিয়াচংয়ে নারীদের গোসলের ছবি তোলা নিয়ে সংঘর্ষ : আহত অর্ধশতাধিক পানি সম্পদ মন্ত্রী হিসাবে আমিই প্রথম ভোলাকে রক্ষার করার চেষ্টা করেছি স্পিকার মেজর হাফিজ আশাশুনির নাকতাড়া কমিউনিটি ক্লিনিক ভবনের নাজুক অবস্থায় জীবন শংসয় বাঘায় দু'টি পিস্তল, ম্যাগাজিন ও তাজা গুলিসহ এক নারী আটক শ্যামনগর ভয়েস অব সিটিজেন্স কমিটির অর্ধ-বার্ষিক সভা লাখাইয়ে মাদকবিরোধী পৃথক অভিযানে ৯০পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার।

উত্তরবঙ্গকে বাদ দিয়ে যেকোন প্রকল্প পাস হয়: পীরগাছায় এনসিপি সদস্য সচিব আখতার

পীরগাছায় এনসিপি সদস্য সচিব আখতার।

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন বলেছেন, নতুন বাংলাদেশে ক্ষমতায় গিয়ে যদি কেউ স্বৈরাচারী হয়। সেটা বাংলাদেশের মানুষ আর হতে দেবে না। এই নতুন বাংলাদেশে আর যেন ফ্যাসিবাদী কাঠামো না থাকে, যাতে বাংলাদেশের রাষ্ট্র কাঠামোতে সংস্কার হয়, সেজন্য জাতীয় নাগরিক পার্টি সব থেকে জোরালো ভূমিকা পালন করেছে। এই বাংলাদেশের রাষ্ট্র কাঠামোতে এক ব্যক্তির আধিপত্য চলতো। এক ব্যক্তি যা চাইতো তাই হতো। এই বাংলাদেশকে জনগণের বাংলাদেশ করার জন্য ঐক্যমত্য কমিশনে জাতীয় নাগরিক পার্টি দৃঢ় অবস্থান ব্যক্ত করে সংস্কারের পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন করেছে।

বর্তমান সরকারের প্রতি আহবান জানিয়ে তিনি বলেন, জুলাই সনদে আমাদের যতটুকু অর্জন সেই অর্জনকে কেউ যেন কোন শক্তির কারণে, কোন চাপের কারণে বাংলাদেশের জনগণকে এই অর্জনটুকু হারাতে না হয়। উত্তরবঙ্গের বাজেট নিয়ে আখতার হোসেন বলেন, যখন কোন বাজেট হয়, যখন কোন বিষয় নিয়ে আলোচনা হয় তখন উত্তরবঙ্গকে বাদ দিয়ে যেকোন প্রকল্প পাস হয়ে যায়। আমরা দেখেছি উত্তরাঞ্চলের নেতারা, উত্তরাঞ্চলের মানুষের জন্য তাদের ন্যায্য হিস্সা আদায় করতে পারে নাই।

শনিবার (১১ অক্টোবর) রাতে রংপুরের পীরগাছা ইউনিয়ন পরিষদ সংলগ্ন স্বাধীনতা চত্ত্বরে জাতিসংঘের সাধারণ অধিবেশনে আখতার হোসেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সফরসঙ্গী হিসেবে ঐতিহাসিক সফর শেষে দেশে ফেরায় তাকে গণসংবর্ধনা ও পথসভায় তিনি এসব কথা বলেন।

আখতার হোসেন বলেন, এই আওয়ামী লীগ বাংলাদেশের মুসলমানদের উপর অত্যাচার করেছে। দাড়ি, টুপি রাখার কারণে জঙ্গি বলে (যারা জঙ্গি নয়) তাদেরকেও জেলের মধ্যে পঁচিয়ে মেরেছে। এই নতুন বাংলাদেশে ইসলামের উপরে কোন ধরনের বিদ্বেষ আমরা সহ্য করবো না। আমরা হিন্দু-মুসলমান পরস্পর সম্প্রীতিতে এই বাংলাদেশকে আমরা নতুন করে গঠন করবো। 

এর আগে উপজেলার নয় ইউনিয়ন থেকে তাদের দলীয় ব্যানারে সবার হাতে শাপলা প্রতীক নিয়ে বিশাল মিছিল নিয়ে শাপলা চত্ত্বরে জড়ো হতে থাকে। এসময় উপস্থিত ছিলেন উপজেলা এনসিপির প্রধান সময়ন্বকারী আব্দুল্লা আল মামুন, যুগ্ম সমন্বয়কারী শরীফ উদ্দিন, বাবুল আখতার, এবিএম মিজানুর রহমান সানা, ইশরাত শারমিন মনি ও প্রতিষ্ঠাতা সংগঠক ফারদিন এহসান মাহিমসহ কয়েক হাজার নেতাকর্মী।   

আরও খবর

6aa7a3538506b-140926013339.webp
একনেকে উঠছে ১৫ উন্নয়ন প্রকল্প

১ ঘন্টা ২৬ মিনিট আগে