আশাশুনিতে সিভিল সোসাইটি অর্গানাইজেশনের অর্ধ-বার্ষিক সভা ইসলামপুরের সাজাপ্রাপ্ত বাবা-ছেলে গ্রেপ্তার পত্নীতলায় দিনব্যাপী ফ্রী হেলথ ক্যাম্প ২০২৬ অনুষ্ঠিত চার বছরে ২ কোটি ৪০ লাখ কৃষক কার্ড দেবে সরকার জাতীয় যুব দিবসে যুব পুরস্কার পাচ্ছেন ১৪ জন দেশে আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশের ভূমিকা অগ্রগণ্য: স্বরাষ্ট্রমন্ত্রী পীরগাছায় দারুল ইসলাম মাদ্রাসায় সবক প্রদান ও পুরস্কার বিতরণ ২৮ অক্টোবর পল্টনে লগি-বৈঠার নৃশংস হত্যাকাণ্ডে দোষীদের বিচারের দাবিতে বাঘায় জামায়তের বিক্ষোভ মিছিল বাঘায় দিনব্যাপী উদ্যোক্তা সম্মেলন ও কর্মশালা অনুষ্ঠিত সাতক্ষীরায় চাঞ্চল্যকর জাকারিয়া হত্যা মামলায় গ্রেপ্তার হুজাইফা গোয়ালন্দে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ল ৩ টি ঘর, গরু ও ৬০ মণ ধান নরসিংদীতে অস্ত্র, মাদক ও নগদ ১০ লাখ টাকাসহ বিপুল সরঞ্জাম উদ্ধার উলিপুর উপজেলা মডেল মসজিদে শুদ্ধ উচ্চারণে পবিত্র কুরআন শরীফ শিখানো হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতক দ্বিতীয় বর্ষের পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ঘোষণা বরিশাল শেরে ই বাংলা মেডিকেলে নবজাতকের মৃত্যু, সুষ্ঠু তদন্তের দাবি পরিবারের কুলিয়ারচরে মুছা মিয়া উচ্চ বিদ্যালয়ে নবগঠিত এডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত ভোলা খেয়াঘাটে নীরবতা: লঞ্চ বন্ধে সংকটে শ্রমিক ও ইজারাদার,ভোগান্তি যাত্রীদের অসুস্থ বিএনপি নেতা রফিকুল ইসলামের পাশে হাজী সিরাজুল ইসলাম পীরগাছায় সাতদরগা যুব সংঘের ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত শান্তিগঞ্জে শহীদদের স্বরণে উপজেলা জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

কচুয়ায় মহানবী হজরত মুহাম্মদ (সাঃ) ও পবিত্র কাবা ঘরকে নিয়ে কটুক্তি করায় কিশোর তমাল চন্দ্র সরকার আটক

মহান আল্লাহ, মহানবী হযরত মুহাম্মদ (স:) এবং পবিত্র কাবা ঘরকে নিয়ে ফেসবুকে কটুক্তির অভিযোগে উঠেছে তমাল চন্দ্র সরকার (১৭) নামের এক কিশোরের বিরুদ্ধে। কিশোর তমাল চন্দ্র সরকার চাঁদপুরের কচুয়া পৌর এলাকার কান্দাপাড় গ্রামের দুলাল চন্দ্র সরকার এর ছেলে। তমাল চন্দ্র সরকার একই উপজেলার গুলবাহার আশেক আলী খান স্কুল এন্ড কলেজের একাদশ শ্রেনির শিক্ষার্থী।

শুক্রবার (১০ অক্টোবর) দুপুরে কচুয়া পৌর এলাকার কান্দিরপাড় এলাকা থেকে স্থানীয় হিন্দু সম্প্রদায়ের নেতারা তমালকে কচুয়া থানা পুলিশের হেফাজতে দেন।

কিছু দিন আগে তমাল চন্দ্র তার নিজের ফেইসবুক আইডি থেকে আল্লাহ, মহানবী এবং পবিত্র কাবাঘর নিয়ে কটূক্তি করে। বিষয়টি কচুয়ার আলেম সমাজ ও মুসলিত তৌহিদী জনতা জানতে পেরে তাকে গ্রেফতার পূর্বক জোড়ালো শাস্তির দাবি জানায়।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, তমাল চন্দ্র সরকার তার ব্যবহৃত মোবাইল ফোনে মেসেঞ্জারে হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে অবমাননাকর মন্তব্য করেন। এমন একটি স্ক্রিনশট বিভিন্ন আইডি থেকে ফেসবুকে পোস্ট হয়। এ ঘটনা দ্রুত সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তাৎক্ষণিক উত্তেজনা সৃষ্টি হয়। এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়।

কচুয়া থানার ওসি মোঃ আজিজুল ইসলাম বলেন, তমাল তার ফেইসবুক আইডি থেকে ধর্মীয় অনুভুতিতে আঘাত করার বিষয়টি আমাদের দৃষ্টিগোচর হয়েছে। তাকে তার পরিবার থানায় পুলিশের কাছে সোপর্দ করেছে। । এ ঘটনায় তার বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

Tag
আরও খবর