সংবাদ সম্মেলনে বিএনপি নেতার অভিযোগ 'শত্রুতার জেরে ছেলে-মেয়েকে স্বর্ণ চুরির মামলায় হয়রানি করা হচ্ছে' মিরসরাইয়ে পাহাড়ধসে সন্তানহারা পরিবারের পাশে বিএনপি নেতা ফজলুল মুরাদ, স্থাপন করলেন নলকূপ প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকার সারাদেশে ধর্মীয় সম্প্রীতি রক্ষায় বদ্ধপরিকর-নুরুল আমিন এমপি রাজনৈতিক পরিচয়ে লুটপাট, সম্পদ দখল করতেই রতনকে হত্যা: কর্নেল বাতেন আদমদীঘিতে মাদক বেচা-কেনার অভিযোগ: হিজরাপট্টিতে এলাকাবাসীর অগ্নিসংযোগ আদমদীঘিতে বিএনপি নেতা মেম্বার প্রার্থীর পূজামন্ডপে আর্থিক সহায়তা ও গেঞ্জি বিতরণ আসন্ন ইউপি নির্বাচন ঘিরে কৃষ্ণনগরে জি এম রবিউল্যাহ বাহারের কর্মী সমাবেশ, ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান নোয়াখালীতে অটোরিকশা চালকের রহস্যজনক মৃত্যু শেরপুরের শ্রীবরদীতে খাল থেকে ড্রামে নারীর মরদেহ উদ্ধার, পরিচয় শনাক্ত শ্যামনগরে আদিবাসী জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় জেলা প্রশাসকের সাথে মতবিনিময় প্রটোকল ভেঙে জনগণের সঙ্গে মিশলেন প্রধানমন্ত্রী তারেক রহমান কচুয়ায় সাচারে শ্রী শ্রী শারদীয় দূর্গা পূজার মন্ডপে সনাতন ধর্মাবলম্বীদের সাথে শিক্ষামন্ত্রীর শুভেচ্ছা বিনিময় ও মতবিনিময় সভা অনুষ্ঠিত জয়পুরহাটে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালি রাজশাহী কাটাখালী থানা পুলিশের বিশেষ অভিযানে ৩৭০০ ট্যাপেন্টাডল ও ১.৩০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ২ নগদ ১১ লাখ ৬৭ হাজার ১৭০ টাকা ও মোবাইল ফোন জব্দ শ্যামনগরের দ্বীপ ইউপি গাবুরায় মেগা প্রকল্প পরিদর্শনে জেলা প্রশাসক কাউসার আজিজ মানবিক উদ্যোগে শেরপুরবাসীর আস্থা অর্জনে এগিয়ে জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন লালপুরে মাজার ও মসজিদে চুরি মোংলা বন্দরের উন্নয়নে প্রধানমন্ত্রীর সফর, বিনিয়োগ ও কর্মসংস্থানে প্রত্যাশা ঢাকার সড়কে শৃঙ্খলা ফেরাতে ৪ উদ্যোগ সরকারের সাজেকে আবারও অনির্দিষ্টকালের সড়ক অবরোধের ঘোষণা

২৭ বিলিয়ন ডলার ছাড়ালো রিজার্ভ

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 10-10-2025 05:21:01 am

বাংলাদেশের বৈদেশিক মুদ্রার মোট (গ্রস) রিজার্ভ আবারও ঘুরে দাঁড়াচ্ছে। সর্বশেষ তথ্য অনুযায়ী, রিজার্ভের পরিমাণ সাড়ে ২৭ বিলিয়ন ডলার ছাড়িয়েছে— যা গত তিন মাসের মধ্যে সর্বোচ্চ।


বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান বৃহস্পতিবার (৯ অক্টোবর) সন্ধ্যায় সাংবাদিকদের জানান, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের হিসাবপদ্ধতি (বিপিএম–৬) অনুসারে বর্তমানে দেশের গ্রস রিজার্ভ দাঁড়িয়েছে ২৭.১২ বিলিয়ন ডলার।


এর আগে, গত ৬ অক্টোবর রিজার্ভের পরিমাণ ছিল ২৬.৮০ বিলিয়ন ডলার। অর্থাৎ মাত্র তিন দিনের ব্যবধানে রিজার্ভ বেড়েছে প্রায় ৩২ কোটি ডলার।


বাংলাদেশ ব্যাংকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, সাম্প্রতিক সময়ে রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধি ও রফতানি আয় পুনরুদ্ধার হওয়ায় বাণিজ্যিক ব্যাংকগুলোর হাতে ডলারের সরবরাহ বেড়েছে। ফলে অনেক ব্যাংক অতিরিক্ত ডলার কেন্দ্রীয় ব্যাংকের কাছে বিক্রি করছে, যা রিজার্ভ বৃদ্ধিতে ভূমিকা রাখছে।


আরিফ হোসেন খান বলেন, “রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধি এবং কেন্দ্রীয় ব্যাংকের নিলামের মাধ্যমে বাণিজ্যিক ব্যাংকগুলো থেকে ডলার কেনার ফলেই রিজার্ভ বাড়ছে।”


বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত তিন মাসে কেন্দ্রীয় ব্যাংক ১৪টি নিলামের মাধ্যমে বাণিজ্যিক ব্যাংকগুলো থেকে ২ বিলিয়নেরও বেশি ডলার কিনেছে।


অর্থনীতিবিদদের মতে, যুক্তরাষ্ট্রে পাল্টা শুল্ক আরোপের ধাক্কা কাটিয়ে উঠতে শুরু করেছে রফতানি খাত, একইসঙ্গে মধ্যপ্রাচ্য থেকে রেমিট্যান্সে পুনরুদ্ধার দেখা যাচ্ছে— যার ইতিবাচক প্রভাব পড়ছে বৈদেশিক মুদ্রার রিজার্ভে।


তারা মনে করেন, যদি এই ধারা অব্যাহত থাকে, তবে চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে রিজার্ভ আরও শক্তিশালী অবস্থানে পৌঁছাতে পারে।

আরও খবর




6ac3391cdab47-051026114356.webp
পাঁচ দিনের ব্যবধানে কমলো স্বর্ণের দাম

১৮ দিন ২ ঘন্টা ১৫ মিনিট আগে