আশাশুনিতে সিভিল সোসাইটি অর্গানাইজেশনের অর্ধ-বার্ষিক সভা ইসলামপুরের সাজাপ্রাপ্ত বাবা-ছেলে গ্রেপ্তার পত্নীতলায় দিনব্যাপী ফ্রী হেলথ ক্যাম্প ২০২৬ অনুষ্ঠিত চার বছরে ২ কোটি ৪০ লাখ কৃষক কার্ড দেবে সরকার জাতীয় যুব দিবসে যুব পুরস্কার পাচ্ছেন ১৪ জন দেশে আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশের ভূমিকা অগ্রগণ্য: স্বরাষ্ট্রমন্ত্রী পীরগাছায় দারুল ইসলাম মাদ্রাসায় সবক প্রদান ও পুরস্কার বিতরণ ২৮ অক্টোবর পল্টনে লগি-বৈঠার নৃশংস হত্যাকাণ্ডে দোষীদের বিচারের দাবিতে বাঘায় জামায়তের বিক্ষোভ মিছিল বাঘায় দিনব্যাপী উদ্যোক্তা সম্মেলন ও কর্মশালা অনুষ্ঠিত সাতক্ষীরায় চাঞ্চল্যকর জাকারিয়া হত্যা মামলায় গ্রেপ্তার হুজাইফা গোয়ালন্দে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ল ৩ টি ঘর, গরু ও ৬০ মণ ধান নরসিংদীতে অস্ত্র, মাদক ও নগদ ১০ লাখ টাকাসহ বিপুল সরঞ্জাম উদ্ধার উলিপুর উপজেলা মডেল মসজিদে শুদ্ধ উচ্চারণে পবিত্র কুরআন শরীফ শিখানো হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতক দ্বিতীয় বর্ষের পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ঘোষণা বরিশাল শেরে ই বাংলা মেডিকেলে নবজাতকের মৃত্যু, সুষ্ঠু তদন্তের দাবি পরিবারের কুলিয়ারচরে মুছা মিয়া উচ্চ বিদ্যালয়ে নবগঠিত এডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত ভোলা খেয়াঘাটে নীরবতা: লঞ্চ বন্ধে সংকটে শ্রমিক ও ইজারাদার,ভোগান্তি যাত্রীদের অসুস্থ বিএনপি নেতা রফিকুল ইসলামের পাশে হাজী সিরাজুল ইসলাম পীরগাছায় সাতদরগা যুব সংঘের ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত শান্তিগঞ্জে শহীদদের স্বরণে উপজেলা জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

পীরগাছায় জামায়াতের মনোনীত সাংসদ প্রার্থী এটিএম আজম খাঁনের নির্বাচনী গণসংযোগ

পীরগাছায় জামায়াতের মনোনীত সাংসদ প্রার্থী এটিএম আজম খাঁনের নির্বাচনী গণসংযোগ

রংপুর মহানগর জামায়াতের আমির ও রংপুর-৪ (পীরগাছা-কাউনিয়া) আসনের জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী উপাধ্যক্ষ মাওলানা এটিএম আজম খাঁন পীরগাছা বাজারে নির্বাচনী গণসংযোগ করেছেন। মঙ্গলবার (৭ অক্টোবর) রাতে উপজেলা জামায়াত কার্যালয় থেকে চৌরাস্তা মোড় পর্যন্ত তিনি এ গণসংযোগ করেন। গণসংযোগকালে তিনি সর্বস্তরের জণগণের সাথে কুশল বিনিময় করে তাদের সার্বিক বিষয়ে খোঁজ-খবর নেন।

এসময় সঙ্গে ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী মাওলানা মোস্তাক আহমেদ, উপজেলা জামায়াতের দপ্তর সম্পাদক আব্দুল জব্বার, পীরগাছা ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা আবু সুফিয়ান সুজন, বায়তুল মাল সম্পাদক মাওলানা হোসাইন আহমেদ, ইউনিয়ন ওলামা বিভাগের সভাপতি আবুল হোসেন, ওয়ার্ড সেক্রেটারী মাওলানা জিল্লুর রহমান সহ আরও অনেকে। 

এর আগে মাওলানা এটিএম আজম খাঁন পীরগাছা সদর ইউনিয়নের ৭নং অনন্তরাম ওয়ার্ডের উদ্যোগে নির্বাচনী মতবিনিময় সভা করেন। এটিএম আজম খাঁন উপজেলার মেকুড়া ইসলামিয়া দ্বিমুখী ফাজিল ডিগ্রি মাদ্রাসার উপাধ্যক্ষ, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও আল মিজান ট্রাস্টের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি এর আগে রংপুর জেলা ও পীরগাছা উপজেলা জামায়াতের সাবেক আমিরের দায়িত্ব পালন করেছেন। 

আরও খবর