বাংলাদেশসহ ১৯ দেশের বিশেষ ওষুধে ১০০% শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা বাংলাদেশকে নভেম্বর পর্যন্ত এলএনজি দিতে পারবে না কাতার এনার্জি: রয়টার্স নাসিরনগরের কুন্ডায় উঠান বৈঠকে গ্রাম আদালতের সেবা বিষয়ে সচেতনতামূলক আলোচনা আসন্ন নির্বাচনকে সামনে রেখে শুভপুর উত্তর বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত কুলিয়ারচর উপজেলা নির্বাচনে মাঠ চষে বেড়াচ্ছেন ভাইস চেয়ারম্যান প্রার্থী শহীদ উদ্দিন বাবুল জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা

পলাশে মুক্তিযোদ্ধার বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন

পলাশে মুক্তিযোদ্ধার  বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন 


মোহাম্মদ মিনার হোসেন খান, পলাশ উপজেলা প্রতিনিধি 


                 নরসিংদীর পলাশে বীর মুক্তিযোদ্ধা সিরাজ উদ্দিনের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা চাঁদাবাজি মামলার প্রতিবাদ ও  প্রত্যাহারের দাবিতে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।  

               ২২ সেপ্টেম্বর ২০২৫ রোজ সোমবার দুপুরে পলাশ উপজেলা প্রেসক্লাবে আয়োজিত এ সংবাদ সম্মেলনে সিরাজ উদ্দিন নিজে ও তার পরিবারের সদস্যরাসহ পলাশ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহ্বায়ক মোহাম্মদ আনোয়ার হোসেন সরকার, ও সদস্য সচিব  মো: বদিরুল আলমসহ অন্যান্য মুক্তিযোদ্ধারা ও উপস্থিত ছিলেন। 

         তারা অভিযোগ করেন, একজন সম্মানিত মুক্তিযোদ্ধার বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা মামলা দায়ের করে সামাজিকভাবে হেয় করার অপচেষ্টা চালানো হচ্ছে।  

         সিরাজ উদ্দিনের স্ত্রী বলেন, আমার স্বামী একজন বীর মক্তিযোদ্ধা। আজ থেকে ৫৪ বছর আগে আমার স্বামী নিজের জীবন বাজি রেখে ন্যায় বিচার প্রতিষ্ঠার লক্ষে অস্ত্র ধারণ করেছিল। কিন্তু অত্যন্ত দুঃখে বিষয় যে সেই অস্ত্র আজ সন্ত্রাসীদের হাতে আর তা আজ ব্যবহৃত হচ্ছে এক অসহায় মক্তিযোদ্ধার বিরুদ্ধে। আমার স্বামী ৭৫ বছর বয়স্ক চলাফেরায় অক্ষম  একজন মানুষ। আমাদের কোন পুত্র সন্তান নেই,  আমাদের এই দুর্বলতার সুযোগে আমার স্বামীর চাচাত ভাইয়ের ছেলে বিএনপির যুবদলের যুগ্ম আহ্বায়ক দলীয় পেশী শক্তির প্রভাবে আমার স্বামীর ৪৩ বছর ধরে ভোগদখলকৃত ৫ শতাংশের একটি পারিবারিক কবরস্থানের সীমানা  প্রাচীর গত ১০ সেপ্টেম্বর  ভেঙে ভিতরে প্রবেশ করে,এবং  করবস্থানের জমিতে  আমাদের লাগানো গাছ কেটে ফেলে। পরে গাছগুলো নিয়ে গিয়ে বিক্রি করে দেয়। যার মূল্য প্রায় ১,৪০,০০০ টাকা। পরে ১১ সেপ্টেম্বর  থানায় অভিযোগ করা হয়, অভিযোগের পরেও আসামীকে গ্রেফতার না করলে আরো বেপোরোয়া হয়ে ওঠে আমাদেরকে আরও হুমকি-ধামকি দেয়, তারপর ১৫  সেপ্টেম্বর সন্ত্রাসী টুনু আমাদের হয়রানি করার জন্য এবং মামলা প্রত্যাহার করার জন্য নরসিংদী কোর্টে একটি মিথ্যা, বানোয়াট, হয়রানিমূলক চাঁদাবাজি মামলা  দায়ের করেন। মামলা প্রত্যাহার সহ সমস্ত ঘটনার  সুষ্ঠু তদন্তপূর্বক সঠিক বিচার চেয়েছেন ভুক্তভোগী মুক্তিযোদ্ধা ও তার পরিবার।

Tag
আরও খবর