জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী একনেকে উঠছে ১৫ উন্নয়ন প্রকল্প সম্মেলন স্কুলের পাশে অচেতন অবস্থায় উদ্ধার অজ্ঞাত যুবক যশোর হাসপাতালে ভর্তি পীরগাছায় বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটির ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ঢাকা উত্তর সিটিতে আসিফ মাহমুদ, দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারীকে এনসিপির মেয়র প্রার্থী ঘোষণা ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখতে শান্তিগঞ্জ প্রেসক্লাবের বার্ষিক নৈশভোজ অনুষ্ঠিত মোবাইল অ্যাপ ভিত্তিক ভয়ংকর জুয়া খেলায় আসক্ত বিভিন্ন শ্রেণি পেশার মানুষ পৈতৃক ভিটা নিয়ে সালিশ, অর্থ লেনদেনের অভিযোগ ঘরছাড়া শিশুর পা কেটে নামানো হয় ভিক্ষাবৃত্তিতে, ৭ মাস পর বাবার বুকে ফিরল রায়হান গোল্ড মেডেল পেলেন শাহেদুল আলম ও ফাহমিদা ফয়সাল আয়েশা, সংবর্ধনা ৭৩ কৃতী শিক্ষার্থীকে শ্রীমঙ্গলে বায়তুল আমান মাদ্রাসায় ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ, মেধাবী শিক্ষার্থীদের জন্য বিশেষ বৃত্তির ঘোষণা ১৯ সেপ্টেম্বর 'ঢাকা টু রংপুর' লংমার্চ' সফল করতে পীরগাছা উপজেলা জামায়াতের প্রস্তুতিমূলক সভা গারাংগিয়া সড়ক রক্ষায় সাহসী সাংবাদিক সাইফুল ইসলাম, ভারী যান ও দখলদারির বিরুদ্ধে প্রশাসনে আবেদন ‎​বহুলীতে আলোচনার তুঙ্গে জেলা বিএনপির উপদেষ্টা এস এম রঞ্জু: পাল্টে যাচ্ছে মাঠের হিসাব বানিয়াচংয়ে নারীদের গোসলের ছবি তোলা নিয়ে সংঘর্ষ : আহত অর্ধশতাধিক পানি সম্পদ মন্ত্রী হিসাবে আমিই প্রথম ভোলাকে রক্ষার করার চেষ্টা করেছি স্পিকার মেজর হাফিজ আশাশুনির নাকতাড়া কমিউনিটি ক্লিনিক ভবনের নাজুক অবস্থায় জীবন শংসয় বাঘায় দু'টি পিস্তল, ম্যাগাজিন ও তাজা গুলিসহ এক নারী আটক শ্যামনগর ভয়েস অব সিটিজেন্স কমিটির অর্ধ-বার্ষিক সভা লাখাইয়ে মাদকবিরোধী পৃথক অভিযানে ৯০পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার।

পিআর পদ্ধতি ছাড়া নির্বাচনে গেলে আবারও ফ্যাসিস্ট কায়দায় সরকার গঠন হবে : পীরগাছায় এটিএম আজম খান

সিরাত সম্মেলন

রংপুর মহানগর জামায়াতের আমির ও রংপুর-৪ আসনের জামায়াতের মনোনীত জাতীয় সংসদ প্রার্থী উপাধ্যক্ষ মাওলানা এটিএম আজম খান বলেছেন, দেশের স্বাধীনতা, স্বার্বভেীমত্ব ও গণতন্ত্রকে পুন:প্রতিষ্ঠা করার জন্য, পিআর পদ্ধতি নির্বাচন চালু করার মাধ্যমে শ্রমিকদের গণতান্ত্রিক অবস্থা সৃষ্টি করা সম্ভব। পিআর পদ্ধতি ছাড়া নির্বাচনে গেলে কোনো দল যেভাবে হউক আবার ফ্যাসিস্ট কায়দায় তারা সরকার গঠনের জন্য উঠে পড়ে লেগে যাবে। ফলে সাধারণ মানুষ হত্যার শিকার হবে, বিশৃঙ্খলা সৃষ্টি হবে। হাজার হাজার কালো টাকা ছড়িয়ে দিয়ে আমাদের মাঝে বিভেদ সৃষ্টি করবে।    

রোববার (২১ সেপ্টেম্বর) রাতে পীরগাছা রেসিডেন্সিয়াল মডেল কলেজ মাঠে উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের আয়োজনে সিরাত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, বাংলাদেশের গণতন্ত্রকে টেকসই করার জন্য, নির্বাচনের নামে ভোট ডাকাতি বন্ধ করার জন্য, ঝুঁকিপূর্ণ কেন্দ্রকে রক্ষা করার জন্য, কালো টাকা বন্ধ করার জন্য, শ্রমিকদের অধিকার পূণ:প্রতিষ্ঠা করার জন্য, পিআর পদ্ধতি নির্বাচন ছাড়া সুষ্ঠু নির্বাচন আশা করা যায় না। যদি কেউ পিআরের বিপরীতে অন্যকিছু করতে চায়। দেশের সমস্ত জনগণকে সাথে নিয়ে শ্রমিক কল্যাণের নেতৃত্বে এর প্রতিরোধ গড়ে তোলা হবে। 

উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মাওলানা ফারুকুল ইসলাম রাখুর সভাপতিত্বে ও ইউনিয়ন সেক্রেটারী আব্দুস সাত্তার মামুনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াতের মানবসম্পদ বিভাগের সভাপতি মোতালেব হোসেন, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী মাওলানা মোস্তাক আহমেদ, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি বেলাল আবেদীন, সহকারী সেক্রেটারী জহির উদ্দিন জুয়েল, উপজেলা জামায়াতের আমির বজলুর রশিদ মুকুল, ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা আবু সুফিয়ান সুজন, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারী শামিম আল মামুন, সহকারী সেক্রেটারী শফিকুল ইসলাম খান সহ আরও অনেকে। পরে সবার মঙ্গল কামনায় দোয়া পরিচালনা করেন উপজেলা জামায়াতের দপ্তর সম্পাদক আব্দুল জব্বার।

আরও খবর

6aa7a3538506b-140926013339.webp
একনেকে উঠছে ১৫ উন্নয়ন প্রকল্প

১ ঘন্টা ২৭ মিনিট আগে