মধুপুরে ব্যক্তিক্রমী আয়োজনে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে প্রয়াসের স্পেশাল চাইল্ড ডে উদযাপন সামাজিক অনুষ্ঠানে অংশ নেওয়া নিয়ে সেনবাগের ওসি প্রত্যাহার, তদন্ত শুরু নোয়াখালী লায়ন্স ক্লাব সিটির উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচী! শ্যামনগরে গ্রীণ ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্ক গঠন মধুপুর নৃত্যাঙ্গন সংস্থার ৩০জন শিক্ষার্থীদের এটিএন বাংলায় মনোমুগ্ধকর নৃত্য পরিবেশনা "মানবতার আহবান ফাউন্ডেশনের উদ্যোগে ৩য় ধাপে বৃক্ষরোপণ কর্মসূচি" নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁজাসহ একজন আটক অসহায়দের জন্য বরাদ্দ সেলাই মেশিন পেলেন ভাইস চেয়ারম্যান প্রার্থী তানজিদা আক্তার তন্নি চন্দনাইশে স্থানীয় সরকার নির্বাচনের ভোটের মাঠে প্রস্তুত প্রার্থীরা বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত শিশুসাহিত্যিক আখতার হুসেন চলে গেলেন না ফেরার দেশে ইসলামপুরে আন্তঃজেলা অটোরিকশা চোর চক্রের ২ সদস্য গ্রেপ্তার লাখাইয়ে মেইন সড়কে যত্রতত্র দাঁড় করে রাখা সিএনজি-টমটম, দুর্ভোগ চরমে। দৃষ্টিপ্রতিবন্ধীদের ব্রেইল হিফজ থেকে গৃহহীনদের আবাসন, মানবসেবায় অনন্য দৃষ্টান্ত 'নাজাত ইসলামী মারকাজ' ‎যান্ত্রিক ত্রুটি কাটিয়ে উৎপাদনে ফিরেছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট শৈলকুপায় ওপেন হাউজ ডে ও সুধী সমাবেশ পীরগাছায় সরকারি সড়কের তালগাছ কাটার অভিযোগ, প্রতিবাদে শিক্ষক-শিক্ষার্থীরা পুলিশই জনতা, জনতাই পুলিশ" "অপরাধমুক্ত সমাজ গঠনে অংশ নিন" শ্লোগানে শৈলকুপা ওপেন হাউজ ডে ও সুধী সমাবেশ অনুষ্ঠিত দূর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে শৈলকুপায় আইনশৃঙ্খলা রক্ষা ও ভক্তদের নিরাপত্তা বিষয়ক মতবিনিময় সভা শ্যামনগরে সুন্দরবন সুরক্ষার অঙ্গীকার দোহাজারীতে ট্রেনের ধাক্কায় নিহত ২, আহত ২

বাগদান সেরে সৌদি উড়াল দিলেন হান্নান মাসউদ

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 20-09-2025 06:46:07 am

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক ও রাজনৈতিক পর্ষদের সদস্য আবদুল হান্নান মাসউদ জীবনের নতুন অধ্যায়ে প্রবেশ করেছেন। চুপিসারেই সেরে ফেলেছেন বাগদান।


বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বাগছাস নেত্রী শ্যামলী সুলতানা জেদনীর সঙ্গে হান্নান মাসউদের আনুষ্ঠানিক বাগদান সম্পন্ন হয়। হান্নান মাসউদ নিজেই গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।


পরবর্তীতে শুক্রবার (১৯ সেপ্টেম্বর) তিনি সৌদি আরবের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন। সেখানে সপ্তাহখানেক অবস্থান শেষে পবিত্র ওমরা সম্পন্ন করবেন এবং দলীয় কর্মসূচিতে অংশ নেবেন বলে জানা গেছে।


শ্যামলী সুলতানা জেদনী লক্ষীপুর জেলার বাসিন্দা। তিনি বাগছাসের কেন্দ্রীয় নির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন এবং সংগঠনের মিডিয়া সেলের সহ-সম্পাদক।


অন্যদিকে, নোয়াখালীর হাতিয়ায় জন্ম নেওয়া আবদুল হান্নান মাসউদ দেশের তরুণ রাজনীতির উদীয়মান নেতা হিসেবে পরিচিত।


২০২৩ সালে আখতার হোসেন ও নাহিদ ইসলামের নেতৃত্বে আত্মপ্রকাশ হওয়া গণতান্ত্রিক ছাত্রশক্তির মাধ্যমে রাজনীতিতে প্রবেশ করেন তিনি। পরবর্তীতে জুলাই গণঅভ্যুত্থানে অন্যতম সমন্বয়ক হিসেবে ভূমিকা রাখেন।


২০২৫ সালের ফেব্রুয়ারিতে আত্মপ্রকাশ হওয়া জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) তিনি বর্তমানে জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক ও রাজনৈতিক পর্ষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।

আরও খবর