কালিগঞ্জে পানিতে ডুবে মামা-ভাগ্নের মর্মান্তিক মৃত্যু আসন্ন ইউপি নির্বাচন: যশোরের ৮ উপজেলায় ৫৪ ভোটকেন্দ্রে রদবদল শরৎ বিকেল - ইফতেখার রবিন লাখাইয়ে কৃষ্ণপুর গনহত্যা দিবসে আলোচনা ও শ্রদ্ধান্জলী নিবেদন। আসিয়ান কাপে বাংলাদেশ দলে আরও তিন প্রবাসী একাত্তরের ভূমিকার প্রমাণ ছাব্বিশেও দিয়েছে জামায়াত হাতেনাতে ২৩ জঙ্গি গ্রেফতার ‎জীবাশ্ম জ্বালানি প্রকল্পের অর্থায়ন বন্ধের দাবিতে মোংলায় তীব্র প্রতিবাদ সালুয়া ইউনিয়ন বিএনপির সভাপতি দেলোয়ার হোসেন ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা দিয়ে গণসংযোগ পীরগাছায় জাতীয় ছাত্রশক্তির কমিটি গঠিত হওয়ায় আনন্দ মিছিল কুতুবদিয়ায় জামায়াতের রুকন বৈঠক অনুষ্ঠিত কুতুবদিয়ায় জামায়াতের রুকন বৈঠক অনুষ্ঠিত পীরগাছায় নাগদাহ আলাইকুমারী পানি ব্যবস্থাপনা সমিতির নবনির্বাচিত কমিটির মতবিনিময়, বৃক্ষরোপন ও চারা বিতরণ পীরগাছায় কামদেব মাদ্রাসায় অভিভাবক সমাবেশ; এক দপ্তরীর বিদায় সংর্ধনা ‎মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানের সাথে নবনির্বাচিত সিবিএ নেতাদের সৌজন্য সাক্ষাৎ লালপুরে পদ্মার চরে পলিশেড হাউজে উৎপাদিত হচ্ছে সবজির চারা স্বামীর মৃত্যুর পর চায়ের দোকানই মাতুয়ারার বেঁচে থাকার অবলম্বন নাগেশ্বরীতে সারের কেলেঙ্কারি: মৃত ব্যক্তির নামে উঠছে ডিলারের সার, বিএস অবরুদ্ধের পর প্রশাসনিক হস্তক্ষেপ পীরগাছায় জান্নাতুল মাওয়া মডেল মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও সনদপত্র বিতরণ মধুপুরে এনসিপি নেতার বিরুদ্ধে ফেসবুকে মিথ্যা, প্রোপাগান্ডামূলক ও মানহানিকর দুর্নীতির তথ্য প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

জীবাশ্ম জ্বালানির বিরুদ্ধে অবস্থান জানিয়ে মোংলায় সাইকেল র‍্যালি

ছবি সংগৃহীত

মোংলা প্রতিনিধিঃ

মানুষের অধিকার, কর্মসংস্থান, ন্যায়বিচার এবং পরিপূর্ণ জীবনের জন্য গণহত্যা-ধ্বংস-বিশৃঙ্খলা ও জীবাশ্ম জ্বালানির বিরুদ্ধে অবস্থান নেওয়ার আহ্বান জানিয়ে মোংলায় সাইকেল র‍্যালির  আয়োজন করা হয়েছে। 

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সকালে মিঠাখালী বাজারে এ সাইকেল র‍্যালি অনুষ্ঠিত হয়। সাইকেল র‍্যালির উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ধরিত্রী রক্ষায় আমরা (ধরা) এর মোংলার কর্মকর্তা। সাইকেল র‍্যালি উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন ধরা'র নেতা, সুন্দরবন রক্ষায় আমরা'র সমন্বয়কারী পরিবেশযোদ্ধা । এ সময়ে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদ মোংলার সভাপতি মো. শাহ আলম শেখ, ক্রীড়া সংগঠক খানজাহান আলী, পরিবেশকর্মিরা সহ নাজমুল হক, মাহারুফ বিল্লাহ, ছাত্রনেতা শেখ সিফাতুল্লাহ শুভ, ডলার মোল্লা, আরাফাত আমিন দুর্জয় প্রমুখ। 

সাইকেল র‍্যালির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় সুন্দরবন রক্ষায় আমরা'র সমন্বয়কারী সহ বক্তারা বলেন, প্রকৃতি ও স্থানীয় জনগোষ্ঠীর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ একটি ন্যায্য রূপান্তরের মাধ্যমে চলমান বিশ্ব ব্যবস্থাকে পরিবর্তন করতে হবে। জীবাশ্ম জ্বালানির ব্যবহার বন্ধ করে মানুষ এবং পৃথিবীর জন্য একটি কার্যকর নবায়নযোগ্য জ্বালানি ব্যবস্থা গড়ে তুলতে হবে। 

বক্তারা আরও বলেন যুদ্ধ, জীবাশ্ম জ্বালানি এবং ক্ষতিকর প্রকল্পসমূহ বন্ধ করে ভবিষ্যৎ সুরক্ষার জন্য জলবায়ুতে অর্থায়ন করতে হবে। টেকসই জীবন-জীবিকা নিশ্চিত করতে হবে। আদিবাসী জনগোষ্ঠীর প্রথাগত অধিকার ও ভূখণ্ডের প্রতি সম্মান এবং সুরক্ষা দিতে হবে। প্রাকৃতিক বাস্তুতন্ত্র পুনরুদ্ধার করতে হবে। সভাপতি তার বক্তব্যে বলেন, সকল প্রকার যুদ্ধ ও গণহত্যা বন্ধ করতে হবে। পৃথিবীব্যাপী সামরিকীকরণ বন্ধ করতে হবে। ন্যায়বিচারের ভিত্তিতে শান্তি প্রতিষ্ঠা করতে হবে। 

উল্লেখ্য, ব্রাজিলে অনুষ্ঠিতব্য কপ-৩০ এর আগে সেপ্টেম্বরে বিশ্ব নেতারা জাতিসংঘের সাধারণ সভায় মিলিত হওয়ার প্রাক্কালে ধরিত্রী রক্ষায় আমরা (ধরা) এ সাইকেল র‍্যালি আয়োজন করে।