নাগেশ্বরীর রামখানায় ৫নং ওয়ার্ডে মেম্বার পদে আলোচনার শীর্ষে তরুণ সমাজসেবক ফারুক আহমেদ লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার লোহাগাড়ায় ৯ লিটার চোলাই মদসহ যুবক আটক সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশন কর্তৃক নবীনবরণ, মেধাবৃত্তি ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত প্রেমের বিয়ে অস্বীকার, নবজাতক ফেলে পালানোর চেষ্টা ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড়

কচুয়ায় বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে আহত ১০

চাঁদপুরের কচুয়ায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছে। বৃহস্প্রতিবার দুপুরে  কচুয়া-সাচার-গৌরিপুর আঞ্চলিক সড়কের পালাখাল এলাকায় এ ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আল আরাফা পরিবহনের একটি বাস ও মালবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রাক চালকসহ অন্তত ১০ জন গুরুতর আহত হয়েছে। আহতদের স্থানীয়রা উদ্ধার করে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেসহ নিকটবর্তী বিভিন্ন হাসপাতালে ভর্তি করে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার দুপুরের দিকে হাজিগঞ্জ থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা আল আরাফা পরিবহনের একটি যাত্রীবাহী বাস পালাখাল এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা মালবাহী ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে বাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং যাত্রীদের চিৎকারে পাশের লোকজন ছুটে আসে।

যাত্রীদের অভিযোগ, দুর্ঘটনার সময় বাসের চালক মোবাইল ফোনে কথা বলছিল।বাস চালকের অসতর্কতার কারণেই এ দুর্ঘটনা ঘটে বলে তারা দাবি করেন। এ ঘটনায় বাসে থাকা অন্তত ১০ যাত্রী গুরুতর আহত হন।

এলাকাবাসীরা ক্ষোভ প্রকাশ করে জানান, আল আরাফা পরিবহনের বাসগুলো এ সড়কে একাধিকবার দুর্ঘটনা ঘটিয়েছে । তাই দ্রুত এই সড়কে আল আরাফা পরিবহনের চলাচল বন্ধ করার দাবি জানান তারা।

সংবাদ পেয়ে কচুয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। প্রায় এক ঘণ্টা সড়কটিতে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে স্থানীয় লোকজন ও পুলিশ সদস্যগন উদ্ধার প্রক্রিয়া চালিয়ে সড়কে চলাচল স্বাভাবিক করে তোলে।

Tag
আরও খবর