যুক্তরাষ্ট্রে ১০০ শতাংশ রফতানি শুল্কের মুখে ভারত স্কুলের স্টেজে সাবেক ছাত্রলীগ নেতা, ব্যানারে ‘শেখ হাসিনার বাংলাদেশ’—নাঙ্গলকোটে তোলপাড় হাতিয়ায় সেই স্কুলে ফের আরো ৯ শিক্ষার্থী অসুস্থ রায়কালী ইউপি চেয়ারম্যান প্রার্থী মতিউর রহমানের মোটরসাইকেল শোডাউন শিশুকে দুধ খাওয়ানোর সময় চাচিকে কুপিয়ে হত্যা, ভাতিজা আটক জমি নিয়ে বিরোধে আগ্নেয়াস্ত্র নিয়ে হামলার অভিযোগ, গ্রেপ্তার ৩ লাখাইয়ে মসজিদ নির্মাণের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু। নোয়াখালীতে যুবদল নেতার নামে পোস্টারিং, চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো সরকারের বিতরণকৃত বিনামূল্যের পাঠ্যবই আটকের ঘটনায় মধুপুরে গ্রেফতার-১, থানায় মামলা নোয়াখালী জেলা যুবলীগের সভাপতি ইমন ভট্র গ্রেপ্তার শ্যামনগরে কৃষিপ্রতিবেশবিদ্যা ও জলবায়ু ন্যায্যতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা সততার যোগ্যতায় অনন্য: বহুলীতে সর্বস্তরের মানুষের আস্থার প্রতীক জেলা বিএনপির উপদেষ্টা এস এম রঞ্জু ‎ পীরগাছায় মুজাহিদ কমিটি (চরমোনাই) ছেড়ে জামায়াতে যোগ দিলেন মোখলেছুর রহমান ‎ ‎রামপালের দ্বিতীয় ইউনিট বন্ধে তীব্র লোডশেডিংয়ে, ভারতীয় প্রকৌশলীর বিলম্বে অসন্তোষ আক্কেলপুরে চেয়ারম্যান প্রার্থী মতিউর রহমান মতু মোটরসাইকেল শোডাউন বিনিয়োগের জন্য বাংলাদেশ এখন স্থিতিশীল রাষ্ট্র: মাহদী আমিন ভেজাল সার মজুত, ব্যবসায়ীকে ১ মাসের কারাদণ্ড নতুন নামে যাত্রা শুরু করল র‍্যাব এশিয়ান গেমস উপলক্ষ্যে জাপান গমন করলেন সেনাবাহিনী প্রধান নওগাঁর নিয়ামতপুরে মাদকবিরোধী অভিযান : তিনজন আটক

ভাইয়ের মোটরসাইকেলে ফিরছিলেন, কাভার্ডভ্যানের ধাক্কায় প্রাণ গেল কলেজছাত্রীর

মৌলভীবাজারের  জুড়ী উপজেলায় কাভার্ডভ্যানের ধাক্কায় ফরিদা আক্তার (২২) নামে এক কলেজছাত্রী মর্মান্তিকভাবে নিহত হয়েছেন। সোমবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার জাঙ্গিরাই চত্বর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ফরিদা আক্তার বড়লেখা উপজেলার পূর্ব দক্ষিণভাগ গ্রামের আব্দুল আহাদের মেয়ে। তিনি জুড়ী তৈয়বুন্নেছা খানম সরকারি কলেজের ২০২০-২১ শিক্ষাবর্ষের ডিগ্রি তৃতীয় বর্ষের ইংরেজি বিভাগের ছাত্রী ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, ওইদিন বিকেলে জুড়ী নয়াবাজার আহমদিয়া ফাজিল মাদ্রাসা কেন্দ্রে পরীক্ষা শেষে ভাইয়ের মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন ফরিদা। ফেরার পথে চালবন এলাকায় একটি কাভার্ডভ্যানকে সাইড দিতে গিয়ে ভ্যানটির পেছনের অংশ তার মাথায় আঘাত করলে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। তবে সিলেট পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়।

তৈয়বুন্নেছা খানম সরকারি কলেজের ভাইস প্রিন্সিপাল ফরহাদ আহমেদ বলেন, “ফরিদা আমাদের কলেজের মেধাবী ছাত্রী ছিলেন। তার অকাল মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। আল্লাহ তাকে জান্নাত দান করুন এবং পরিবারের সবাইকে ধৈর্য দান করুন।”

জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুরশেদুল আলম ভূঁইয়া জানান, দুর্ঘটনার খবর পাওয়ার পর বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
আরও খবর