নাগেশ্বরীর রামখানায় ৫নং ওয়ার্ডে মেম্বার পদে আলোচনার শীর্ষে তরুণ সমাজসেবক ফারুক আহমেদ লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার লোহাগাড়ায় ৯ লিটার চোলাই মদসহ যুবক আটক সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশন কর্তৃক নবীনবরণ, মেধাবৃত্তি ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত প্রেমের বিয়ে অস্বীকার, নবজাতক ফেলে পালানোর চেষ্টা ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড়

কচুয়ায় স্কুল ছাত্রকে অপহরণ করে চাঁদা দাবির অভিযোগ

চাঁদপুরের কচুয়া উপজেলার জয়নগর গ্রামের বাসিন্দা ও রাগদৈল ইমাম মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের, ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীকে দুর্বৃত্তরা অপহরণ করেছে বলে দাবি তার পরিবারের। নিখোঁজ থাকা শিক্ষার্থী সাকিব হোসেন উপজেলার জয়নগর গ্রামের গাজী বাড়ির প্রবাসী আব্দুল কাদের গাজীর ছেলে।

১৩ বছর বয়সী সাকিব হাসানকে গত সোমবার দুপুরে (৮ সেপ্টেম্বর) তার নিজ বাড়ির সামনে থেকে কে বা কাহারা অপহরণ করেছে বলে দাবি করছেন তার মা শামসুন্নাহার বেগম ।

তিনি জানান, আমার ছেলে ওই দিন দুপুরে ভাত খাবে বলে আমাকে বলে এ সময় কোন এক অজ্ঞাত ব্যক্তি তার নাম ধরে ডাক দিলে সে ঘর থেকে বের হয়ে যায় । পরবর্তীতে তাকে আর খুঁজে পাওয়া যায়নি। এতে আশেপাশের বাড়ি ঘরে এবং আত্মীয়-স্বজনের সাথে যোগাযোগ করে কোথাও তার খোঁজ না পাওয়ায় আতঙ্ক বিরাজ করছে।

এ ঘটনায় সাকিবের দাদা মনতাজ উদ্দিন বাদী হয়ে কচুয়া থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন, যার নং ৪৮৩, তারিখ: ০৯.০৯.২০২৫ খ্রি.। পরে গত ৯ অক্টোবর অজ্ঞাত নামা ব্যাক্তি একটি নাম্বার থেকে সাকিবের মাকে ফোন করে ৪ লক্ষ টাকা মুক্তিপন দাবি করেন।

অজ্ঞাত ব্যক্তিরা বলেন, আপনার ছেলেকে পেতে হলে আমাদেরকে ৪ লক্ষ টাকা দিতে হবে। না হয় আপনার ছেলের লাশ পাবেন। পরে ওই নাম্বার বন্ধ পাওয়া যায় বলে তারা জানান।

স্থানীয়রা জানায়, শিক্ষার্থী সাকিব হাসানের বাবা ও চাচা প্রবাসে থাকেন। এলাকায় কারো সাথে কোন বিরোধ নেই। তবে এই ঘটনাকে কেন্দ্র করে আমাদের ভিতরে ভয় বিরাজ করছে। নিখোজ থাকা স্কুল ছাত্র সাকিবের দাদা মনতাজ উদ্দিন ও মামা মাজারুল ইসলাম বলেন, আমরা সাকিবকে সুস্থ্য অবস্থায় ফিরে পেতে প্রশাসনসহ সকলের সহযোগিতা চাই।

Tag
আরও খবর