অনলাইন জুয়ার নেশায় তরুণ প্রজন্ম; পিছিয়ে নেই বালিয়াডাঙ্গী তাড়াইল হাসপাতালের সংকট ও উত্তরণের উপায় এআই লিখছে কবিতা-গল্প, তাহলে লেখকদের ভবিষ্যৎ কী? প্রয়াণ দিবসে জীবনানন্দ স্মরণ ‘স্রোতের’ যে পায় সে পায় - আহসান হাবিব বাঘার "৯০" এর বন্ধুদের তেতুলিয়া বাংলাবান্ধা জিরোপয়েন্ট আনন্দ ভ্রমণ সম্পন্ন। চলমান শ্রমিক বিক্ষোভে ৫ শতাধিক পোশাক কারখানা বন্ধ রয়েছে: বিজিএমইএ নোয়াখালীতে ছাত্রদলের নবগঠিত কমিটির আনন্দ শোভাযাত্রা দোকান ঘর-সীমানাপ্রাচীর ভেঙে ব্যবসায়ীর জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ ৪ নভেম্বর থেকে সারাদেশে গ্যাসের সরবরাহ কমবে: পেট্রোবাংলা দুবলার চরে পাঁচ মাসের শুঁটকি মৌসুম শুরু, ১০ হাজার জেলের কর্মযজ্ঞ পোশাক খাতের অস্থিরতা নিয়ে জরুরি বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান নবীনগরে মামার বাড়িতে বেড়াতে এসে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার জাতীয় যুব দিবস উপলক্ষে শেরপুরে র‍্যালি, আলোচনা সভা ও যুব ঋণ বিতরণ নওগাঁর নিয়ামতপুরে জাতীয় যুব দিবস উপলক্ষে ঋণের চেক ও সনদপত্র বিতরণ মিরসরাইয়ে জাতীয় যুব দিবসে শ্রেষ্ঠ যুব সংগঠকের সম্মাননা পেলেন গোলাম মর্তুজা জাতীয় যুব দিবসে মিরসরাইয়ের ফয়সাল আলম পেলেন শ্রেষ্ঠ উদ্যোক্তার সম্মাননা ইসলামপুরে যমুনা নদীতে পিটিয়ে হত্যার ঘটনায় এক আসামিকে আটক করেছে পুলিশ পীরগাছায় জাতীয় যুব দিবস উদযাপন, যুব ঋণ বিতরণ র‌্যালি, আলোচনা সভা জয়পুরহাটে এসআরবির অভিযানে ইয়াবা ও টাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী মিলন গ্রেপ্তার

শ্রীবরদীর গোসাইপুরে শীতার্ত মানুষের মাঝে সাবেক এমপি পুত্র রুমির কম্বল বিতরণ

মানুষ মানুষের জন্য এ গল্পের বাস্তব উদাহরণ দিলেন শেরপুর-৩ আসনের আওয়ামীলীগ দলীয় সাবেক জনপ্রিয় সংসদ সদস্য মরহুম এমএ বারীর পুত্র তরুণ নেতা আলহাজ্ব মোহসিনুল বারী রুমি। পৌষের প্রচন্ড শীতে যখন শীত নিবারনের লক্ষ্যে দরিদ্র জনগোষ্ঠীর মানুষেরা শীতবস্ত্রের অভাবে অতি কষ্টে দিনাপাত করে আসছিল। গরম কাপড়ের অভাবে সীমান্তবর্তী উপজেলা শ্রীবরদীতে কন কনে শীতে হতদরিদ্র মানুষ গুলোর কষ্টের কমতি ছিল না। হিমেল বাতাসে স্বাভাবিক চলাফেরায় দেখা দিয়েছিল চরম দুর্ভোগ। ঠিক সেই মুহূর্তেই শীতার্ত মানুষের মাঝে শীতের কম্বল নিয়ে ছুটে গেলেন আওয়ামী লীগ নেতা রুমি। ৪ জানুয়ারী বুধবার বিকেলে শ্রীবরদী উপজেলার গোসাইপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামে বসবাসরত হত দরিদ্র জনগোষ্ঠীর ৩ শতাধিক মানুষের মাঝে শীতের কম্বল বিতরণ করা হয়। আওয়ামী লীগ নেতা আলহাজ্ব মোহসিনুল বারী রুমির নিজস্ব অর্থায়নে ভারেরা বাজারে তিন শতাধিক শীতার্ত মানুষের মাঝে শীতের কম্বল বিতরণ করেন আলহাজ্ব মোহসিনুল বারী রুমি। এ সময় অন্যান্যের মধ্যে শ্রীবরদী উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মো জিয়াউল আলম রিপন, শ্রীবরদী উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক তারেক মোঃ আব্দুল্লাহ রানা, ঝিনাইগাতীর হাতীবান্ধা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ ইউসুফ আলী, শ্রীবরদী উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক গোলাম ফারুক হেলাল, সমাজ সেবক মানিক তালুকদার ইউপি সদস্য সাজু মিয়াসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আরও খবর