একনেকে ২৪ হাজার কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন নারায়ণগঞ্জের সাত খুনে জিয়াউল আহসান জড়িত: অ্যাটর্নি জেনারেল প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক অনুষ্ঠিত বেহাল সড়ক সংস্কারের দাবিতে হাতিয়ায় মানববন্ধন বাবার হাত ধরে দলীয় ফরম জমা দিলেন চেয়ারম্যান প্রার্থী রেজাউল করিম খান সুন্দরবনে মহাবিপন্ন শকুন রক্ষায় ১০ দেশের গবেষক-বিজ্ঞানীর আন্তর্জাতিক সম্মেলন লালপুরে সাইবার ও অনলাইন জুয়া মামলার পলাতক আসামি গ্রেপ্তার পীরগাছায় ২৮ নভেম্বর ইমদাদুল উলুম মাদ্রাসার হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে এক বিশাল তাফসিরুল কোরআন মাহফিল শাহবাগে এসডিএফ কর্মকর্তা-কর্মচারীদের উত্তাল মানববন্ধন,দাবি না মানলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি বরিশালে ৯ হাজার ৫২৪ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক সীমান্তে চোরাচালান ঠেকাতে বিজিবির অভিযানে মাদক উদ্ধার নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা বন্ধে ঝিনাইগাতীতে কারিতাসের র‍্যালি, মানববন্ধন ও আলোচনা সভা সন্তান আল্লাহর পক্ষ থেকে পিতা-মাতার জন্য এক মহামূল্যবান আমানত কুলিয়ারচরে ২১ দিনব্যাপী পোশাক তৈরি বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন আগামীকাল টাংগাইল প্রেস ক্লাব ও এসপি অফিসের সামনে মানববন্ধন বন্ধুদের সঙ্গে গোসলে নেমে সিঁড়ির নিচে আটকে স্কুলছাত্রের মৃত্যু অভিযোগ আইন-শৃঙ্খলা সভা শেষে বিএনপি নেতার হাতে প্যানেল চেয়ারম্যান লাঞ্ছিত কৃত্রিম রঙযুক্ত মুগ ডাল মজুত, ০২ প্রতিষ্ঠানকে জরিমানা নাঙ্গলকোটের দারুল আরকাম মাদ্রাসায় বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান

মরহুম হাজী সিরাজুল হকের স্মরণে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

 মরহুম হাজী সিরাজুল হকের স্মরণে দোয়া ও মিলাদ মাহফিল (১৫ডিসেম্বর  ২০২৫) সোমবার আছরের নামাজের পর মরহুমের নাতি সংবাদকর্মী আজিজের আয়োজনে  নগরির একটি মসজিদে অনুষ্ঠিত হয়েছে।

পরিশেষে, সবার জন্য দোয়া কামনা করে  মোনাজাত করা হয়।

মরহুম হাজী সিরাজুল হকে'র পরিচিতি ও জীবনী

জন্ম ও জন্মস্থান : মরহুম হাজী সিরাজুল হক কক্সবাজারের কুতুবদিয়া উপজেলার দক্ষিণ ধুরুং ইউনিয়নের জৈয়লার পাড়া গ্রামে  ১৯৩৬ সালে জন্ম লাভ করেন। তার পিতা মাষ্টার সুলতান আহম্মদ  ছিলেন এলাকার একজন শিক্ষক।  তার মহিয়সী মাতা বর্ত্তা খাতুন ছিলেন অত্যন্ত শালীন ও ইবাদতগুজার মহিলা। 

শিক্ষা লাভ : মরহুম হাজী সিরাজুল হক পারিবারিক পরিসরে পিতামাতার তত্ত্বাবধানে পড়ালেখায় ব্রতী হন। এরপর বাল্য বয়সে স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি হয়ে মৌলিক শিক্ষা অর্জন করেন। মাধ্যমিক পড়াশোনা অর্জনের জন্য তিনি মাদরাসায় পড়াশোনা করেন।

কর্ম জীবন : ব্যাবসায়ী ও  চাষা। বিঘা বিঘা জমি চাষ। গোয়াল ভরা অগনিত গরু, মোড়া ভরা ধান, পুকুর ভরা মাছ। সে এক রুপসী বাংলার জৌলুস ভরা ইতিহাস ছিল তারঁ কর্মজীবনে।

পারিবারিক জীবন : ছব্বির বাড়ির  প্রখ্যাত আলেম এর  কন্যা মোছাম্মত বিবি আয়েশা হকের সাথে ১৯৫৮ সালে মরহুম হাজী সিরাজুল হকের পরিণয় সূত্রে আবদ্ধ হন। মোছাম্মত বিবি আয়েশা  পারিবারিক ঐতিহ্যের কারণে প্রথাগত বিদ্যালয়ের শিক্ষা গ্রহণ না করলেও নিজ বাড়ীতে ও যোগ্যতম উস্তাদের তত্ত্বাবধানে আরবী ভাষায় বিশেষ বুৎপত্তির অধিকারীনি ছিলেন।

চারিত্রিক বৈশিষ্ট্য : তিনি  জীবনের অধিকাংশ সময়  ইসলামের দাওয়াতি কাজে ব্যায় করেছেন  এবং স্হানীয় কয়েকটি  মসজিদ প্রায় ২০ শতক  জমি দান করেছেন।তিনি মসজিদ ও  মাদরাসার কল্যাণে নিবেদিতপ্রাণ ছিলেন। বলিষ্ট ব্যক্তিত্ব ও  দূরদর্শিতা ছিল তার নৈতিক গুণ।  ১৯৯০ সালে তিনি হজ্ব ব্রত পালন করেন।মৃত্যুর আগেও ২০২৪ সালে ২য় বার হজ্ব করার জন্য টাকা ও পার্সপোট জমা করেছিলেন।এছাড়া তিনি ইসলামি দাওয়াতি কাজে দেশের প্রন্তাত্য অঞ্চলের  সর্বস্তরের মানুষের মাঝে দ্বীনি শিক্ষা ছড়িয়ে দেয়ার জন্য তিনি নিরন্তর প্রয়াস চালিয়েছেন।

ইন্তেকাল : সোমবার(১৬ডিসেম্বর ২০২৪)সন্ধ্যা ৬টায় শাহারুম সিকদার পাড়া নিজ বাসভবণে ইন্তেকাল করেন ইন্না-লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন।মঙ্গলবার (১৭ডিসেম্বর ২০২৪)  সকাল ১১টায় পেঁচারপাড়া ইফাতকিল্লা মাঠে তাঁর নামাজে জানাযা শেষে জুলেখাঁ বিবির পাড়া নিজ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।জানাজায় ইমামতি করেন মরহুমের ছোট ছেলে ধুরুং আইডিয়্যাল দাখিল মাদরাসার শিক্ষক মৌলানা ছলিম উল্লাহ হক।এসময় মরহুম  জীবনী স্মৃতিচারণ করে জানাজা অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন অনেকেই।


Tag
আরও খবর