উলিপুর সরকারি কলেজে নবীন বরন অনুষ্ঠিত বিজেএসে দেশসেরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিয়াম জাতীয় শিতোরিউ কারাতে চ্যাম্পিয়নশিপে জয়পুরহাটের ৩২ পদক জয় শ্রীমঙ্গলে বাসতঘর থেকে দুর্লভ ‘আইড ক্যাট স্নেক’, উদ্ধার ফরিদপুরে বিদ্যুৎ অপচয় রোধে রাতের অভিযানে ৭ প্রতিষ্ঠানকে জরিমানা ফরিদপুর পৌরসভার শিক্ষাবৃত্তির তালিকা প্রকাশ, বৃত্তি পাবেন ১১শিক্ষার্থী অন্ধকার মাঠে কিশোরদের আড্ডা, শ্রীমঙ্গলে রাতের পরিদর্শনে ইউএনওর সতর্কবার্তা দুই সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে নোয়াখালীতে মানববন্ধন বানিয়াচংয়ে নিখোঁজ ফারিয়ার সন্ধানের দাবীতে এলাকাবাসীর মানববন্ধন সাতক্ষীরা জেলা যুবদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে কালিগঞ্জ উপজেলা যুবদলের আনন্দ মিছিল শান্তি ও সামাজিক সংহতিতে অবদানের স্বীকৃতি পেল হাসি মুখ ইয়ুথ এন্ড সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন। নৈরাজ্য ও সন্ত্রাসী কার্যকলাপ বরদাশত করা হবে না -আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন এমপি ‎ ‎দীর্ঘ ১৯ বছর পর মোংলা বন্দর বণিক সমিতির নির্বাচনে প্রার্থীর ছড়াছড়ি, ব্যবসায়ীদের মাঝে ব্যাপক উৎসাহ দীর্ঘ শূন্যতার অবসান: জাবিপ্রবিতে নতুন ট্রেজারার যোগদান বাংলাদেশকে ২০০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি বাংলাদেশ-আজারবাইজান ভিসা অব্যাহতি চুক্তি সই সুদহার অপরিবর্তিত রাখল বাংলাদেশ ব্যাংক লাখাইয়ে মুড়িকাটা পেয়াজ চাষ সম্প্রসারণ কার্যক্রম এর উদ্বোধন। চন্দনাইশে নজরুল বর্ষ-২০২৬ প্রতিযোগিতার ফল প্রকাশ ঝিনাইগাতীতে কারিতাসের আয়োজনে বন্য হাতি সংরক্ষণ ও আয় বৃদ্ধিতে মৌমাছি চাষ বিষয়ক শিক্ষা সফর

ইউআইটিএসে শরৎকালীন সেমিস্টার এর শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত

মোঃ শাফায়াত হোসেন - প্রতিনিধি

প্রকাশের সময়: 14-09-2025 09:52:03 pm

বাংলাদেশে প্রতিষ্ঠিত প্রথম তথ্যপ্রযুক্তি ও বিজ্ঞানভিত্তিক বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস) এর শরৎকালীন সেমিস্টার ২০২৫ এর শিক্ষার্থীদের নবীনবরণ রাজধানীর বারিধারা ডিপ্লোমেটিক জোন সংলগ্ন বিশ্ববিদ্যালয়ের পিএইচপি স্কয়ারে অনুষ্ঠিত হয়। 

আইন অনুষদের ডিন অধ্যাপক ড. এম. রবিউল হোসেন-এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির আসন গ্রহণ করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ আবু হাসান ভূঁইয়া এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সিরাজ উদ্দীন আহমেদ ও পিএইচপি ফ্যামিলির সদস্য জনাব নুভেদ মিজান ইকবাল। 

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রধান অতিথির বক্তব্যে বলেন, বিশ্ববিদ্যালয় হচ্ছে জ্ঞানচর্চা ও জ্ঞান আহরণের কেন্দ্র। তিনি শিক্ষার্থীদের নিজ উদ্যোগে জ্ঞান অর্জনে আগ্রহী হওয়ার আহ্বান জানান। একই সঙ্গে নবীন শিক্ষার্থীদের আন্তরিকভাবে স্বাগত জানানোর পাশাপাশি উপস্থিত সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

বিশেষ অতিথির বক্তব্যে পিএইচপি ফ্যামিলির সদস্য জনাব নুভেদ মিজান ইকবাল বলেন, বিশ্ববিদ্যালয়ের বিদ্যমান উপকরণ ও সুযোগ-সুবিধার যথাযথ ব্যবহার করতে হবে। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে নিবিড় যোগাযোগ স্থাপন করে তাদের কাছ থেকে সর্বোত্তম শিক্ষা গ্রহণের জন্য তিনি শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।  

উক্ত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার জনাব মোহাম্মদ কামরুল হাসান। এসময় আলোচনাপর্বে শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকর্নিদেশনামূলক বক্তব্য রাখেন লিবারেল আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্সেস অনুষদের ডিন জনাব সৈয়দা আফসানা ফেরদৌসী।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সহকারি অধ্যাপক ও উপদেষ্টা (ছাত্র কল্যাণ) জনাব শুভ দাস।

উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইউআইটিএস এর সম্মানিত পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক আ.ন.ম শরীফ, সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক ড. মোঃ আশরাফুল ইসলাম, বিজনেস অনুষদের ডিন ড. ফারুক হোসেন, আইন উপদেষ্টা এডভোকেট মোঃ আব্দুল মান্নান ভূঁইয়া, প্রক্টর জনাব মোঃ তারিকুল ইসলাম ও বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীসহ নবীন শিক্ষার্থীবৃন্দ। 

অনুষ্ঠানের শুরুতে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করা হয়। ভর্তি পরীক্ষায় প্রথম স্থান অধিকারী সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অনুষদের মোঃ রাফি সরকার, বিজনেস অনুষদের খাদিজা পারভিন সায়মা, আইন অনুষদের সামিউল সাইফুল্লাহ, এবং লিবারেল আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্সেস অনুষদের সাজিয়া নূরতাজকে পুরষ্কার ও ক্রেস্ট প্রদান করা হয়। 

Tag
আরও খবর