শ্রীমঙ্গলে এনসিপির নবগঠিত আহ্বায়ক কমিটির পরিচিতি সভা নয় মাস পর একই কায়দায় লালপুর ভূমি অফিসে আবারও চুরি পশ্চিম সুন্দরবনে অভয়ারাণ্য এলাকায় মাছ ধরার অভিযোগে চার জেলে আটক শেরপুরের ঝিনাইগাতীতে বিজিবি কর্তৃক আটক ২১ গরু নিয়ে যাওয়ার অভিযোগ আশাশুনির টেংরাখালী স্কুলের পাশের সড়কে নির্বিচারে বৃক্ষ নিধন মৌলভীবাজারে 'জীবন গড়ার ছড়া’র মোড়ক উন্মোচন শ্রীমঙ্গলে বাকপ্রতিবন্ধী কাদিরের মুখে হাসি, চা বিক্রির ভ্যান, সরঞ্জাম ও নগদ পুঁজি দিয়ে স্বাবলম্বী করার উদ্যোগ ব্যবসায়ী মতিনের লালপুরে সমাজকল্যাণ প্রতিমন্ত্রীর সুস্থতা কামনায় দোয়া মাহফিল জয়পুরহাটে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর উদ্বোধন আক্কেলপুরে নদীর সুইসগেট থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার ভালোবেসে বিয়ের এক বছর পর স্বামীর ঘরে কিশোরী স্ত্রীর মৃত্যু ধর্মপাশায় সংখ্যালঘু পরিবারের ঘরে আগুন, লুটপাটের অভিযোগ; আহত ৩জমি নিয়ে বিরোধের জেরে হামলার অভিযোগ, ঘরের মালামাল লুটের দাবি; ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ চর দেউজীতে জুমার নামাজ আদায় শেষে মুসল্লিদের খোঁজখবর নিলেন এস এম রঞ্জু জয়পুরহাটের আক্কেলপুরে নদীর সুইসগেট থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার ভূল নম্বরে চলে যাওয়া টাকা উদ্ধার করে মালিককে দিল শ্যামনগর থানা পুলিশ আদমদীঘি রহিম উদ্দীন ডিগ্রী কলেজে একাদশ শ্রেণির ক্লাস উদ্বোধন চৌদ্দগ্রামে জমি বিরোধের জেরে স্কুলছাত্রীর ওপর হামলা, গুরুতর আহত স্বাভাবিক হচ্ছে গ্যাস সরবরাহ পরিস্থিতি: পেট্রোবাংলা ‘জাতিসংঘকে সমঝোতামূলক বিশ্বের কেন্দ্রে দেখতে চায় বাংলাদেশ’ জুমার দিন যে আমলগুলো ভুলবেন না

উল্লাপাড়ায় ইউএনও মোহাম্মদ হাসনাত: দায়িত্ব পালনের ১৩ মাসে বাড়ছে বিতর্ক

উল্লাপাড়ায় ইউএনও মোহাম্মদ হাসনাত: দায়িত্ব পালনের ১৩ মাসে বাড়ছে বিতর্ক

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় প্রায় ১৩ মাস ধরে দায়িত্ব পালন করছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ হাসনাত। দায়িত্বকালীন সময়ে নানা কর্মকাণ্ডের পাশাপাশি তাকে ঘিরে তৈরি হয়েছে একের পর এক অভিযোগ ও বিতর্ক, যা স্থানীয় জনগণ ও সামাজিক সংগঠনগুলোর মাঝে তীব্র আলোচনার জন্ম দিয়েছে।

সম্প্রতি সাংবাদিক শিশির আলম সামাজিক যোগাযোগমাধ্যমে তার আইডি থেকে  ইউএনওর কার্যক্রম নিয়ে ক্ষোভ প্রকাশ করে লিখেছেন, গত ১৩ মাসে জনগণের মনে যে তিক্ত অভিজ্ঞতা তৈরি হয়েছে, সেটি এখন আমাকেও নাড়া দিতে শুরু করেছে।

তিনি আরও উল্লেখ করেন, পবা উপজেলায় কর্মরত অবস্থায় মোহাম্মদ হাসনাতের বিরুদ্ধে প্রায় ৯১ লাখ টাকার দুর্নীতির অভিযোগ উঠেছিল। তখন সামাজিক সংগঠনগুলো তাকে ‘দুর্নীতিবাজ ইউএনও’ আখ্যায়িত করে শহীদ মিনার ঘেরাওসহ নানা কর্মসূচি পালন করেছিল। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই তাকে উল্লাপাড়ায় স্থানান্তর করা হয়।

স্থানীয় সংগঠনগুলোর অভিযোগ, আগের ইউএনওকে সরিয়ে দেওয়ার পেছনে জনগণের আন্দোলনের বড় ভূমিকা ছিল। আর মাত্র কয়েক সপ্তাহ পরেই বর্তমান ইউএনওর পদায়ন নিয়ে নতুন করে অসন্তোষ তৈরি হয়।

এ নিয়ে ইউএনও মোহাম্মদ হাসনাত বা তার কার্যালয়ের পক্ষ থেকে এখন পর্যন্ত  আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে সামাজিক সংগঠনগুলো জানিয়েছে, প্রয়োজনে তারা আরও কঠোর পদক্ষেপ নিতে প্রস্তুত।

সাংবাদিক শিশির আলমের ভাষ্য, আমি একজন স্বাধীন সাংবাদিক। কোনো চাপ বা প্রভাবের কাছে মাথানত করি না। জনগণের সত্য তুলে ধরার জন্যই আমার এই বক্তব্য।

উল্লাপাড়ার সাধারণ মানুষের প্রশ্ন— বিভিন্ন পত্রিকায় নিউজ প্রচার হওয়ার পরেও বিতর্কের ভেতর দিয়ে মোহাম্মদ হাসনাতের দায়িত্বকাল আর কতদিন স্থায়ী হবে এমনটাই প্রশ্ন উল্লাপাড়া বাসির  ?

আরও খবর