কর-জিডিপি অনুপাত ১৫ শতাংশে উন্নীত করতে এনবিআরের নতুন পরিকল্পনা বিশ্ববাজারে কমলো তেলের দাম জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী ইয়েমেনে সরকারি বাহিনীর সঙ্গে তীব্র সংঘর্ষ, ৮০ হুথি যোদ্ধা নিহত চোর সন্দেহে মহেশখালীর ফয়সাল হত্যার ঘটনায় কঠোর তদন্ত ও আইনের শাসনের দাবি লোহাগাড়ায় ১৪ হাজার পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার, মাইক্রোবাস জব্দ মধুপুরে ব্যক্তিক্রমী আয়োজনে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে প্রয়াসের স্পেশাল চাইল্ড ডে উদযাপন সামাজিক অনুষ্ঠানে অংশ নেওয়া নিয়ে সেনবাগের ওসি প্রত্যাহার, তদন্ত শুরু নোয়াখালী লায়ন্স ক্লাব সিটির উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচী! শ্যামনগরে গ্রীণ ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্ক গঠন মধুপুর নৃত্যাঙ্গন সংস্থার ৩০জন শিক্ষার্থীদের এটিএন বাংলায় মনোমুগ্ধকর নৃত্য পরিবেশনা "মানবতার আহবান ফাউন্ডেশনের উদ্যোগে ৩য় ধাপে বৃক্ষরোপণ কর্মসূচি" নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁজাসহ একজন আটক অসহায়দের জন্য বরাদ্দ সেলাই মেশিন পেলেন ভাইস চেয়ারম্যান প্রার্থী তানজিদা আক্তার তন্নি চন্দনাইশে স্থানীয় সরকার নির্বাচনের ভোটের মাঠে প্রস্তুত প্রার্থীরা বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত শিশুসাহিত্যিক আখতার হুসেন চলে গেলেন না ফেরার দেশে ইসলামপুরে আন্তঃজেলা অটোরিকশা চোর চক্রের ২ সদস্য গ্রেপ্তার লাখাইয়ে মেইন সড়কে যত্রতত্র দাঁড় করে রাখা সিএনজি-টমটম, দুর্ভোগ চরমে। দৃষ্টিপ্রতিবন্ধীদের ব্রেইল হিফজ থেকে গৃহহীনদের আবাসন, মানবসেবায় অনন্য দৃষ্টান্ত 'নাজাত ইসলামী মারকাজ' ‎যান্ত্রিক ত্রুটি কাটিয়ে উৎপাদনে ফিরেছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট

রাজবাড়ীতে পদ্মা নদীতে বিলুপ্ত ঢাই মাছ বিক্রি লক্ষাধিক টাকা

রাজবাড়ীতে পদ্মা নদীতে বিলুপ্ত ঢাই মাছ বিক্রি লক্ষাধিক টাকা




রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পদ্মা নদীতে জেলের জালে ধরা পড়েছে বিলুপ্ত প্রজাতির ২২ কেজি ৬০০ গ্রাম ওজনের একটি ঢাই মাছ। মাছটি বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকালে দৌলতদিয়া মৎস্য আড়তে উন্মুক্ত নিলামে ওঠে, যেখানে দৌলতদিয়া ৬ নম্বর ফেরিঘাটের মৎস্য ব্যবসায়ী সম্রাট শাহজাহান এটি কিনে নেন। নিলামের সময় মাছটি দেখতে আসা সাধারণ মানুষও ভিড় করেন এবং উৎসাহ প্রকাশ করেন।

জেলে জীবন হালদার জানান, প্রতিদিনের মতো তিনি মধ্যরাতে ইঞ্জিনচালিত ট্রলার নিয়ে পদ্মা নদীর উজানে চর কর্ণেশন এলাকায় মাছ ধরতে যান। ভোররাতে জাল তুলতে গিয়ে বড় ঢাই মাছ ধরা পড়ে। পরে সকালেই মাছটি দৌলতদিয়া মৎস্য আড়তে আনা হয় এবং উন্মুক্ত নিলামে মাছটি ক্রেতাদের সামনে উত্থাপন করা হয়।

সম্রাট শাহজাহান মাছটি প্রতি কেজি ৪৬০০ টাকায় ক্রয় করেন এবং সর্বমোট ১ লাখ ৩ হাজার ৯৬০ টাকায় কিনে আড়তঘরে নিয়ে আসেন। তিনি জানান, মাছটি বিক্রয়ের জন্য দেশের বিভিন্ন প্রান্তের ক্রেতাদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। এ ধরনের বড় ঢাই মাছ জীবনে তিনি আগে কখনও দেখেননি এবং এটি কিনতে পেরে আনন্দিত।


দৌলতদিয়া ফেরিঘাটের স্থানীয় মৎস্য ব্যবসায়ীরা জানান, পদ্মার এই ধরনের বড় মাছ নিলামে উঠলে ক্রেতা ও দর্শনার্থীদের ভিড় লেগে যায়। দাম যতই বেশি হোক, সবাই মাছটি কেনার চেষ্টা করেন। ঢাই মাছ সুস্বাদু হওয়ায় এ ধরনের মাছ ক্রেতাদের মধ্যে জনপ্রিয়।

জেলা মৎস্য কর্মকর্তা মো. নাজমুল হুদা জানান, ঢাই মাছ বর্তমানে খুবই কম দেখা যায় এবং বিলুপ্তির পথে রয়েছে। পদ্মার এ ধরনের মাছ আকারে বড় হওয়ায় দামও তুলনামূলক বেশি। বড় ব্যবসায়ী ও প্রবাসীদের মধ্যে এ মাছের চাহিদা অনেক।

মৎস্য বিশেষজ্ঞরা বলছেন, পদ্মার ঢাই মাছের সংরক্ষণ জরুরি, কারণ প্রজাতিটি বিলুপ্তির পথে। এ ধরনের মাছ ধরা হলে বাজারে দাম বেশি হয় এবং এর স্বাদও অনন্য।

স্থানীয়রা আশা প্রকাশ করছেন, পদ্মার প্রাকৃতিক জলাশয়ে ঢাই মাছ সংরক্ষণ ও উৎপাদন বৃদ্ধি করতে কার্যকর উদ্যোগ গ্রহণ করা হোক, যাতে ভবিষ্যতেও এ ধরনের মাছ ধরে স্থানীয় ও দেশীয় বাজারের চাহিদা মেটানো যায়।




আরও খবর




deshchitro-69aeeff67528b-090326100614.webp
শিবচরে আমের সোনালি মুকুলে নতুন সম্ভাবনা

১৯৫ দিন ১৩ ঘন্টা ৫৯ মিনিট আগে