সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা লাখাইয়ে বুল্লা সিংহগ্রাম বালিকা উচ্চ বিদ্যালয়ের এসএমসি সভাপতি ফজলে রাব্বি। রংপুরে ওয়াইসিডিও'র জব ফেয়ার অনুষ্ঠিত, তাৎক্ষণিক চাকরি পেলেন প্রায় ১০০ জন বকশীগঞ্জ খয়ের উদ্দিন ফাজিল ডিগ্রি মাদ্রাসা মাঠ যেন 'জলাশয়', ভোগান্তি চরমে, পৌর প্রশাসাকের ওপর স্থানীয়দের ক্ষোভ টানা বর্ষণে সাতকানিয়া-লোহাগাড়ায় বন্যা পরিস্থিতি, আতঙ্কে সাধারণ মানুষ শ্রীমঙ্গলে চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ধর্ষণের অভিযোগ রজত জয়ন্তীতে গোবিপ্রবিতে তরুণ কলাম লেখক ফোরামের আলোচনা সভা ও পুরস্কার বিতরণ নন্দীগ্রামের ঐতিহ্যবাহী নিমাইদিঘী আদর্শ কলেজের সভাপতি হলেন আদর গুরুত্বপূর্ণ ব্যক্তির নামে ১৩৭টি ফেসবুক অ্যাকাউন্ট চিহ্নিত: তথ্যমন্ত্রী অনার্স পর্যন্ত মেয়েদের শিক্ষা বিনামূল্যে করতে চাই: প্রধানমন্ত্রী শাপলা চত্বর হত্যাযজ্ঞের প্রধান আসামি শেখ হাসিনা বগুড়ায় হবে সামরিক ড্রোন কারখানা: সংসদে প্রধানমন্ত্রী শার্শায় ইয়াবাসহ ২ ইউপি সদস্যসহ ৪ মাদক কারবারি আটক লাখাইয়ে দেশিয় মাছের আতংক চায়না দুয়ারি রিং জাল,বিলুপ্তির পথে দেশিয় মাছ। বরিশাল নগরীতে শিয়ালের মাংস বিক্রির ফেসবুকে বিজ্ঞাপন, চৌদ্দগ্রাম স্বাস্থ্য কমপ্লেক্সে নিরাপত্তা জোরদারে আনসার সদস্য মোতায়েন ধামরাইয়ে ৮০ বছরের সাধুর সাথে তরুণির বিয়ে, এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি শেরপুরের নালিতাবাড়ীতে বন্যহাতি প্রতিরোধে টাস্ক ফোর্স কমিটির প্রশিক্ষণ অনুষ্ঠিত উলিপুরে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেলো স্বামী-স্ত্রীর প্রেমের টানে ঢাকা থেকে পাংশায় পঞ্চম ও দ্বিতীয় শ্রেণী পড়ুয়া প্রেমিক-প্রেমিকা, পুলিশের সন্দেহে ধরা

যশোরের ঝিকরগাছায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু,তদন্তে পুলিশ

যশোরের ঝিকরগাছা উপজেলার গদখালী ইউনিয়নের কামারপাড়া গ্রামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৯ সেপ্টেম্বর) ভোরে তার নিজ বাড়ি থেকে মাসুরা খাতুন (৪০) নামের ওই নারীর লাশ উদ্ধার করা হয়। স্থানীয়দের মধ্যে এই ঘটনা নিয়ে নানা গুঞ্জন শুরু হয়েছে, কারণ মাসুরার স্বামী জাহিদুল ইসলাম ঘটনার পর থেকেই পলাতক।

এলাকাবাসীর ধারণা, মাসুরাকে প্রথমে হত্যা করে পরে তার লাশ ঝুলিয়ে দেওয়া হয়েছে। বেশ কিছু দিন ধরেই স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক কলহ চলছিল বলে প্রতিবেশীরা জানিয়েছেন। মাসুরার স্বামী জাহিদুল ইসলামের বিরুদ্ধে মাদকাসক্তির অভিযোগও রয়েছে। অনেকেই মনে করছেন, এই পারিবারিক অশান্তিই হয়তো এই রহস্যজনক মৃত্যুর কারণ।খবর পেয়ে ঝিকরগাছা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। তারা লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। মৃত্যুর সঠিক কারণ জানতে পুলিশ ময়নাতদন্ত প্রতিবেদনের অপেক্ষায় রয়েছে। পাশাপাশি, এই ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে পলাতক স্বামী জাহিদুলকে গ্রেপ্তারের জন্য পুলিশ অভিযান শুরু করেছে।ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ জানিয়েছেন, ময়নাতদন্তের পর এই মৃত্যুর পেছনের আসল রহস্য উন্মোচিত হবে। তারা এই ঘটনার সুষ্ঠু তদন্ত নিশ্চিত করতে বদ্ধপরিকর।


আরও খবর