বাংলাদেশসহ ১৯ দেশের বিশেষ ওষুধে ১০০% শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা বাংলাদেশকে নভেম্বর পর্যন্ত এলএনজি দিতে পারবে না কাতার এনার্জি: রয়টার্স নাসিরনগরের কুন্ডায় উঠান বৈঠকে গ্রাম আদালতের সেবা বিষয়ে সচেতনতামূলক আলোচনা আসন্ন নির্বাচনকে সামনে রেখে শুভপুর উত্তর বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত কুলিয়ারচর উপজেলা নির্বাচনে মাঠ চষে বেড়াচ্ছেন ভাইস চেয়ারম্যান প্রার্থী শহীদ উদ্দিন বাবুল জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা

ঘোড়াশালে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে র‌্যালি ও আলোচনা সভা

ঘোড়াশালে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে র‌্যালি ও আলোচনা সভা 


মোঃ মিনার হোসেন খান, 
পলাশ উপজেলা প্রতিনিধি 


নরসিংদীর পলাশে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে  ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্যে র‌্যালি, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 
         ১ সেপ্টেম্বর ২০২৫ রোজ রবিবার বিকেল ৫টায় ঘোড়াশাল পৌর এলাকার সাদ্দামবাজার বিএনপি কার্যালয় প্রাঙ্গণে এই কর্মসূচি পালন করা হয়।

  পলাশ উপজেলা যুবদল সভাপতি প্রত্যাশী মকবুল মোর্শেদ রতনের উদ্যোগে এক বিশাল র‌্যালি সাদ্দামবাজার থেকে শুরু হয়ে ঘোড়া চত্বর ও আশপাশের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবারো সাদ্দামবাজার বিএনপি কার্যালয়ে এসে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

                     অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঘোড়াশাল পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর হোসেন। সভাপতিত্ব করেন পলাশ উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মকবুল মোর্শেদ রতন। অনুষ্ঠান সঞ্চালনা করেন পলাশ শিল্পাঞ্চল কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক তৌকির ইসলাম রবিন। 

                      বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক ছানোয়ার হোসেন, ঘোড়াশাল ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি গিয়াসউদ্দিন ও পলাশ উপজেলা বিএনপির প্রচার সম্পাদক হাজী জাহিদ। এছাড়াও উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অনুষ্ঠানে যোগ দেন।

                    আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত  জাহাঙ্গীর হোসেন বলেন, “অতীতের সব মতপার্থক্য ভুলে গিয়ে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। ড. আব্দুল মঈন খানকে ধানের শীষ মার্কায় ভোট দিয়ে সংসদে পাঠাতে পারলেই পলাশবাসীর দীর্ঘদিনের অসমাপ্ত কাজগুলো সম্পন্ন হবে।” তিনি আরও দাবি করেন, “ড. মঈন খান কখনো কমিশন বাণিজ্যে জড়াননি, অথচ অতীতে আওয়ামী লীগের এমপিরা এক মিনিটে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন।”

            সভাপতির বক্তব্যে মকবুল মোর্শেদ রতন বলেন, “আমাদের একমাত্র লক্ষ্য থাকবে সর্বোচ্চ ভোটে ড. আব্দুল মঈন খান স্যারকে সংসদে পাঠানো। এ জন্য মাঠে থেকে ঐক্যবদ্ধভাবে কাজ করব।”

             অনুষ্ঠানে বক্তারা বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া মাহফিলের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি হয়।

Tag
আরও খবর