রংপুর মহানগর জামায়াতের আমির ও রংপুর-৪ আসনের এমপি প্রার্থী উপাধ্যক্ষ মাওলানা এটিএম আজম খাঁন পীরগাছা উপজেলার বিভিন্ন ভোটকেন্দ্রের সভাপতি-সম্পাদকদের নিয়ে এক মতবিনিময় সভা করেছেন। সোমবার (১ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলা জামায়াত কার্যালয়ে এ মতবিনিময় সভা করেন তিনি।পীরগাছা ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা আবু সুফিয়ান সুজনের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন রংপুর জেলা জামায়াতের মানবসম্পদ বিভাগের সভাপতি মোতালেব হোসেন, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী মাওলানা মোস্তাক আহমেদ, উপজেলা জামায়াতের সেক্রেটারী মোস্তাফিজার রহমান, দপ্তর সম্পাদক আব্দুল জব্বার, সাবেক দপ্তর সম্পাদক জাকির হোসেন, পীরগাছা ইউনিয়ন জামায়াতের সেক্রেটারী হাফেজ ইদ্রিস আলী, বায়তুল মাল সম্পাদক মাওলানা হোসাইন আহমেদ, ইউনিয়ন ওলামা বিভাগের সভাপতি আবুল হোসেন, ওয়ার্ড সেক্রেটারী মাওলানা জিল্লুর রহমান প্রমুখ।এর আগে এমপি প্রার্থী মাওলানা এটিএম আজম খাঁন উপজেলার বিভিন্ন বাজার গণসংযোগ সহ পীরগাছা সদর ইউনিয়নের ১নং কিসামত ঝিনিয়া ওয়ার্ডের উদ্যোগে নির্বাচনী মতবিনিময় সভা করেন।
২০ ঘন্টা ৪৮ মিনিট আগে
২ দিন ৬ ঘন্টা ৫৯ মিনিট আগে
২ দিন ২৩ ঘন্টা ১২ মিনিট আগে
৩ দিন ১৭ ঘন্টা ৩১ মিনিট আগে
৩ দিন ১৮ ঘন্টা ২৪ মিনিট আগে
৩ দিন ২০ ঘন্টা ৪৬ মিনিট আগে
৪ দিন ৩ ঘন্টা ২৬ মিনিট আগে
৪ দিন ৫ ঘন্টা ২৪ মিনিট আগে