চলমান শ্রমিক বিক্ষোভে ৫ শতাধিক পোশাক কারখানা বন্ধ রয়েছে: বিজিএমইএ নোয়াখালীতে ছাত্রদলের নবগঠিত কমিটির আনন্দ শোভাযাত্রা দোকান ঘর-সীমানাপ্রাচীর ভেঙে ব্যবসায়ীর জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ ৪ নভেম্বর থেকে সারাদেশে গ্যাসের সরবরাহ কমবে: পেট্রোবাংলা দুবলার চরে পাঁচ মাসের শুঁটকি মৌসুম শুরু, ১০ হাজার জেলের কর্মযজ্ঞ পোশাক খাতের অস্থিরতা নিয়ে জরুরি বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান নবীনগরে মামার বাড়িতে বেড়াতে এসে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার জাতীয় যুব দিবস উপলক্ষে শেরপুরে র‍্যালি, আলোচনা সভা ও যুব ঋণ বিতরণ নওগাঁর নিয়ামতপুরে জাতীয় যুব দিবস উপলক্ষে ঋণের চেক ও সনদপত্র বিতরণ মিরসরাইয়ে জাতীয় যুব দিবসে শ্রেষ্ঠ যুব সংগঠকের সম্মাননা পেলেন গোলাম মর্তুজা জাতীয় যুব দিবসে মিরসরাইয়ের ফয়সাল আলম পেলেন শ্রেষ্ঠ উদ্যোক্তার সম্মাননা ইসলামপুরে যমুনা নদীতে পিটিয়ে হত্যার ঘটনায় এক আসামিকে আটক করেছে পুলিশ পীরগাছায় জাতীয় যুব দিবস উদযাপন, যুব ঋণ বিতরণ র‌্যালি, আলোচনা সভা জয়পুরহাটে এসআরবির অভিযানে ইয়াবা ও টাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী মিলন গ্রেপ্তার শেরপুরের ঝিনাইগাতীতে জাতীয় যুব দিবস উদযাপন ঝিনাইগাতীতে কারিতাস ও উপজেলা প্রশাসনের সমন্বয়ে জাতীয় যুব দিবস পালিত রাজবাড়ীর গোয়ালন্দে জাতীয় যুব দিবস পালিত মাদক, বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে রাজবাড়ীতে উঠান বৈঠক ও সমাবেশ উলিপুরে জাতীয় যুব দিবস পালিত জাতীয় যুব দিবস উপলক্ষে শান্তিগঞ্জে র‍্যালি ও আলোচনা সভা

বাঘারপাড়া সিদ্দিকীয়া কামিল মাদ্রাসায় নতুন বাংলা প্রভাষক জান্নাতুল ফেরদৌস তানিয়া

যশোরের বাঘারপাড়া সিদ্দিকীয়া কামিল মাদ্রাসায় বাংলা প্রভাষক হিসেবে যোগদান করেছেন জান্নাতুল ফেরদৌস তানিয়া। এনটিআরসিএ-এর ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে সুপারিশপ্রাপ্ত হয়ে তিনি এই পদে নিয়োগ পান।রবিবার (৩১ আগস্ট ২০২৫) সকালে মাদ্রাসায় এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে তাঁর হাতে নিয়োগপত্র তুলে দেন অধ্যক্ষ মোঃ সিদ্দিকুল্লা। এসময় প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকারা উপস্থিত থেকে নতুন প্রভাষককে স্বাগত জানান।যোগদানের পর জান্নাতুল ফেরদৌস তানিয়া বলেন, "আমি মাদ্রাসার শিক্ষা পরিবেশ উন্নত করতে এবং শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা প্রদানে সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করব।"

অধ্যক্ষ মোঃ সিদ্দিকুল্লা জানান, "একজন যোগ্য শিক্ষক নিয়োগের ফলে আমাদের প্রতিষ্ঠানের শিক্ষার পরিবেশ আরও সমৃদ্ধ হবে। আমি আশা করি, তিনি শিক্ষার্থীদের একাডেমিক এবং নৈতিক উৎকর্ষ সাধনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।"স্থানীয় শিক্ষানুরাগী মহল এই নিয়োগে আনন্দ প্রকাশ করেছেন এবং নতুন শিক্ষকের সাফল্য কামনা করেছেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মোঃ ইউনুস আলী, মোঃ শহিদুল ইসলাম, মোঃ সিরাজুল ইসলাম, মোঃ আবুল বাশার, মোঃ আবুল কালাম আজাদ, পীরজাদা মাহফুজউদ্দিন, মোহাম্মদ লিয়াকত আলী, মোঃ মোস্তাফিজুর রহমান, মোঃ কবির হোসেন এবং মোঃ আনোয়ার হোসাইন প্রমুখ।


আরও খবর