ভূল নম্বরে চলে যাওয়া টাকা উদ্ধার করে মালিককে দিল শ্যামনগর থানা পুলিশ আদমদীঘি রহিম উদ্দীন ডিগ্রী কলেজে একাদশ শ্রেণির ক্লাস উদ্বোধন চৌদ্দগ্রামে জমি বিরোধের জেরে স্কুলছাত্রীর ওপর হামলা, গুরুতর আহত স্বাভাবিক হচ্ছে গ্যাস সরবরাহ পরিস্থিতি: পেট্রোবাংলা ‘জাতিসংঘকে সমঝোতামূলক বিশ্বের কেন্দ্রে দেখতে চায় বাংলাদেশ’ জুমার দিন যে আমলগুলো ভুলবেন না “সেনবাগে নাড়ী, চট্টগ্রামে বাড়ী” শাহজাহান খোকনের পারিবারিক পরিচয় সিএন্ডএফ ব্যবসায়ী মিরসরাইয়ে মুক্তিযোদ্ধা মেজর মোস্তফা কলেজে নবীন বরণ সৈয়দ ফজলুল হক কলেজে নবীনদের বরণ, শিক্ষার্থীদের স্বপ্নপূরণের প্রত্যয়। উলিপুর সরকারি কলেজের শিক্ষক অলোকেশ রায়েকে বিদায় সম্বর্ধনা মির্জাসহ স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের পৃথক মামলা কুলিয়ারচরে মাদকাসক্ত ছেলের দেওয়া আগুনে পুড়ল মা-বাবার মাথা গোঁজার ঠাঁই ‎কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মোংলায় বিক্ষোভ মিছিল যুক্তরাষ্ট্রকে পাঁচ দিনের আলটিমেটাম ইরানের সাইফউদ্দিনের ইনজুরি, এশিয়ান গেমসে কপাল খুলল আলিসের সাগর উত্তাল, কমেছে গ্যাস সরবরাহ শ্মশান এলাকার ঘের ঘিরে মাদক বেচাকেনার অভিযোগ কুতু্বদিয়ায় ১টি গাছ থেকে ৬০হাজার টাকার ডাব বিক্রি শেরপুরে ইংলিশ স্পেলিং স্টার প্রতিযোগিতার কেন্দ্রভিত্তিক পুরস্কার বিতরণ জাবিপ্রবি ক্যাম্পাসে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত

দেশের ভবিষ্যৎ গঠনে তরুণদের ভূমিকা গুরুত্বপূর্ণ : প্রধান উপদেষ্টা

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 30-08-2025 11:23:22 pm

দেশের ভবিষ্যৎ গঠনে তরুণদের গুরুত্বপূর্ণ ভূমিকার ওপর গুরুত্বারোপ করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। 


সাউথ এশিয়ানস ফর হিউম্যান রাইটসের (সাহর) একটি প্রতিনিধিদলের সঙ্গে এক বৈঠকে প্রধান উপদেষ্টা শনিবার (৩০ আগস্ট) এসব কথা বলেন। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই বৈঠক অনুষ্ঠিত হয়। 


প্রধান উপদেষ্টার প্রেস উইং এই তথ্য জানিয়েছে।


ড. মুহাম্মদ ইউনূস বলেন, দায়িত্ব গ্রহণের পর থেকেই আমরা সব স্তরে তরুণদের অংশগ্রহণ বাড়ানোকে অগ্রাধিকার দিয়েছি। সংস্কার কমিশনে তাদের প্রতিনিধিত্ব নিশ্চিত করা হয়েছে এবং নীতি প্রণয়ন থেকে শুরু করে শাসনব্যবস্থার সব ক্ষেত্রেই তাদের সম্পৃক্ত করা হয়েছে। যারা এক সময় উপেক্ষিত ছিল এবং এর ফলে ভুগেছে, সেই তরুণরাই এখন আন্দোলন-পরবর্তী সময়ে দেশকে নেতৃত্ব দিচ্ছে। আমরা যারা প্রবীণ, তাদের (তরুণদের) পথপ্রদর্শন ও সহায়তা করা আমাদের দায়িত্ব। এটি শুধু বাংলাদেশের জন্য নয়, সমগ্র দক্ষিণ এশিয়ার জন্যই একটি চ্যালেঞ্জ।


সাহরের সহ-সভাপতি রোশমি গোস্বামী বর্তমান সময়কে শুধু বাংলাদেশের জন্য নয়, গোটা দক্ষিণ এশিয়ার জন্যই এক রূপান্তরমূলক মুহূর্ত হিসেবে বর্ণনা করে বলেন, আমরা এখানে নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ করেছি। এই সরকারের প্রতি প্রত্যাশা খুবই বেশি, বিশেষ করে তরুণ প্রজন্মের মধ্যে। সেই প্রত্যাশা পূরণ করা সরকারের জন্য একটি বড় চ্যালেঞ্জ।


প্রতিনিধিদল অন্তর্বর্তী সরকারের সংস্কার উদ্যোগ ও মানবাধিকার নিশ্চিতে তাদের অঙ্গীকারকে সাধুবাদ জানায়। তারা গণতান্ত্রিক রূপান্তরকে মসৃণভাবে এগিয়ে নেওয়ার জন্য সরকারের প্রচেষ্টারও প্রশংসা করে।


বৈঠকে আইন উপদেষ্টা আসিফ নজরুল, গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান এবং সমাজকল্যাণ, মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমীন এস মুরশিদও উপস্থিত ছিলেন। 


অন্যদিকে, সাহরের প্রতিনিধিদলে ছিলেন সংগঠনটির সহ-সভাপতি রোশমি গোস্বামী, মানবাধিকারকর্মী সারূপ ইজাজ (পাকিস্তান), দীক্ষ্যা ইল্লাঙ্গাসিংহে, অনুষয়া কল্লুরে (শ্রীলঙ্কা) এবং সায়ীদ আহমেদ (বাংলাদেশ)। বৈঠকে বাংলাদেশের চলমান গণতান্ত্রিক রূপান্তর প্রক্রিয়া ও দক্ষিণ এশিয়ার সার্বিক মানবাধিকার পরিস্থিতি নিয়ে আলোচনা হয়।

আরও খবর


6ab5359bed43c-240926083715.webp
সাগর উত্তাল, কমেছে গ্যাস সরবরাহ

২০ ঘন্টা ৫২ মিনিট আগে