জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী একনেকে উঠছে ১৫ উন্নয়ন প্রকল্প সম্মেলন স্কুলের পাশে অচেতন অবস্থায় উদ্ধার অজ্ঞাত যুবক যশোর হাসপাতালে ভর্তি পীরগাছায় বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটির ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ঢাকা উত্তর সিটিতে আসিফ মাহমুদ, দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারীকে এনসিপির মেয়র প্রার্থী ঘোষণা ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখতে শান্তিগঞ্জ প্রেসক্লাবের বার্ষিক নৈশভোজ অনুষ্ঠিত মোবাইল অ্যাপ ভিত্তিক ভয়ংকর জুয়া খেলায় আসক্ত বিভিন্ন শ্রেণি পেশার মানুষ পৈতৃক ভিটা নিয়ে সালিশ, অর্থ লেনদেনের অভিযোগ ঘরছাড়া শিশুর পা কেটে নামানো হয় ভিক্ষাবৃত্তিতে, ৭ মাস পর বাবার বুকে ফিরল রায়হান গোল্ড মেডেল পেলেন শাহেদুল আলম ও ফাহমিদা ফয়সাল আয়েশা, সংবর্ধনা ৭৩ কৃতী শিক্ষার্থীকে শ্রীমঙ্গলে বায়তুল আমান মাদ্রাসায় ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ, মেধাবী শিক্ষার্থীদের জন্য বিশেষ বৃত্তির ঘোষণা ১৯ সেপ্টেম্বর 'ঢাকা টু রংপুর' লংমার্চ' সফল করতে পীরগাছা উপজেলা জামায়াতের প্রস্তুতিমূলক সভা গারাংগিয়া সড়ক রক্ষায় সাহসী সাংবাদিক সাইফুল ইসলাম, ভারী যান ও দখলদারির বিরুদ্ধে প্রশাসনে আবেদন ‎​বহুলীতে আলোচনার তুঙ্গে জেলা বিএনপির উপদেষ্টা এস এম রঞ্জু: পাল্টে যাচ্ছে মাঠের হিসাব বানিয়াচংয়ে নারীদের গোসলের ছবি তোলা নিয়ে সংঘর্ষ : আহত অর্ধশতাধিক পানি সম্পদ মন্ত্রী হিসাবে আমিই প্রথম ভোলাকে রক্ষার করার চেষ্টা করেছি স্পিকার মেজর হাফিজ আশাশুনির নাকতাড়া কমিউনিটি ক্লিনিক ভবনের নাজুক অবস্থায় জীবন শংসয় বাঘায় দু'টি পিস্তল, ম্যাগাজিন ও তাজা গুলিসহ এক নারী আটক শ্যামনগর ভয়েস অব সিটিজেন্স কমিটির অর্ধ-বার্ষিক সভা লাখাইয়ে মাদকবিরোধী পৃথক অভিযানে ৯০পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার।

ভবিষ্যত প্রজন্মকে সুন্দর জীবন গড়ার জন্য, খেলার বিকল্প নেই! পীরগাছায় এটিএম আজম খাঁন

রংপুর মহানগর জামায়াতের আমির ও রংপুর-৪ আসনের জামায়াতের মনোনীত জাতীয় সংসদ প্রার্থী উপাধ্যক্ষ মাওলানা এটিএম আজম খাঁন বলেছেন, আমাদের টার্গেট-জাতিকে মাদকমুক্ত করার জন্য, জাতিকে চাঁদামুক্ত করার জন্য, ভবিষ্যত প্রজন্মকে সুন্দর জীবন গড়ার জন্য, খেলার বিকল্প নেই!  

শুক্রবার (২২ আগস্ট) বিকেলে পীরগাছায় তাম্বুলপুর উচ্চ বিদ্যালয় মাঠে তাম্বুলপুর ইউনিয়ন জাাময়াতে ইসলামী যুববিভাগের উদ্যোগে ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

খেলায় সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমির বজলুর রশিদ মুকুল। সভাপতির বক্তব্যে তিনি বলেন, খেলাধূলার মাধ্যমে আমাদের এই অঞ্চলের যুবকরা মাদকমুক্ত হবে, মোবাইলফোনের আসক্তি থেকে মুক্ত হয়ে সুস্থ ধারায় তারা চলে আসবে।

এসময় বিশেষ অতিথি ছিলেন রংপুর জেলা যুববিভাগের সভাপতি মাওলানা মোস্তাক আহমেদ, উপজেলা যুববিভাগের সভাপতি রমজান শেখ, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ফারুকুল ইসলাম রাখু, সহকারী সেক্রেটারী শফিকুল ইসলাম খাঁন, তাম্বুলপুর ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা সাইফুল ইসলাম, সেক্রেটারী মাওলানা হুমায়ুন বাদশা, ওলামা বিভাগের সভাপতি নুরুল ইসলাম সিরাজী, ইউপি সদস্য আব্দুল গফুর, তাম্বুলপুর ইউনিয়ন যুববিভাগের সভাপতি আবু রায়হান ও সেক্রেটারী জাহিদ হাসান সহ হাজার হাজার খেলাপ্রেমিক।

খেলায় অন্নদা নগর ফুটবল একাদশ বনাম তাম্বুলপুর খেলোয়াড় কল্যাণ সমিতির মধ্যকার খেলা অনুষ্ঠিত হয়। হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর দুই এক গোলে অন্নদা নগর ফুটবল একাদশ তাম্বুলপুর খেলোয়াড় কল্যাণ সমিতিকে পরাজিত করে। পরে চ্যাম্পিয়ন দলকে ১২হাজার ও রানার্স আপ দলকে ১০হাজার টাকার চেক তুলে দেন অতিথিরা। 

আরও খবর