জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের গৌরব, ঐতিহ্য ও সংগ্রামের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে রংপুরের পীরগাছায় বৃক্ষরোপন, পরিচ্ছন্নতা অভিযান ও প্রতিষ্ঠাবার্ষিকীর পোস্টার দেয়ালে দেয়ালে সাঁটানো হয়েছে। বুধবার (২০ আগস্ট) বিকেলে পীরগাছা কেন্দ্রীয় নয়া কারবালা ঈদগাহ মাঠে বর্ণিত কর্মসূচিগুলো অনুষ্ঠিত হয়। উপজেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে কর্মসূচিগুলোতে অংশগ্রহণ করেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য আর এস নৈতিক। রংপুর জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক শাহিন আলম।এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আশরাফুল ইসলাম বাবু, সদস্য সচিব আল আমিন, সিনিয়র যুগ্ম আহবায়ক মোসলিম উদ্দিন, যুগ্ম আহবায়ক মিনহাজুল ইসলাম মিলন, পীরগাছা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সবুজ ইসলাম, ছাওলা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আল আমিন সরকার, সদস্য সচিব সাজু মিয়া, ইটাকুমারী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জাহাঙ্গীর আলম, কৈকুড়ী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মামুনুর রশিদ, তাম্বুলপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য রফিকুল ইসলাম ও স্বেচ্ছাসেবক দলের নেতা আসাদুজ্জামান রানা সহ আরও অনেকে।
৪ ঘন্টা ৯ মিনিট আগে
৫ ঘন্টা ৫৬ মিনিট আগে
৬ ঘন্টা ০ মিনিট আগে
৬ ঘন্টা ২৬ মিনিট আগে
৭ ঘন্টা ৪১ মিনিট আগে
৮ ঘন্টা ৭ মিনিট আগে
৮ ঘন্টা ৪১ মিনিট আগে