সাতক্ষীরায় দুই কোমলমতি শিক্ষার্থীর মৃত্যু জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী একনেকে উঠছে ১৫ উন্নয়ন প্রকল্প সম্মেলন স্কুলের পাশে অচেতন অবস্থায় উদ্ধার অজ্ঞাত যুবক যশোর হাসপাতালে ভর্তি পীরগাছায় বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটির ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ঢাকা উত্তর সিটিতে আসিফ মাহমুদ, দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারীকে এনসিপির মেয়র প্রার্থী ঘোষণা ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখতে শান্তিগঞ্জ প্রেসক্লাবের বার্ষিক নৈশভোজ অনুষ্ঠিত মোবাইল অ্যাপ ভিত্তিক ভয়ংকর জুয়া খেলায় আসক্ত বিভিন্ন শ্রেণি পেশার মানুষ পৈতৃক ভিটা নিয়ে সালিশ, অর্থ লেনদেনের অভিযোগ ঘরছাড়া শিশুর পা কেটে নামানো হয় ভিক্ষাবৃত্তিতে, ৭ মাস পর বাবার বুকে ফিরল রায়হান গোল্ড মেডেল পেলেন শাহেদুল আলম ও ফাহমিদা ফয়সাল আয়েশা, সংবর্ধনা ৭৩ কৃতী শিক্ষার্থীকে শ্রীমঙ্গলে বায়তুল আমান মাদ্রাসায় ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ, মেধাবী শিক্ষার্থীদের জন্য বিশেষ বৃত্তির ঘোষণা ১৯ সেপ্টেম্বর 'ঢাকা টু রংপুর' লংমার্চ' সফল করতে পীরগাছা উপজেলা জামায়াতের প্রস্তুতিমূলক সভা গারাংগিয়া সড়ক রক্ষায় সাহসী সাংবাদিক সাইফুল ইসলাম, ভারী যান ও দখলদারির বিরুদ্ধে প্রশাসনে আবেদন ‎​বহুলীতে আলোচনার তুঙ্গে জেলা বিএনপির উপদেষ্টা এস এম রঞ্জু: পাল্টে যাচ্ছে মাঠের হিসাব বানিয়াচংয়ে নারীদের গোসলের ছবি তোলা নিয়ে সংঘর্ষ : আহত অর্ধশতাধিক পানি সম্পদ মন্ত্রী হিসাবে আমিই প্রথম ভোলাকে রক্ষার করার চেষ্টা করেছি স্পিকার মেজর হাফিজ আশাশুনির নাকতাড়া কমিউনিটি ক্লিনিক ভবনের নাজুক অবস্থায় জীবন শংসয় বাঘায় দু'টি পিস্তল, ম্যাগাজিন ও তাজা গুলিসহ এক নারী আটক শ্যামনগর ভয়েস অব সিটিজেন্স কমিটির অর্ধ-বার্ষিক সভা

পীরগাছা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাদ্বয়ের অবসরজনিত বিদায় সংবর্ধনা

রংপুরের পীরগাছা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ সুজা মিঞা ও লিপিকা দত্তকে অবসরজনিত বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। বুধবার (২০ আগস্ট) দুপুরে উপজেলা পরিষদ হলরুমে এ বিদায় সংবর্ধনা দেন মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানগণ। 


উপজেলা বেসরকারি মাধ্যমিক শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি জিল্লুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সৈয়দ শামসুদ্দোহা চঞ্চলের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মো. রাসেল।


উপজেলা বেসরকারি মাধ্যমিক শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির সার্বিক সহযোগিতায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার ফারুকুজ্জামান ডাকুয়া, সমিতির সহসভাপতি শাহনূর আলম, উপদেষ্টা শামসুল আলম, রফিকুল ইসলাম, মিজানুর রহমান, মহিলা বিষয়ক সম্পাদক হাসিনা আফরোজ মনি, কোহিনূর বেগম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলমগীর হোসেন প্রামানিক, প্রধান শিক্ষক আব্দুল হাকিম, মজনু মিয়া সহ আরও অনেকে।

এসময় বর্ণাঢ্য কর্মময় জীবন নিয়ে স্মৃতিচারণ করে বক্তব্য দেন বিদায়ী কর্মকর্তাদ্বয়। বিদায়ী সৈয়দ সুজা মিঞা চলতি বছরের ৩ এপ্রিল ও লিপিকা দত্ত ২০ আগস্ট অবসরে চলে যান। আলোচনা শেষে সবার মঙ্গল কামনায় দোয়া পরিচালনা করেন সমিতির কোষাধ্যক্ষ আব্দুল ওহাব।   


আরও খবর