সাতক্ষীরায় দুই কোমলমতি শিক্ষার্থীর মৃত্যু জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী একনেকে উঠছে ১৫ উন্নয়ন প্রকল্প সম্মেলন স্কুলের পাশে অচেতন অবস্থায় উদ্ধার অজ্ঞাত যুবক যশোর হাসপাতালে ভর্তি পীরগাছায় বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটির ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ঢাকা উত্তর সিটিতে আসিফ মাহমুদ, দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারীকে এনসিপির মেয়র প্রার্থী ঘোষণা ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখতে শান্তিগঞ্জ প্রেসক্লাবের বার্ষিক নৈশভোজ অনুষ্ঠিত মোবাইল অ্যাপ ভিত্তিক ভয়ংকর জুয়া খেলায় আসক্ত বিভিন্ন শ্রেণি পেশার মানুষ পৈতৃক ভিটা নিয়ে সালিশ, অর্থ লেনদেনের অভিযোগ ঘরছাড়া শিশুর পা কেটে নামানো হয় ভিক্ষাবৃত্তিতে, ৭ মাস পর বাবার বুকে ফিরল রায়হান গোল্ড মেডেল পেলেন শাহেদুল আলম ও ফাহমিদা ফয়সাল আয়েশা, সংবর্ধনা ৭৩ কৃতী শিক্ষার্থীকে শ্রীমঙ্গলে বায়তুল আমান মাদ্রাসায় ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ, মেধাবী শিক্ষার্থীদের জন্য বিশেষ বৃত্তির ঘোষণা ১৯ সেপ্টেম্বর 'ঢাকা টু রংপুর' লংমার্চ' সফল করতে পীরগাছা উপজেলা জামায়াতের প্রস্তুতিমূলক সভা গারাংগিয়া সড়ক রক্ষায় সাহসী সাংবাদিক সাইফুল ইসলাম, ভারী যান ও দখলদারির বিরুদ্ধে প্রশাসনে আবেদন ‎​বহুলীতে আলোচনার তুঙ্গে জেলা বিএনপির উপদেষ্টা এস এম রঞ্জু: পাল্টে যাচ্ছে মাঠের হিসাব বানিয়াচংয়ে নারীদের গোসলের ছবি তোলা নিয়ে সংঘর্ষ : আহত অর্ধশতাধিক পানি সম্পদ মন্ত্রী হিসাবে আমিই প্রথম ভোলাকে রক্ষার করার চেষ্টা করেছি স্পিকার মেজর হাফিজ আশাশুনির নাকতাড়া কমিউনিটি ক্লিনিক ভবনের নাজুক অবস্থায় জীবন শংসয় বাঘায় দু'টি পিস্তল, ম্যাগাজিন ও তাজা গুলিসহ এক নারী আটক শ্যামনগর ভয়েস অব সিটিজেন্স কমিটির অর্ধ-বার্ষিক সভা

পীরগাছায় স্বেচ্ছাসেবীদের উদ্যোগে রোগীদের জন্য বিনামূল্যে অক্সিজেন সিলিন্ডার স্থাপন

রংপুরের পীরগাছায় পৃথক দুটি স্থানে জরুরী রোগীদের জন্য বিনামূল্যে অক্সিজেন সিলিন্ডার স্থাপন করা হয়েছে। সোমবার (১৮ আগস্ট) উপজেলার অন্নদানগর ইউনিয়নের অন্নদানগর বাজারের পল্লী চিকিৎসক নুরুল ইসলামের চেম্বার ও সাতদরগা বাজারের পল্লী চিকিৎসক আশাদুল ইসলামের চেম্বারে এ দুটি সিলিন্ডার স্থাপন করা হয়।  
শ্বাসকষ্ট দূরীকরণ, অপারেশনের সময়, বৃদ্ধ ও দুর্বল রোগী বিশেষ করে শরীরের প্রয়োজনীয় ঘাটতি তাৎক্ষণিক পূরণে এ মহতি উদ্যোগ গ্রহণ করেন অন্নদানগর তরুণ স্বেচ্ছাসেবী সংগঠন ও তারুণ্যের আলো স্বেচ্ছাসেবী সংগঠনের স্বেচ্ছাসেবীরা। 
সমাজসেবক মিজানুর রহমান রকি বলেন, আমরা অনেক সময় দেখে থাকি বিভিন্ন হার্টের রোগীদের জরুরীভাবে অক্সিজেনের প্রয়োজন হয়। আর আমাদের এলাকায় তাৎক্ষণিকভাবে অক্সিজেন না পাওয়ায় রোগীরা নির্মম মুহুর্তে চলে যায়। তাই আমরা এলাকার সচেতন মানুষ, স্বেচ্ছাসেবী ও বয়োজেষ্ঠদের নিয়ে বিনামূল্যে অক্সিজেন সিলিন্ডারের ব্যবস্থা করেছি।
জনতার চেয়ারম্যান খ্যাত মাহবুবার রহমান বলেন, অন্নদানগর বা সাতদরগা এলাকা থেকে যদি আমরা রোগী রংপুর শহরে নিয়ে যাই-কমপক্ষে এক ঘণ্টা সময় লাগে। কিন্তু যারা অক্সিজেনের রোগী তাদের জীবন ঝুঁকিতে পড়ে যায়।
পল্লী চিকিৎসক আশাদুল ইসলাম বলেন, এটি সত্যিই জনগণের জন্য উন্নয়নমূলক কাজ। যারা এ সেবা নেবেন তারা সবসময় আমার দোকানে এসে নিতে পারবেন। 
স্বেচ্ছাসেবী নুর হাসান নাহিদ বলেন, আমরা সবাই একসময় মারা যাবো। আমাদের মৃত্যু নিশ্চিত। কিন্তু বাঁচার আকাঙ্খা সবারই থাকে। কিন্তু সেই সময়ে যদি প্রয়োজনীয় সামগ্রি না থাকে তখন আমাদের হতাশার পরিমাণটা আরও বেড়ে যায়। 
পল্লী চিকিৎসক নুর ইসলাম বলেন, অক্সিজেন সিলিন্ডার একটি দুষ্প্রাপ্য জিনিস। যারা এটি দিলো তারা সত্যিই একটি মহতি কাজ করেছেন। হাসপাতাল, ক্লিনিক ছাড়া অক্সিজেন সিলিন্ডার পাওয়া যায় না তবে আজ থেকে অন্নদানগর বাজারে পাওয়া যাবে। 
অক্সিজেন সিলিন্ডারের উদ্যোক্তা সমর আলী বলেন, শুধু অন্নদানগর ইউনিয়ন নয়। আমাদের পার্শ্ববর্তী এলাকায় অক্সিজেন সিলিন্ডারের সেবা পাবেন। এখানে প্রায় ৫০হাজার লোকের বসবাস। অক্সিজেন উপজেলা বা জেলা পর্যায় ছাড়া পাওয়া যায় না। যারা অক্সিজেনের রোগী তারা সহজেই হাতের নাগালেই এ সেবা পাবেন।
এসময় সাবেক ইউপি সদস্য মোশাররফ হোসেন, আব্দুল্লাহ, পলাশ, আব্দুল হাই, আরিফ, রফিকুল, মাসুদ, রনি, রিশাদ, শাহিন আলম সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।    
আরও খবর