জন্মাষ্টমী উপলক্ষে শেরপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা ‎হোসেনপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে গেল তরুণ ব্যবসায়ীর স্বপ্ন উলিপুরে সরকারি রাস্তা থেকে অবৈধ বসতবাড়ী সরিয়ে নেয়ার আইনি নোটিশ জয়পুরহাটগামী প্রতিমন্ত্রীর গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, বৃদ্ধার মৃত্যু শ্রী শ্রী কৃষ্ণ জন্মাষ্টমী উপলক্ষে জয়পুরহাটে শতকণ্ঠের গীতা পাঠ, আলোচনা ও র‍্যালী দূর্ঘটনার কবলে প্রতিমন্ত্রীর গাড়ি ঈশ্বরগঞ্জে জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য শোভাযাত্রা শ্যামনগরে জনসম্মুখে পোড়ানো হল নিষিদ্ধ চায়না দুয়ারী জাল মাদক ও কিশোর অপরাধকে লাল কার্ড দেখিয়ে শিক্ষার্থীদের শপথ র‌্যাবের নাম বদলের বিল পাস দেশ অস্থিতিশীল করতে কেউ কেউ গুজব রটাচ্ছে : প্রধানমন্ত্রী লাখাইয়ের বাজারে দেশিজাতের মাছের জন্য হাহাকার। ক্ষেতলালে কৃষক-উদ্যোক্তা সমাবেশ ও কৃষি স্কিম প্রচার কর্মসূচি অনুষ্ঠিত পীরগাছায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশনের মৌলভীবাজার জেলা কমিটি গঠন জাবিপ্রবির ব্যবস্থাপনা সমিতির নবনির্বাচিত ভিপি ইসমাঈল, জিএস সাফিন ঈশ্বরগঞ্জে প্রায় ২২ লাখ টাকা মূল্যের ভারতীয় চোরাইপণ্য আটক ॥ গ্রেফতার ২ ন‌ওগাঁর নিয়ামতপুরে বাড়ির আঙিনায় গাঁজার চাষ, একজন গ্রেপ্তার নালিতাবাড়ীতে কারিতাসের উদ্যোগে মানসিক স্বাস্থ্য ও প্রাথমিক চিকিৎসা বিষয়ক প্রশিক্ষণ বঙ্গোপসাগরে মাছ ধরার ট্রলার ডুবে জেলে নিখোঁজ

১ জানুয়ারি বাণিজ্য মেলার উদ্বোধন

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 30-12-2022 09:31:31 am

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা-২০২৩ আগামী ১ জানুয়ারি থেকে শুরু হবে । প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজধানীর অদূরে পূর্বাচলে বঙ্গবন্ধু বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশীপ এক্সিবিশন সেন্টারে মাসব্যাপী এই বাণিজ্য মেলার উদ্বোধন করবেন। 

বৃহস্পতিবার রপ্তানি উন্নয়ন ব্যুারোর (ইপিবি) মহাপরিচালক মাহবুবুর রহমান বাসসকে বলেন,‘ মেলা আয়োজনের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এখন শুধু উদ্বোধনের অপেক্ষা। আগামী ১ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকাল ১০টায় বাণিজ্য মেলার উদ্বোধন করবেন। এবারের মেলার পরিসর বাড়ানো হয়েছে।’

এবার দেশি-বিদেশি মিলে মেলায় মোট ৩৫১টি স্টল, প্যাভিলিয়ন, মিনি প্যাভিলিয়ন থাকবে। গতবার এই সংখ্যা ছিল ২২৫টি। দেশীয় প্রতিষ্ঠান ছাড়াও মেলায় সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, কোরিয়া, ভারতসহ ১০টি বিদেশি রাষ্ট্রের ১৭টি প্রতিষ্ঠান অংশ নেবে।

মাহবুবুর রহমান জানান, মেলায় দর্শনার্থীদের যাতায়াতের সুবিধার্থে বিআরটিসির বাস সার্ভিস থাকবে। প্রথমে ৩০টি বাস থাকলেও পরবর্তীতে প্রয়োজন অনুযায়ী বাসের সংখ্যা বাড়ানো হবে। ১০০ টি পর্যন্ত বাস প্রস্তুত রাখা হবে বলে তিনি উল্লেখ করেন। 

তিনি আরও জানান, ইতোমধ্যে স্টল বরাদ্দ শেষ হয়েছে। যেসব প্রতিষ্ঠান স্টল বরাদ্দ পেয়েছে, তারা ডেকোরেশনসহ প্রয়োজনীয় প্রস্তুতি ইতোমধ্যে শেষ করেছে।

বাণিজ্য মেলায় নির্বিঘেœ যাওয়ার জন্য ৩০০ ফিট রাস্তা যাতায়াত উপযোগী করা হয়েছে। 

এক্সিবিশন সেন্টারের ভেতরে ও সামনের ফাঁকা জায়গা মিলে স্টল থাকবে। এতে করে দর্শনার্থীরা স্বাচ্ছন্দে ঘুরে বেড়াতে পারবেন। এবারও প্রিমিয়ার প্যাভিলিয়ন, প্রিমিয়ার মিনি প্যাভিলিয়ন, জেনারেল স্টল, ফুডকোড, মিনি স্টল, প্রিমিয়ার স্টলসহ ৩২টি ক্যাটাগরি রয়েছে। মিলনায়তনের ভেতরে নিজস্ব একটা ক্যাফেটরিয়া রয়েছে। একসঙ্গে ৫০০ লোক বসে খাবার খেতে পারবে।

আরও খবর


6a7ab255d17f7-110826112541.webp
দেশে আরেক দফা আরও বাড়ল স্বর্ণের দাম

২৪ দিন ৮ ঘন্টা ৩৫ মিনিট আগে


6a78c75a1ebc0-100826123050.webp
চার আর্থিক প্রতিষ্ঠানকে অকার্যকর ঘোষণা

২৫ দিন ১৯ ঘন্টা ৩০ মিনিট আগে





6a68d2da670f9-280726100338.webp
বর্তমানে দেশের রিজার্ভ ৩৬.৪৫ বিলিয়ন ডলার

৩৭ দিন ২১ ঘন্টা ৫৭ মিনিট আগে