মধুপুরে ব্যক্তিক্রমী আয়োজনে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে প্রয়াসের স্পেশাল চাইল্ড ডে উদযাপন সামাজিক অনুষ্ঠানে অংশ নেওয়া নিয়ে সেনবাগের ওসি প্রত্যাহার, তদন্ত শুরু নোয়াখালী লায়ন্স ক্লাব সিটির উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচী! শ্যামনগরে গ্রীণ ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্ক গঠন মধুপুর নৃত্যাঙ্গন সংস্থার ৩০জন শিক্ষার্থীদের এটিএন বাংলায় মনোমুগ্ধকর নৃত্য পরিবেশনা "মানবতার আহবান ফাউন্ডেশনের উদ্যোগে ৩য় ধাপে বৃক্ষরোপণ কর্মসূচি" নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁজাসহ একজন আটক অসহায়দের জন্য বরাদ্দ সেলাই মেশিন পেলেন ভাইস চেয়ারম্যান প্রার্থী তানজিদা আক্তার তন্নি চন্দনাইশে স্থানীয় সরকার নির্বাচনের ভোটের মাঠে প্রস্তুত প্রার্থীরা বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত শিশুসাহিত্যিক আখতার হুসেন চলে গেলেন না ফেরার দেশে ইসলামপুরে আন্তঃজেলা অটোরিকশা চোর চক্রের ২ সদস্য গ্রেপ্তার লাখাইয়ে মেইন সড়কে যত্রতত্র দাঁড় করে রাখা সিএনজি-টমটম, দুর্ভোগ চরমে। দৃষ্টিপ্রতিবন্ধীদের ব্রেইল হিফজ থেকে গৃহহীনদের আবাসন, মানবসেবায় অনন্য দৃষ্টান্ত 'নাজাত ইসলামী মারকাজ' ‎যান্ত্রিক ত্রুটি কাটিয়ে উৎপাদনে ফিরেছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট শৈলকুপায় ওপেন হাউজ ডে ও সুধী সমাবেশ পীরগাছায় সরকারি সড়কের তালগাছ কাটার অভিযোগ, প্রতিবাদে শিক্ষক-শিক্ষার্থীরা পুলিশই জনতা, জনতাই পুলিশ" "অপরাধমুক্ত সমাজ গঠনে অংশ নিন" শ্লোগানে শৈলকুপা ওপেন হাউজ ডে ও সুধী সমাবেশ অনুষ্ঠিত দূর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে শৈলকুপায় আইনশৃঙ্খলা রক্ষা ও ভক্তদের নিরাপত্তা বিষয়ক মতবিনিময় সভা শ্যামনগরে সুন্দরবন সুরক্ষার অঙ্গীকার দোহাজারীতে ট্রেনের ধাক্কায় নিহত ২, আহত ২

দুই মাসে টানা শ্রেষ্ঠত্ব অর্জন: দিনাজপুর জেলার শ্রেষ্ঠ ওসি মমতাজুল হক, বিরামপুর থানা জেলার শ্রেষ্ঠ

দিনাজপুর জেলার আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে টানা দ্বিতীয়বারের মতো বিশেষ অবদান রাখায় জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে নির্বাচিত হয়েছেন বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মমতাজুল হক। একইসাথে, জেলার ১৩টি থানার মধ্যে বিরামপুর থানা পরপর দুইবার শ্রেষ্ঠ থানা হিসেবে স্বীকৃতি পেয়েছে।

গত ৬ আগস্ট ২০২৫, দিনাজপুর পুলিশ লাইন্স হলরুমে মাসিক কল্যাণ সভা শেষে পুলিশ সুপারের সম্মেলন কক্ষে জুলাই/২০২৫ মাসের আইনশৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন দিনাজপুরের সম্মানিত পুলিশ সুপার জনাব মারুফাত হুসাইন। সভায় জেলার বিভিন্ন থানার সার্বিক কার্যক্রম মূল্যায়নের ভিত্তিতে এ পুরস্কার ঘোষণা করা হয়।


এর আগে, ১৯ জুন অনুষ্ঠিত মে/২০২৫ মাসের অপরাধ পর্যালোচনা সভাতেও বিরামপুর থানা ও ওসি মমতাজুল হক জেলার সেরা হিসেবে স্বীকৃতি পান।


ওসি মমতাজুল হক দায়িত্ব নেওয়ার পর থেকে বিরামপুর থানা এলাকায় মাদক, সন্ত্রাস, জুয়া, নারী ও শিশু নির্যাতন দমনে ধারাবাহিক অভিযান পরিচালনা করে অপরাধ নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।


তিনি শুধু অপরাধ দমনেই সীমাবদ্ধ থাকেননি, বরং জনবান্ধব পুলিশিং, কমিউনিটি পুলিশিং কার্যক্রম এবং সাধারণ মানুষের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলে পুলিশ ও জনগণের মধ্যে আস্থার সেতুবন্ধন গড়েছেন।


পুরস্কার গ্রহণের পর অনুভূতি প্রকাশ করে ওসি মমতাজুল হক বলেন, এই অর্জন আমার একার নয়, পুরো বিরামপুর থানার প্রতিটি সদস্যের সম্মিলিত পরিশ্রম ও নিষ্ঠার ফল। জনগণের পাশে থেকে কাজ করাই আমাদের মূল লক্ষ্য।


বিরামপুর থানার এই সাফল্যে স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক সমাজ ও সাধারণ মানুষ ওসি মমতাজুল হক এবং পুরো থানার টিমকে অভিনন্দন জানিয়েছেন।


অপরাধ দমন ও জনসেবায় নিষ্ঠা ও পেশাদারিত্বের এক উজ্জ্বল উদাহরণ হয়ে উঠেছেন ওসি মমতাজুল হক। তাঁর এই সাফল্য আগামী দিনে আরও দায়িত্বশীল ও জনবান্ধব পুলিশিং কার্যক্রমে অনুপ্রেরণা জোগাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা

আরও খবর