দা দিয়ে কুপিয়ে চাচিকে হত্যা, মা হাসপাতালে জয়পুরহাটে কিডনি বিক্রি করেও বদলেনি ভাগ্য! ট্রান্সফরমার চুরি মামলায় গ্রেপ্তার পীরগাছায় দুর্গাপূজা উদ্‌যাপন উপলক্ষে থানায় মতবিনিময় সভা মোংলায় এক মাস ধরে পানির সংকট, দুর্ভোগে ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা ডিজেলের সংকট ২০২৭ সালেও থাকবে: আইইএ ৯ নভেম্বর বসছে ত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন সপ্তাহে দুই দিন নিজ বাসাবাড়ি পরিষ্কার পরিচ্ছন্নতায় প্রধানমন্ত্রীর আহ্বান ২নং উত্তর চরবংশীর গর্ব মো. নাজমুল হাসান, বিসিএস শিক্ষা ক্যাডারে প্রথম স্থান অর্জন ফুটফুটে শিশুটিকে বাঁচাতে বাড়িয়ে দিন সহায়তার হাত, ওয়াফির হৃদয়ে ছিদ্র মোংলায় দুই মাস পর নারীকে ধর্ষণ ও হত্যার অভিযোগে গ্রেপ্তার ২ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শ্যামনগরে ৭১টি মন্দিরে ড.মনিরুজ্জামানের শুভেচ্ছা উপহার দেওয়ানগঞ্জের ডাংধরায় মা-ছেলেকে পিটিয়ে জখম ও ইজিবাইক ছিনতাই; থানায় অভিযোগ জামালপুরের বকশীগঞ্জে জাল আমেরিকান ডলারসহ গ্রেপ্তার ২: মোটরসাইকেল ও মোবাইল জব্দ কুলিয়ারচরে মাদক, অনলাইন জুয়া ও বিশেষ অভিযানে ০৯ জন গ্রেপ্তার আশাশুনির ১০৬ দুর্গাপূজা মন্দিরে ৬৩ টন ৬০০ কেজি চাউলের ডিও প্রদান লাখাইয়ে বসতঘরে মেঁঝে কেটে চুরি, মোবাইলসহ মূল্যবান মালামাল উধাও। পীরগাছায় রাজবাড়ির দুই পূজামণ্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক ইশরাত জাহান কুলিয়ারচরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন দিনাজপুরে নবাগত নার্সদের নবীন বরণ ও ক্যাপিং অনুষ্ঠান অনুষ্ঠিত। সাবেক মেয়র কাদের মির্জা, স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের তিন মামলা

বাংলাদেশের সীমান্তবর্তী পাহাড়িদের অস্ত্র দিবে ভারত

আন্তর্জাতিক ডেস্ক - প্রতিনিধি

প্রকাশের সময়: 07-08-2025 07:15:04 pm

বাংলাদেশের সীমান্তবর্তী ‘পাহাড়ি’ জনগোষ্ঠীকে অস্ত্রের লাইসেন্স দেয়া হবে। এ তথ্য জানিয়েছেন ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় আসাম রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। এ ঘোষণার পর সীমান্তবর্তী মুসলিম-সংখ্যাগরিষ্ঠ অঞ্চলে তীব্র উদ্বেগ দেখা দিয়েছে।


বৃহস্পতিবার (০৭ আগস্ট) ফরাসি বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।


আসামের মুখ্যমন্ত্রী শর্মা দাবি করেছেন, বাংলাদেশ সীমান্ত থেকে পাহাড়ি জনগণ হামলার শিকার হচ্ছেন। এমনকি নিজেদের গ্রামেও তারা হুমকির মুখে।


রাজ্যের মোট জনসংখ্যা প্রায় ৩ কোটি ১০ লাখ। ২০১১ সালের আদমশুমারি অনুযায়ী, মুসলিমদের সংখ্যা প্রায় ৩৫ শতাংশ। যাদের অধিকাংশই বাংলা ভাষাভাষী। বাকিরা মূলত হিন্দু ধর্মাবলম্বী ও অসমীয়া ভাষাভাষী।


মুখ্যমন্ত্রী শর্মা একটি নতুন ওয়েবসাইট চালু করার ঘোষণাও দেন, যেখানে সংবেদনশীল অঞ্চলের আদিবাসীরা অস্ত্রের লাইসেন্সের জন্য আবেদন করতে পারবেন।


তবে বিরোধীরা এ সিদ্ধান্তকে ‘বিপজ্জনক ও উসকানিমূলক’ বলে উল্লেখ করছেন। কংগ্রেস নেতা গৌরব গগৈ এক্সে (সাবেক টুইটার) লিখেছেন,‘এটি সুশাসন নয় বরং আইনহীনতার পথ তৈরি করবে।’


বিশ্লেষকদের মতে, আসামের এ পদক্ষেপ বাংলা ভাষাভাষী মুসলমানদের টার্গেট করেই নেয়া হচ্ছে। বিশেষ করে যাদের পূর্বপুরুষরা শত বছর ধরে আসামে বসবাস করলেও ভাষাগত কারণে তাদের সন্দেহের চোখে দেখা হয়। ২০১৯ সালে আসামেই প্রথম চালু হয় বিতর্কিত জাতীয় নাগরিক নিবন্ধন (এনআরসি)। এতে প্রায় ২০ লাখ মানুষ নাগরিক তালিকা থেকে বাদ পড়েন, যাদের বেশিরভাগই মুসলিম।


আসামের বিজেপি সরকার ইতোমধ্যেই ‘অবৈধ অনুপ্রবেশকারী’ দমন ও উচ্ছেদ অভিযানে এগিয়ে এসেছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বাংলাদেশে রাজনৈতিক পালাবদলের পর আসামের রাজনীতিতে মুসলিমবিরোধী উত্তেজনা আরও বেড়েছে।

আরও খবর






6ac5b73ac7a7e-071026090634.webp
পদার্থে নোবেল পেলেন ফ্রান্সিস হেলজেন

৮ দিন ৯ ঘন্টা ৫৫ মিনিট আগে