কর-জিডিপি অনুপাত ১৫ শতাংশে উন্নীত করতে এনবিআরের নতুন পরিকল্পনা বিশ্ববাজারে কমলো তেলের দাম জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী ইয়েমেনে সরকারি বাহিনীর সঙ্গে তীব্র সংঘর্ষ, ৮০ হুথি যোদ্ধা নিহত চোর সন্দেহে মহেশখালীর ফয়সাল হত্যার ঘটনায় কঠোর তদন্ত ও আইনের শাসনের দাবি লোহাগাড়ায় ১৪ হাজার পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার, মাইক্রোবাস জব্দ মধুপুরে ব্যক্তিক্রমী আয়োজনে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে প্রয়াসের স্পেশাল চাইল্ড ডে উদযাপন সামাজিক অনুষ্ঠানে অংশ নেওয়া নিয়ে সেনবাগের ওসি প্রত্যাহার, তদন্ত শুরু নোয়াখালী লায়ন্স ক্লাব সিটির উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচী! শ্যামনগরে গ্রীণ ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্ক গঠন মধুপুর নৃত্যাঙ্গন সংস্থার ৩০জন শিক্ষার্থীদের এটিএন বাংলায় মনোমুগ্ধকর নৃত্য পরিবেশনা "মানবতার আহবান ফাউন্ডেশনের উদ্যোগে ৩য় ধাপে বৃক্ষরোপণ কর্মসূচি" নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁজাসহ একজন আটক অসহায়দের জন্য বরাদ্দ সেলাই মেশিন পেলেন ভাইস চেয়ারম্যান প্রার্থী তানজিদা আক্তার তন্নি চন্দনাইশে স্থানীয় সরকার নির্বাচনের ভোটের মাঠে প্রস্তুত প্রার্থীরা বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত শিশুসাহিত্যিক আখতার হুসেন চলে গেলেন না ফেরার দেশে ইসলামপুরে আন্তঃজেলা অটোরিকশা চোর চক্রের ২ সদস্য গ্রেপ্তার লাখাইয়ে মেইন সড়কে যত্রতত্র দাঁড় করে রাখা সিএনজি-টমটম, দুর্ভোগ চরমে। দৃষ্টিপ্রতিবন্ধীদের ব্রেইল হিফজ থেকে গৃহহীনদের আবাসন, মানবসেবায় অনন্য দৃষ্টান্ত 'নাজাত ইসলামী মারকাজ' ‎যান্ত্রিক ত্রুটি কাটিয়ে উৎপাদনে ফিরেছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট

সাহসিকতায় পুরস্কার পেলেন পীরগাছা থানা এসআই সফিকুল

রংপুরের পীরগাছা থানার উপ-পরিদর্শক (এসআই) সফিকুল ইসলাম আকন্দ একাধিক অস্ত্র ও চোরাই যানবাহন উদ্ধার অভিযানে অনন্য অবদান রাখার স্বীকৃতিস্বরূপ আর্থিক পুরস্কার ও সনদপত্র পেয়েছেন।

বুধবার (৬ আগস্ট) দুপুরে রংপুর জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত মাসিক অপরাধ পর্যালোচনা সভায় এসআই সফিকুল ইসলাম আকন্দর হাতে এই বিশেষ পুরস্কার তুলে দেন রংপুর পুলিশ সুপার আবু সাইম । এ সময় জেলার অতিরিক্ত পুলিশ সুপার, থানার ওসি, উপ-পরিদর্শকসহ বিভিন্ন পর্যায়ের পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সম্প্রতি পীরগাছা থানা এলাকায় চালানো ধারাবাহিক অভিযানে এসআই সফিকুল ইসলাম আকন্দের নেতৃত্বে পুলিশ সদস্যরা তিনটি আগ্নেয়াস্ত্র, ১৫ রাউন্ড গুলি, পাঁচটি চোরাই মোটরসাইকেল এবং একটি চোরাই অটোরিকশা উদ্ধার করেন। এসময় তাদের কাছ থেকে ৪৯টি ভুয়া অস্ত্রের লাইসেন্স ও বিপুল পরিমাণ জাল কাগজপত্র জব্দ করা হয়। তার এই সফলতা গোটা জেলায় অপরাধ দমনে রংপুর জেলা পুলিশের সক্ষমতা ও তৎপরতার উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে।

এ বিষয়ে পুলিশ সুপার আবু সাইম বলেন, ‘অপরাধ দমন, অস্ত্র ও চোরাই যান উদ্ধারসহ আইনশৃঙ্খলা রক্ষায় যারা নিষ্ঠা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেন, জেলা পুলিশ তাদের সবসময় সম্মান ও উৎসাহ দিয়ে থাকে। এসআই সফিকুলের এই সাফল্য ভবিষ্যতের পুলিশ সদস্যদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।’

পুরস্কারপ্রাপ্ত এসআই সফিকুল ইসলাম আকন্দ বলেন, ‘এটি আমার জন্য সম্মানের মুহূর্ত। আমি কৃতজ্ঞ পুলিশ সুপারের প্রতি, যিনি আমাকে উৎসাহিত করেছেন। ভবিষ্যতেও নিষ্ঠা ও সততার সঙ্গে দায়িত্ব পালন করে এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখার জন্য কাজ করে যাব।’

আরও খবর




deshchitro-69aeeff67528b-090326100614.webp
শিবচরে আমের সোনালি মুকুলে নতুন সম্ভাবনা

১৯৫ দিন ১৩ ঘন্টা ৫৬ মিনিট আগে