আশাশুনিতে সিভিল সোসাইটি অর্গানাইজেশনের অর্ধ-বার্ষিক সভা ইসলামপুরের সাজাপ্রাপ্ত বাবা-ছেলে গ্রেপ্তার পত্নীতলায় দিনব্যাপী ফ্রী হেলথ ক্যাম্প ২০২৬ অনুষ্ঠিত চার বছরে ২ কোটি ৪০ লাখ কৃষক কার্ড দেবে সরকার জাতীয় যুব দিবসে যুব পুরস্কার পাচ্ছেন ১৪ জন দেশে আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশের ভূমিকা অগ্রগণ্য: স্বরাষ্ট্রমন্ত্রী পীরগাছায় দারুল ইসলাম মাদ্রাসায় সবক প্রদান ও পুরস্কার বিতরণ ২৮ অক্টোবর পল্টনে লগি-বৈঠার নৃশংস হত্যাকাণ্ডে দোষীদের বিচারের দাবিতে বাঘায় জামায়তের বিক্ষোভ মিছিল বাঘায় দিনব্যাপী উদ্যোক্তা সম্মেলন ও কর্মশালা অনুষ্ঠিত সাতক্ষীরায় চাঞ্চল্যকর জাকারিয়া হত্যা মামলায় গ্রেপ্তার হুজাইফা গোয়ালন্দে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ল ৩ টি ঘর, গরু ও ৬০ মণ ধান নরসিংদীতে অস্ত্র, মাদক ও নগদ ১০ লাখ টাকাসহ বিপুল সরঞ্জাম উদ্ধার উলিপুর উপজেলা মডেল মসজিদে শুদ্ধ উচ্চারণে পবিত্র কুরআন শরীফ শিখানো হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতক দ্বিতীয় বর্ষের পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ঘোষণা বরিশাল শেরে ই বাংলা মেডিকেলে নবজাতকের মৃত্যু, সুষ্ঠু তদন্তের দাবি পরিবারের কুলিয়ারচরে মুছা মিয়া উচ্চ বিদ্যালয়ে নবগঠিত এডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত ভোলা খেয়াঘাটে নীরবতা: লঞ্চ বন্ধে সংকটে শ্রমিক ও ইজারাদার,ভোগান্তি যাত্রীদের অসুস্থ বিএনপি নেতা রফিকুল ইসলামের পাশে হাজী সিরাজুল ইসলাম পীরগাছায় সাতদরগা যুব সংঘের ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত শান্তিগঞ্জে শহীদদের স্বরণে উপজেলা জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

পীরগাছায় জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষ্যে জামায়াতের গণমিছিল

রংপুরের পীরগাছায় বাংলাদেশ জামায়াতে ইসলামির আয়োজনে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি, ফ্যাসিস্ট হাসিনার পতন দিবস, বৈষম্যমুক্ত ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ বিনির্মাণের লক্ষ্যে এক গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে পীরগাছা সরকারি কলেজ মাঠ থেকে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় কলেজ মাঠে গিয়ে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

উপজেলা জামায়াতের আমির বজলুর রশিদ মুকুলের পরিচালনায় গণমিছিলে প্রধান অতিথি ছিলেন রংপুর মহানগর জামায়াতের আমির ও রংপুর-৪ আসনের এমপি প্রার্থী উপাধ্যক্ষ মাওলানা এটিএম আজম খাঁন।

বিশেষ অতিথি ছিলেন রংপুর জেলা জামায়াতের মানবসম্পদ বিভাগের সভাপতি মোতালেব হোসেন, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী মাওলানা মোস্তাক আহমেদ, উপজেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা হাশেম আলী, সেক্রেটারী মোস্তাফিজার রহমান, দপ্তর সম্পাদক আব্দুল জব্বার, পীরগাছা ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা আবু সুফিয়ান সুজন, সেক্রেটারী হাফেজ ইদ্রিস আলী, জেলা ওলামা বিভাগের সভাপতি শফিকুল ইসলাম মিলন, উপজেলা ওলামা বিভাগের সভাপতি মাওলানা আনোয়ারুল ইসলাম, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ফারুকুল ইসলাম রাখুসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।

আরও খবর