আশাশুনিতে সিভিল সোসাইটি অর্গানাইজেশনের অর্ধ-বার্ষিক সভা ইসলামপুরের সাজাপ্রাপ্ত বাবা-ছেলে গ্রেপ্তার পত্নীতলায় দিনব্যাপী ফ্রী হেলথ ক্যাম্প ২০২৬ অনুষ্ঠিত চার বছরে ২ কোটি ৪০ লাখ কৃষক কার্ড দেবে সরকার জাতীয় যুব দিবসে যুব পুরস্কার পাচ্ছেন ১৪ জন দেশে আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশের ভূমিকা অগ্রগণ্য: স্বরাষ্ট্রমন্ত্রী পীরগাছায় দারুল ইসলাম মাদ্রাসায় সবক প্রদান ও পুরস্কার বিতরণ ২৮ অক্টোবর পল্টনে লগি-বৈঠার নৃশংস হত্যাকাণ্ডে দোষীদের বিচারের দাবিতে বাঘায় জামায়তের বিক্ষোভ মিছিল বাঘায় দিনব্যাপী উদ্যোক্তা সম্মেলন ও কর্মশালা অনুষ্ঠিত সাতক্ষীরায় চাঞ্চল্যকর জাকারিয়া হত্যা মামলায় গ্রেপ্তার হুজাইফা গোয়ালন্দে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ল ৩ টি ঘর, গরু ও ৬০ মণ ধান নরসিংদীতে অস্ত্র, মাদক ও নগদ ১০ লাখ টাকাসহ বিপুল সরঞ্জাম উদ্ধার উলিপুর উপজেলা মডেল মসজিদে শুদ্ধ উচ্চারণে পবিত্র কুরআন শরীফ শিখানো হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতক দ্বিতীয় বর্ষের পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ঘোষণা বরিশাল শেরে ই বাংলা মেডিকেলে নবজাতকের মৃত্যু, সুষ্ঠু তদন্তের দাবি পরিবারের কুলিয়ারচরে মুছা মিয়া উচ্চ বিদ্যালয়ে নবগঠিত এডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত ভোলা খেয়াঘাটে নীরবতা: লঞ্চ বন্ধে সংকটে শ্রমিক ও ইজারাদার,ভোগান্তি যাত্রীদের অসুস্থ বিএনপি নেতা রফিকুল ইসলামের পাশে হাজী সিরাজুল ইসলাম পীরগাছায় সাতদরগা যুব সংঘের ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত শান্তিগঞ্জে শহীদদের স্বরণে উপজেলা জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

পীরগাছায় গণঅভ্যুত্থান দিবসের বর্ষপূর্তি উপলক্ষ্যে এনসিপির বিজয় মিছিল

রংপুরের পীরগাছায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) গণতন্ত্রের সংগ্রামে এক দীপ্তিময় অধ্যায় ৫আগস্ট গণঅভ্যুত্থান দিবসের প্রথম বর্ষপূর্তি উপলক্ষ্যে এক বিজয় মিছিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ সংলগ্ন দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে বিভিন্ন স্লোগানে মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। মিছিল শেষে উপজেলা পরিষদ চত্ত্বরে শহিদ মিনারে গিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

উপজেলা এনসিপির প্রধান সমন্বয়কারী আব্দুল্লাহ আল মামুনের পরিচালনায় ‘গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষ্যে এতে বক্তব্য রাখেন এনসিপির যুগ্ম সমন্বয়কারী শরীফ উদ্দিন, বাবুল আখতার, এবিএম মিজানুর রহমান সানা, ইশরাত শারমিন মনি, ডা. একরামুল হক। যুগ্ম সমন্বয়কারী শরীফ উদ্দিন তার বক্তব্যে বলেন, বিশেষ কিছু দল ভোটের জন্য পাগল হয়ে গেছে। ক্ষমতায় যাওয়ার জন্য পাগল হয়ে গেছে। আমাদের আগে নির্বাচন নয়, আমাদের আগে বিচার প্রয়োজন। যারা ছাত্র-জনতার উপর গুলি করেছে তাদের বিচার হওয়া প্রয়োজন। আন্তর্জাতিকভাবে শেখ হাসিনার বিচার হওয়া প্রয়োজন। 

এসময় আরও উপস্থিত ছিলেন সাইফুর রহমান, মাহাবুর রহমান মিঠু, আব্দুল গণি, আনোয়ারুল, ইসমাইল হোসেন ইমন, আব্দুর রাজ্জাক, নুর ইসলাম, মাহমুদ হাসান সহ আরও অনেকে।

আরও খবর