বাস ভাড়া বাড়ানোর প্রস্তাব মন্ত্রণালয়ে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের মূলপর্ব শুরু আজ আজ বিশ্ব গন্ডার দিবস ১৯৮ কিলোমিটার বেগে ধেয়ে আসছে সুপার টাইফুন বিশ্ববাজারেও বাড়ল তেলের দাম নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ‎মোংলা বন্দর ব্যবহারে পোশাক রপ্তানি সম্প্রসারণে বিকেএমইএ ও বন্দর কর্তৃপক্ষের উচ্চপর্যায়ের কৌশলগত বৈঠক ‎ ‎বহু প্রার্থীর ভিড়ে সততার ব্যাকগ্রাউন্ড: বহুলীতে কেন লাইমলাইটে এস. এম. রঞ্জু নাগেশ্বরীতে বিএনপির ৭ দিনের কর্মসূচি শুরু: প্রথম দিনে বিশাল বিক্ষোভ ও সমাবেশ কুলিয়ারচরের ইউএনও ইয়াসিন খন্দকারের সাংবাদিকদের সাথে বিদায়ী চা-চক্র অনুষ্ঠিত শ্রীমঙ্গলে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময়: দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের আহ্বান কারিতাস সীডস কর্মসূচির এমএলই শিক্ষকদের শিখন সহভাগিতা পরিদর্শন আশাশুনি প্রেসক্লাবের ভবন নির্মাণে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে ---রবিউল বাশার এমপি রংপুর কারমাইকেল কলেজে নজরুল বর্ষ উদযাপন জয়পুরহাটের রায়কালীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন কাজী নাজমুছ সাদাত এডাব-নোয়াখালীতে ৩ দিনব্যাপী আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণের উদ্বোধন শ্রীমঙ্গলে আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে র‍্যালি-মানববন্ধন বালিয়াডাঙ্গীতে মিড ডে মিলের দুধ পানে ৫০ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি সাতক্ষীরায় শ্যামনগরে এমপি গাজী নজরুলের ফাঁসির দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত

আদমদীঘিতে আওয়ামী ও স্বেচ্ছাসেবকলীগের দুই নেতা গ্রেপ্তার

বগুড়ার আদমদীঘিতে বিএনপি অফিস ও সান্তাহার যুবদলের অফিসে হামলা, ককটেল বিস্ফোরণ সংক্রান্ত দুই নাশকতা মামলায় আত্মগোপনে থাকা ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রানা আহম্মেদ (৩৬) ও সান্তাহার শহর স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম রকিকে (৩৬) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার (৬ আগষ্ট) সকালে পুলিশ বিশেষ অভিযান চালিয়ে নিজ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত রানা আহম্মেদ আদমদীঘি উপজেলার শিয়ালসন গ্রামের মোবারক হোসেনের ছেলে ও আদমদীঘি সদর ইউনিয়নের ২নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এবং রেজাউল ইসলাম রকি সান্তাহার সাঁতাহার পাড়ার এসএম লুৎফর রহমানের ছেলে। সে সান্তাহার শহর স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক বলে জানাগেছে। 

পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, গত ২০২৪ সালের ৪ আগষ্ট আদমদীঘিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে ঠেকাবার জন্য আওয়ামীলীগ ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মি ককটেল, পেট্রোল সাবল ও লাঠি সোডাসহ ধারালো অস্ত্রে সজ্জিত দলবদ্ধ হয়ে আদমদীঘি সদরে বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত বিএনপির অফিসে হামলা করে আসবাবপত্র ভাংচুর ও অগ্নিসংযোগ করে। এ ঘটনায় ২০২৪ সালের ২৫ আগষ্ট আওয়ামীলীগের নেতা-কর্মীদের নাম উল্লেখ-সহ অজ্ঞাত মোট ২৫০জনের নামে বিশেষ ক্ষমতা আইনে নাশকতা সংক্রান্ত একটি মামলা হয়। এ মামলায় গতকাল বুধবার সকালে ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রানা আহম্মেদকে গ্রেপ্তার করা হয়। অপরদিকে একই সালের ১৯ আগষ্ট রাতে কয়েকটি মোটরসাইকেল যোগে একদল দুর্বৃত্ত সান্তাহার পৌরসভার চায়নার মোড় নামক স্থানে ৪নং ওয়ার্ড যুবদল অফিসে ভাংচুর ও ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতংক ছড়িয়ে অফিসে পেট্রোল ঢেলে আসবাবপত্রে অগ্নিসংযোগ করে। এ ঘটনায় আদমদীঘি থানায় সান্তাহার কলসা এলাকার পৌর ৪নং ওয়ার্ড যুবদলের সেক্রেটারি আশিক হোসেন বাদি হয়ে ৭০ জন আওয়ামীলীগ নেতা-কর্মির নাম উল্লেখ ও অজ্ঞাতসহ মোট ২২৭ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। এ মামলায় সান্তাহার শহর স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম রকিকে গ্রেপ্তার করা হয়। ওই দিন দুপুরে গ্রেপ্তারকৃতদের বগুড়া আদালতে পাঠানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করেন আদমদীঘি থানার অফিসার ইনচার্জ এসএম মোস্তাফিজুর রহমান।

Tag
আরও খবর