নাগেশ্বরীর রামখানায় ৫নং ওয়ার্ডে মেম্বার পদে আলোচনার শীর্ষে তরুণ সমাজসেবক ফারুক আহমেদ লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার লোহাগাড়ায় ৯ লিটার চোলাই মদসহ যুবক আটক সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশন কর্তৃক নবীনবরণ, মেধাবৃত্তি ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত প্রেমের বিয়ে অস্বীকার, নবজাতক ফেলে পালানোর চেষ্টা ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড়

পিলখানার হত্যাকান্ড থেকে শুরু করে জুলাই বিপ্লব পর্যন্ত অসংখ্য মায়ের বুক খালি করেছে হাসিনা সরকার..... আল্লামা মামুনুল হক

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক বলেছেন,এখন দলমত নির্বিশেষে সবাই ঐক্যবদ্ধভাবে নতুন বাংলাদেশ বির্নিমানে কাজ করতে হবে। শেখ হাসিনার ষড়যন্ত্রের বিরুদ্ধে এই রাষ্ট্রের আলম সমাজসহ রাষ্ট্রের জনতারা ঐক্যবদ্ধ হয়ে ফ্যাসিবাদীদেরকে উৎখাত করেছে। গত ১৫টি বছর আলেম সমাজের লোকজনকে কারাগারে রেখে অত্যাচার নির্যাতন ও বর্বরতা চালিয়েছে। ২০০৯ সাল থেকে পিলখানার হত্যাকান্ড শুরু করে ২০২৪ সাল পর্যন্ত অসংখ্য মায়ের বুক খালি করেছে হাসিনা। এই দেশের সম্পূর্ণ স্বাধীনভাবে ধর্ম পালন করবার অধিকারপ্রাপ্ত হিন্দু ও অন্য ধর্মীয় লোকজনদেরকে সর্বোচ্চ নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করার জন্য আমরা ঐক্যবদ্ধ রয়েছি। ১৯৭১ সালে র্দীঘ ৯ মাস মহান মুক্তি সংগ্রামের মধ্য দিয়ে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছিলো,কিন্তু দুর্ভাগ্যজনকভাবে পার্শ্ববর্তী একটি রাষ্ট্র  বাংলাদেশের স্বাধীনতাকে ছিনিমিনি খেলার জন্য পরিকল্পনা করেছে। এই ২৪ এর বিপ্লব কাউকে ছিনতাই করতে দেওয়া হবে না। রাষ্ট্রব্যবস্থা এবং রাজনীতি থেকে ইসলামকে মাইনাস করার জন্য শেখ হাসিনার যে পরিকল্পনা নিয়েছে, সেই  এখন মাইনাস হয়ে গিয়েছে। জুলাই বিপ্লবকে সকল ধরে রাখতে সকল রাজনৈতিক দল বন্দোবস্ত গড়ে তুলতে ঐক্যবদ্ধ হতে হবে। বাংলাদেশ খেলাফত মজলিস সারা বাংলাদেশে ৩০০ আসনে নির্বাচনে অংশগ্রহন করার জন্য সকল পরিকল্পনা নেওয়া হয়েছে। বাংলাদেশ খেলাফত মজলিসের পক্ষ থেকে কচুয়া আসনের  সংসদ সদস্য  প্রার্থী হিসেবে মুফতি আনিসুর রহমান কাসেমীকে আপনাদের হাতে তুলে দিলাম, সকলে ঐক্যবদ্ধ হয়ে তাকে বিজয় করে সংসদের পাঠাবেন। আগামী কচুয়ার সংসদের নেতা হবে মুফতি আনিসুর রহমান কাসেমী, ইনশাল্লাহ সকলে ঐক্যবদ্ধ হয়ে ইসলামী রাষ্ট্রীয় শাসনের জন্য তার জন্য কাজ করবেন। বাংলাদেশে ইসলামের বিপক্ষে যারাই কথা বলে তারা এই দেশের স্বাধীনতার বিপক্ষের  দুশমন।

তিনি আরো বলেন,প্রায় ১৬ বছর ফ্যাসিষ্ট আওয়ামী সরকার অবৈধভাবে দেশ শাসন করেছে। পরিশেষে ৫ আগস্টে ছাত্র জনতার গণঅভ্যূত্থানে মাধ্যমে দেশ থেকে পালিয়ে ভারতে অবস্থান করছে। দেশের শতকরা ৯০ ভাগ মানুষের কাছে শেখ হাসিনা ধিকৃত মানুষ। শেখ হাসিনা ভারতে বসে বিভিন্নভাবে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র ও জনগনকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন। কোনো ষড়যন্ত্র সফল হবে না ইনশাল্লাহ। বাংলাদেশ খেলাফত মজলিস কচুয়া উপজেলা শাখার আয়োজনে কচুয়া সরকারি ডিগ্রি কলেজ মাঠে বিশাল সমাবেশে তিনি উপরক্ত কথাগুলো বলেন।

উপজেলা আমির মুফতি নুরুল ইসলাম মাদানীর সভাপতিত্বে ও পৌর আমির মাওলানা নেয়ামত উল্লাহ’র সঞ্চলনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন,খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালাল উদ্দিন, যুগ্ম-মহাসচিব আতাউল্লাহ আমিন,সাংগঠনিক সম্পাদক মাওলানা এনামুল হক মুসা ও মাওলানা ফয়সাল আহম্মেদ,চাঁদপুর জেলার সভাপতি মাওলানা তারেক হাসান,কচুয়া আসনের সংসদ সদস্য প্রার্থী মুফতি মাওলানা আনিছুর রহমান কাসেমী,  যাত্রবাড়ী থানা শাখার সভাপতি মাওলানা এরশাদুল হক,দাউদকান্দি তিতাশ থানা শাখার সভাপতি আবু ইউসুফ প্রমুখ।

Tag
আরও খবর