জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কালিগঞ্জে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ রোগ প্রতিরোধে সহায়ক পুষ্টির ভাণ্ডার আমলকি, নিয়মিত খাদ্যতালিকায় রাখার পরামর্শ শত কোটি টাকার হাসপাতাল পড়ে আছে অবহেলায়, চিকিৎসাসেবা থেকে বঞ্চিত ধামরাইবাসী সামছুন নাহার নূন ল্যাবরেটরি স্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান ধামরাইয়ে বাসে আগুনের ঘটনায় তিনজন গ্রেপ্তার, এলাকায় উদ্বেগ এমপি মাজেদের বাবার মৃত্যু ঈশ্বরগঞ্জ জুড়ে শোক এমপিওভুক্ত শিক্ষকদের পে-স্কেলের আদেশ জারির চিঠি সংসদ সদস্যদের রাজপথে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের শেরপুরে দুর্যোগ প্রশমনে কিশোর-কিশোরী যুবদের সচেতনতা বৃদ্ধি ও প্রস্তৃতি মহড়া অনুষ্ঠিত শ্যামনগরে শিক্ষানুরাগী জি এম সোহরাব আলীর মৃত্যুবার্ষিকী পালিত কোটি টাকা আত্মসাতের অভিযোগ সোনালী বাংলা সমবায় সমিতির মাদরাসা থেকে ফেরার পথে ছাত্রীর রহস্যজনক মৃত্যু লোহাগাড়ায় বাসের ধাক্কায় প্রাণ গেল অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীর শেখ হাসিনাকে কোনো পাসপোর্ট দেবে না সরকার: হুমায়ুন কবির শিল্পাঞ্চলে ৬টি হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর আধুনিক পদ্ধতিতে আখ চাষে কৃষকদের উদ্বুদ্ধ করছে জয়পুরহাট চিনিকল মাদরাসা ছাত্রের মৃত্যু ঘিরে রহস্য, শরীরে আঘাতের চিহ্ন নিয়ামতপুরে পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠিত বনদস্যু নির্মূলের দাবিতে সুন্দরবনে মাছ-কাঁকড়া আহরণের প্রবেশদ্বার বন্ধ করে জেলেদের নৌবন্ধন বরিশালের নতুনবাজারে ওষুধের দোকানে অভিযান, ৩৮ হাজার টাকা জরিমানা

রামপুরা থানায় বাংলাদেশ জাতীয় ছাত্রসমাজের পরিচিতি সভা

মোঃ শাফায়াত হোসেন - প্রতিনিধি

প্রকাশের সময়: 18-07-2025 07:25:34 pm

বাংলাদেশ জাতীয় ছাত্র সমাজ, ঢাকা মহানগর উত্তরের আওতাধীন রামপুরা থানা শাখার উদ্যোগে নবগঠিত ওয়ার্ড কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। 

আজ শুক্রবার (১৮ জুলাই) আফতাবনগরের সিরাজ কনভেনশন সেন্টারে বাংলাদেশ জাতীয় ছাত্র সমাজ, ঢাকা মহানগর উত্তরের আওতাধীন রামপুরা থানা শাখার উদ্যোগে নবগঠিত ওয়ার্ড কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। 

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় ছাত্র সমাজ, ঢাকা মহানগর উত্তর শাখার সভাপতি মোঃ মশিউর রহমান জিসান এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় ছাত্র সমাজ, ঢাকা মহানগর উত্তর শাখার সাধারণ সম্পাদক মোঃ সালমান হোসাইন। 

বাংলাদেশ জাতীয় ছাত্র সমাজ, ঢাকা মহানগর উত্তর শাখার সভাপতি মোঃ মশিউর রহমান জিসান বলেন, বাংলাদেশ জাতীয় ছাত্র সমাজ ঢাকা মহানগর উত্তরের প্রত্যেকটি থানা এবং ওয়ার্ড কে সুসংগঠিত করে ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ ভাইয়ের হাতকে শক্তিশালী করে বাংলাদেশে সুষ্ঠু ধারার রাজনীতি প্রতিষ্ঠা করা আমাদের লক্ষ্য। 

এসময় তিনি আরো বলেন, বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) একটি রাজনৈতিক শিক্ষাপ্রতিষ্ঠান এবং সেই শিক্ষাপ্রতিষ্ঠানের প্রিন্সিপাল আন্দালিব রহমান পার্থ। 

বাংলাদেশ জাতীয় ছাত্র সমাজ ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক মোঃ সালমান হোসাইন বলেন,  আগামীর বাংলাদেশের রাজনীতিতে বাংলাদেশ জাতীয় ছাত্র সমাজ হবে বৃহত্তর মেধাভিত্তিক ছাত্র সংগঠন। 

এসময় বাংলাদেশ জাতীয় ছাত্র সমাজ, ঢাকা মহানগর উত্তরের আওতাধীন রামপুরা থানা শাখার নেতৃবৃন্দ এবং ওয়ার্ড শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Tag
আরও খবর